সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১২ আগস্ট, বুধবার। নেতাজি সেবা কেন্দ্র, হাবরায় পাকিস্তানি এজেন্ট, বিজেপি নেতা গ্রেফতার, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) প্লাস্টিকের পান মশলার উপর নিষেধাজ্ঞা
এবার প্লাস্টিক কিংবা অ্যালুমিনিয়ামের ফয়েল প্যাকেটে পান মশলা বিক্রির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে কেন্দ্র সরকার। কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে, পলিমার যুক্ত প্যাকেট ছাড়া আর পান মশলা বিক্রি করা যাবে না। এমনকি এই নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জাতীয় খাদ্য সুরক্ষা আর নিয়ামক সংস্থার তরফ থেকে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, কাগজ, সেলুলোজ, পেপার বোর্ডের মতো উপকরণ দিয়ে এবার পান মশলার প্যাকেট তৈরি করতে হবে বলেই জানানো হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৯) গ্রেফতার বীরভূমের বিজেপি নেতা
তোলাবাজি এবং ডিম ছোড়ার অভিযোগে গ্রেফতার হয়েছে বীরভূমের বিজেপি নেতা অতনু চট্টোপাধ্যায়। বিএলআরও-কে হুমকি আর অফিসে ডিম ছোড়ার অপরাধে কড়া অ্যাকশন নিচ্ছে পুলিশ প্রশাসন। অভিযোগ, বীরভূমের ময়ূরেশ্বর ১ ব্লকের ভূমি এবং ভূমি সংস্কার দফতরে বিএলআরও দীপঙ্কর দাস সহ অন্যান্য কর্মীদেরকে আটকে ডিম ছোড়া হয়েছিল। পাশাপাশি তোলাবাজির হুমকি দেওয়া হয়েছিল। সেই কারণেই এবার তাঁকে গ্রেফতার করা হয়েছে। এমনকি অতনু চট্টোপাধ্যায়, শ্যামল বন্দ্যোপাধ্যায় সহ আরও কয়েকজন বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৮) কলকাতা বিমানবন্দরে তুমুল বিক্ষোভ যাত্রীদের
সাতসকালে কলকাতা বিমানবন্দরে তুমুল বিক্ষোভ। এয়ার ইন্ডিয়া ফের সকাল সাড়ে ছয়টা নাগাদ কলকাতা থেকে চেন্নাই-র উদ্দেশ্যে বিমান ছাড়ার কথা ছিল। তবে যান্ত্রিক ত্রুটির কারণে সেই বিমানটি ছাড়তে বিলম্ব হয়েছিল। এতে ক্ষোভে যাত্রীরা ফেটে পড়েন। আসলে এদের মধ্যে অনেক যাত্রীদের কানেক্টিং বিমান ধরার থাকে। আর ১৭০ জন যাত্রীকে বোর্ডিং পাস দিয়ে দেওয়া হলেও দেরি করে বিমান ছাড়ার ঘটনাতে উত্তপ্ত হয়ে ওঠে গোটা বিমানবন্দর। পাশাপাশি পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৭) হাবরা থেকে গ্রেফতার পাকিস্তানি এজেন্ট
স্বাধীনতা দিবসের আগে নাশকতার ছকে উত্তর ২৪ পরগনা জেলার হাবরা থেকে গ্রেফতার করা হল এক সন্দেহভাজন পাকিস্তানি নাগরিককে। রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ওয়াহাব আলম ওরফে রানা ওউফ নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে। পুলিশের অনুমান, ওই ব্যক্তি পাকিস্তানি গুপ্তচর হিসেবে কাজ করত। এমনকি কাঠমান্ডু হয়ে ভারতে প্রবেশ করেছিল সে। তবে তাঁকে জিজ্ঞাসাবাদ করাতে আরও এক ব্যক্তির নাম উঠে আসে। এরপর কলকাতার তপশিয়া থেকে মোহাম্মদ ইজাজ নামের ওই ব্যক্তিকেও গ্রেফতার করে পুলিশ। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৬) সাদার পর গেরুয়া হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
গতকাল বামেরা কলকাতার অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের রং গেরুয়া থেকে সাদা করে দিয়েছিল। তবে রাত কাটতে না কাটতেই ফের সাদা থেকে গেরুয়া হয়ে গেল টিকিট কাউন্টার। এমনকি সেখানে উপস্থিত ছিলেন শিবপুরের বিধায়ক রুদ্রনীল ঘোষ থেকে শুরু করে অন্যান্য বিজেপির কর্মীরা। জয় শ্রীরাম এবং বন্দেমাতরম স্লোগানের মাধ্যমেই এই রং বদল করা হয়। আসলে রাজ্যের বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছিলেন, সাদা থেকে গেরুয়া করায় পুনরায় তা সাদা করে দেওয়া হবে। কিন্তু সময় মতো কাজ না হওয়ায় ফের সাদা করে দিয়েছিল বামেরা। তারপর আজ ফের গেরুয়া। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৫) মমতার আমলের ওবিসি সার্টিফিকেট বাতিল করল হাইকোর্ট
বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে ইস্যু হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চ জানিয়ে দিয়েছে, এবার থেকে আর রাজ্যে ওবিসি এ কিংবা ওবিসি বি বলে কিছু থাকল না। আসলে ২০১০ সালে ওবিসি সম্প্রদায়কে দুটি ভাগে ভাগ করা হয়েছিল। এমনকি ৬৬টি সম্প্রদায়কে ওবিসি তালিকাভুক্ত করা হয়। যদিও পরবর্তী সময়ে ২০২৪ সালে সেই তালিকা পুরোপুরি বাতিল করে দেওয়া হয়েছিল। তবে নতুন সরকারের আমলে সেই সার্টিফিকেট সব বাতিল করে দেওয়া হল। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৪) ফের হাইকোর্টের দ্বারস্থ সুমিত রায়
গ্রেফতারি এড়াতে রক্ষাকবচ চেয়ে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়। তবে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ এদিন তাঁর মামলা খারিজ করে জানিয়ে দিয়েছে, সুমিত রায়ের রক্ষাকবচ সংক্রান্ত মামলার আবেদন গ্রহণ করা হবে না। ফলে আপাতত গ্রেফতারির আশঙ্কা তাঁর কাটল না। জানিয়ে রাখি, জমি এবং চাকরি দুর্নীতি মামলায় ইতিমধ্যেই তিনি রক্ষাকবচ পেয়েছেন। কিন্তু বাকি চারটি মামলায় রক্ষাকবচ না পাওয়াতেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। যদিও ইতিমধ্যেই তিনদিন সিআইডি দফতরে হাজিরা দিয়েছেন সুমিত রায়। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৩) বদলে গেল কলকাতা এবং হাওড়ার ওয়ার্ড সংখ্যা
পুরভোটের আগেই বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের। বুধবার বিধানসভায় বিশেষ অধিবেশন ডেকে কলকাতা এবং হাওড়ার ওয়ার্ড পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন বিল পেশ করেছে রাজ্য সরকার। এদিন পুরনো সংশোধনী বিল প্রত্যাহারের প্রস্তাব পেশ করার পাশাপাশি সংশোধনী বিলে কলকাতার ১৪৪ জন পৌর প্রতিনিধির বদলে ২০৯, আর হাওড়ার ৫০ জন পুরপ্রতিনিধির পরিবর্তে ৬৮ জনের কথা বলা হয়েছে। রাজ্য সরকারের দাবি, এতে বিভিন্ন ওয়ার্ডে উন্নয়নের কাজে আরও গতি আসবে। পাশাপাশি বিভিন্ন প্রকল্পে স্বচ্ছতা বজায় থাকবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
২) ডলারের বিপরীতে ফের মূল্য বদল ভারতীয় টাকার
ফের মার্কিন ডলারের বিপরীতে দরপতন হল ভারতীয় টাকার। বুধবার সকালে লেনদেন শুরু হতেই ডলারের বিপরীতে রুপির দাম ৬ পয়সা কমে ৯৫.৪২ টাকায় দাঁড়িয়েছে। আসলে অপরিশোধিত তেলের দাম ৯০ ডলারের কাছাকাছি থাকার কারণেই দিনের পর দিন তলানি ঠেকছে ভারতীয় টাকা। কারণ, যেহেতু ভারতকে বেশিরভাগ তেল বিদেশ থেকে আমদানি করতে হয়, তাই ডলারের উপর চাপ পড়লে রুপির দাম তলানিতে ঠেকে। কিন্তু ভারতীয় রিজার্ভ ব্যাংক টাকার মূল্যপতন ঠেকাতে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করছে। এখন দেখার কোথায় গিয়ে দাঁড়ায়। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
১) রাজ্য তৈরি হবে নেতাজি সেবা কেন্দ্র
পশ্চিমবঙ্গ জুড়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর অপমানের প্রতিবাদে উত্তপ্ত রাজনীতি। তবে এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বড় ঘোষণা করলেন। রাজ্যের প্রত্যেকটি বিধানসভা এলাকায় গড়ে তোলা হবে নেতাজি সেবা কেন্দ্র। পাশাপাশি কেন্দ্রগুলি চালানোর জন্য প্রতি মাসে ৩০ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানানো হয়েছে। আগামী আগস্ট মাস থেকেই এই সেবা কেন্দ্রগুলি চালু হবে। প্রত্যেকটি বিধানসভা এলাকাতেই তা স্থাপন করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এমনকি এই টাকা পেতে কিছু শর্ত মানতে হবে। প্রথমত অফিসের নাম নেতাজির নামেই রাখতে হবে। আর দ্বিতীয়ত সংস্কৃতি দফতর থেকে পাঠানো নেতাজির ছবি কেন্দ্রে রাখতে হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন










