সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৩ মে, শনিবার। তৃণমূল কাউন্সিলরের সুইসাইড, সেনার হেলিকপ্টার দুর্ঘটনা, পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) শহিদ মিনারে ২১ জুলাই পালনের ঘোষণা কংগ্রেসের
তৃণমূল ক্ষমতা হারাতেই বিরাট পদক্ষেপ কংগ্রেসের। এতদিন তৃণমূল কংগ্রেসের শাসনকালে প্রকাশ্যে কলকাতায় কংগ্রেসকে শহীদ দিবস অর্থাৎ ২১ জুলাই পালন করতে দেওয়া হতো না। তবে এবার বিজেপি ক্ষমতায় আসতেই কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি শুভঙ্কর সরকার ঘোষণা করলেন, আগামী ২১ জুলাই কলকাতায় প্রকাশ্যে শহীদ মিনারে শহীদ দিবস পালন করা হবে। আসলে ১৯৯৪ সালের ২১ জুলাই ১৩ জন কংগ্রেস কর্মীর মৃত্যুর প্রতিবাদে এই শহীদ দিবস। কিন্তু এতদিন চুপ থাকতে হয়েছে কংগ্রেসের। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৯) মহিলাদের জন্য ফ্রিতে সার্ভাইক্যাল ক্যানসার ভ্যাকসিনের ঘোষণা
এবার মহিলাদের জন্য বিরাট পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। জানা গিয়েছে, সার্ভাইক্যাল ক্যানসারের ঝুঁকি কমাতে বড় উদ্যোগ নিয়েছেন তিনি। হ্যাঁ, এই ক্যান্সারের টিকাকরণ কর্মসূচি অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিমবঙ্গে। আর আগামী ৩০ মে থেকেই শুরু হবে বিনামূল্যে টিকাকরণ কর্মসূচি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কেন্দ্রের তরফ থেকে বাংলায় সার্ভাইক্যাল ক্যানসার প্রতিরোধের জন্য ৭ লক্ষ ডোজ টিকা পাঠানো হচ্ছে। বিধাননগর মহকুমা হাসপাতাল থেকেই এই টিকাকরণ কর্মসূচি শুরু হবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৮) ঈদের ছুটি কমে করা হল ১ দিন
মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের নীতির অবসান। এতদিন পর্যন্ত ঈদ উপলক্ষে দুই দিন করে ছুটি দেওয়া হতো পশ্চিমবঙ্গে। তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট ঘোষণা করলেন, এবার শুধুমাত্র ২৮ মে অর্থাৎ বকরি ঈদ উপলক্ষে একদিন ছুটি থাকবে। আর তার আগে ২৬ এবং ২৭ মে যথারীতি রাজ্যের সমস্ত সরকারি প্রতিষ্ঠান এবং দপ্তর খোলা থাকবে। এ বিষয়ে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। আসলে ২০২৫ সালের ২৭ নভেম্বর জারি করা বিজ্ঞপ্তিতে ২৬ এবং ২৭ মে ঈদ উপলক্ষে ছুটি ঘোষণা করা ছিল। তবে তাতেই রদবদল ঘটালেন মুখ্যমন্ত্রী। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৭) আয়ুষ্মান ভারত যোজনার আওতায় স্বাস্থ্যসাথীর ৬ কোটি মানুষ
আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তিনি স্পষ্ট জানিয়েছেন, স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় যে ৬ কোটি মানুষ সুবিধা পাচ্ছেন, তাদেরকেই আয়ুষ্মান প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে। কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের সঙ্গে ইতিমধ্যেই ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই মুহূর্তে যারা বিগত সরকারের স্বাস্থ্যসাথীর সুবিধা নিয়েছেন, তাদের আলাদা করে কোনও আবেদন করতে হবে না। তাদের জন্য সরাসরি আয়ুষ্মান ভারতের সুবিধা দেওয়া হবে। এমনকি এই প্রকল্পের জন্য ৯৭৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৬) নিয়োগ দুর্নীতি রুখতে বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর
নিয়োগ দুর্নীতি রুখতে বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এবার তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যে, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে চাকরিপ্রার্থীদের ওএমআর সিটের কার্বন কপি দেওয়া বাধ্যতামূলক করতে হবে। আসলে আজ খড়্গপুরে রোজগার মেলা উপলক্ষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বার্তা দিয়েছেন। তিনি বলেছেন যে, পশ্চিমবঙ্গের বদনাম হয়েছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি, পুর নিয়োগ দুর্নীতি সহ একাধিক মামলা রয়েছে। যার কারণে অনেক প্রার্থীর চাকরি বাতিল হয়েছে। সেই কারণেই এবার বড়সড় পদক্ষেপ। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৫) ভেঙে ফেলা হল সল্টলেক স্টেডিয়ামের বিতর্কিত মূর্তি
যে মূর্তি নিয়ে হাজারো বিতর্ক ছিল, বিজেপি সরকার ক্ষমতায় আসতেই সেই মূর্তি ভেঙে ফেলা হল। হ্যাঁ, বিশ্ব বাংলা লোগো যুক্ত যুব ভারতী ক্রীড়াঙ্গনের সামনে থাকা সেই অদ্ভুত বিতর্কিত মূর্তি ভেঙে ফেলা হয়েছে বলেই খবর। আগেই ক্রীড়া মন্ত্রী নিশীথ প্রামানিক জানিয়েছিলেন যে, মূর্তিটিকে সরিয়ে ফেলতে হবে। আর তাতেই সিলমোহর পড়ল। আসলে সল্টলেক স্টেডিয়ামের ভিআইপি গেটের সামনে কাটা পায়ের উপর বিশ্ব বাংলা লোগোযুক্ত এই মূর্তিটিকে অর্থহীন বলেই মনে করা হয়। আর এটির ডিজাইন মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন বলেই খবর। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৪) লাদাখে ভেঙে পড়ল ভারতীয় সেনার হেলিকপ্টার, আহত ৩
লাদাখে ভয়াবহ দুর্ঘটনা। ভেঙে পড়ল ভারতীয় সেনার হেলিকপ্টার চিতা। সূত্রের খবর, হেলিকপ্টারটি মাঝপথে পাহাড়ের কাছে ভেঙে পড়ার কারণে পাইলট, জেনারেল সহ মোট তিনজন অফিসার আহত হয়েছেন। আসলে হেলিকপ্টারটি আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই পাহাড়ের কাছে আছড়ে পড়ে। আর ঘটনার ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্য শুরু হয়। তড়িঘড়ি সেখানে ভারতীয় সেনার উদ্ধারকারী দল পৌঁছয় এবং সেনাবাহিনীর তিন জওয়ানকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৩) অস্বাভাবিক মৃত্যু দেবরাজ ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলরের
এবার রাজারহাট গোপালপুরের তৃণমূল প্রার্থী অদিতি মুন্সির স্বামী দেবরাজ ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলরের অস্বাভাবিক মৃত্যু। হ্যাঁ, দক্ষিণ দমদম পৌরসভার কাউন্সিলরের মৃত্যু হয়েছে বলেই খবর। সঞ্জয় দাস নামের ওই কাউন্সিলরকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাঁকে ঘরে ঝুলতে দেখে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গিয়েছিলেন পরিবারের সদস্যরা। কিন্তু চিকিৎসকরা সেখানে মৃত বলে ঘোষণা করে। আসলে প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে সম্প্রতি গ্রেফতার করেছিল ইডি। আর তাঁর সঙ্গেই সঞ্জয়ের হাত রয়েছে বলে খবর। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
২) হাওড়া ডিভিশনে ফের একগাদা ট্রেন বাতিল
ফের হাওড়া ডিভিশনে বাতিল হল একগাদা ট্রেন। তালিকা দিলে পূর্ব রেল। সূত্রের খবর, বোলপুর শান্তিনিকেতন স্টেশন লিমিটে ১২ মিটার ফুট ওভার ব্রিজের গার্ডার স্থাপন করার জন্য হাওড়া ডিভিশনে খানা–রামপুরহাট শাখায় আপ এবং ডাউন লাইনে রবিবার এবং ৭ জুন ৪ ঘণ্টা ৩০ মিনিটের ট্রাফিক ব্লকের দরকার পড়বে। এই কারণে এই দু’দিন রামপুরহাট-বর্ধমান মেমু, বর্ধমান থেকে বর্ধমান-সাহেবগঞ্জ মেমু, বর্ধমান-রামপুরহাট মেমু, সাহেবগঞ্জ-বর্ধমান মেমু বাতিল থাকবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
১) ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম
দশদিনে তিনবার বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। ফের আজ অনেকটাই ঊর্ধ্বগতি জ্বালানির দাম। জানা গিয়েছে, কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম বেড়েছে ৯৪ পয়সা, আর প্রতি লিটার ডিজেলের দাম বেড়েছে ৯৫ পয়সা। যার ফলে ১ লিটার পেট্রোল কিনতে গেলে এবার খরচ পড়ছে ১১০.৬৪ টাকা। আর এক লিটার ডিজেলের দাম হয়েছে ৯৭.২ টাকা। এদিকে কলকাতা সহ দিল্লি, মুম্বাই, চেন্নাই এর মতো শহরগুলোতেও আজ পেট্রোল-ডিজেলের দাম বেড়েছে। পাশাপাশি দিল্লিতে সিএনজির দাম অনেকটাই বেড়েছে। তবে এখনও কলকাতায় সিএনজির দাম অপরিবর্তিত। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন










