প্রীতি পোদ্দার, কলকাতা: মহিলাদের জন্য বিশেষ ঘোষণা! জরায়ুমুখ ক্যানসার বা সার্ভাইক্যাল ক্যানসার প্রতিরোধে রাজ্যে এবার শুরু হতে চলেছে টিকাকরণ (Cervical Cancer Vaccination) কর্মসূচি, তাই এবার বিনামূল্য। আজ, শনিবার স্বাস্থ্য বৈঠকের পর বিশেষ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সার্ভাইক্যাল ক্যানসারের ঝুঁকি কমাতে সরকারের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে রাজ্যবাসী।
বিনামূল্যে টিকাকরণ কর্মসূচি
বিশেষজ্ঞদের মতে, বিশ্ব জুড়ে এইমুহুর্তে সার্ভাইক্যাল ক্যানসার এক ভয়াবহ রূপ ধারণ করেছে। প্রতি বছর প্রায় ৬ লক্ষ মহিলা এই রোগে আক্রান্ত হচ্ছে এবং প্রতি বছর মৃত্যুহারের পরিমাণ বাড়ছে প্রায় ৩.৪ লক্ষ। ভারতে এটি মহিলাদের মধ্যে দ্বিতীয় সর্বাধিক সাধারণ ক্যানসার হিসেবে চিহ্নিত হয়েছে। রিপোর্ট বলছে প্রতি এক লক্ষ মহিলার মধ্যে প্রায় ১৪ জন নতুন করে এই রোগে আক্রান্ত হচ্ছে। ইতিমধ্যে তাই এই ক্যানসার প্রতিহত করতে টিকাকরণের উপর জোর দিয়েছে কেন্দ্র। এবার সেই টিকাকরণের অংশ হতে চলেছে পশ্চিমবঙ্গ। আগামী ৩০ মে শুরু হবে বিনামূল্যে টিকাকরণ কর্মসূচি।
কী বলছেন শুভেন্দু অধিকারী?
রিপোর্ট অনুযায়ী, আজ অর্থাৎ শনিবার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন স্বাস্থ্য বৈঠকে জানান যে, “কেন্দ্রের তরফ থেকে বাংলায় সার্ভাইক্যাল ক্যানসার প্রতিরোধের জন্য ৭ লক্ষ ডোজ টিকা পাঠানো হচ্ছে। বিধানননগর মহকুমা হাসপাতাল থেকে শুরু হবে এই টিকাকরণ কর্মসূচি। ১৪-১৫ বছরের ঊর্ধ্বে যেকোনও কিশোরী বিনামূল্যে টিকাকরণ কর্মসূচিতে অংশ নিতে পারে। আগামী ৩০ মে শুরু হবে সেই কর্মসূচি।”এছাড়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাধারণ মানুষের সুবিধার্থে রাজ্যে জনৌষধি কেন্দ্রের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমানে বাংলায় ১১৭টি কেন্দ্র থাকলেও তা বৃদ্ধি করে ৪৬৯টি করা হবে বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: আয়ুষ্মান ভারত যোজনার আওতায় স্বাস্থ্য সাথীর ৬ কোটি মানুষ, ঘোষণা মুখ্যমন্ত্রীর
জানা গিয়েছে, দুরারোগ্য ব্যাধিতে দুরারোগ্য ব্যাধির ক্ষেত্রে ওষুধে ৫০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে ওষুধ পাওয়া যাবে। এর পাশাপাশি ন্যাশনাল হেলথ মিশনের জন্য ২ হাজার ১০৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। তার মধ্যে ৫০০ কোটি টাকা শনিবার দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।










