হাওড়া ডিভিশনে বহু ট্রেন বাতিল, তালিকা দিল পূর্ব রেল

Published:

Howrah

সহেলি মিত্র, কলকাতা: ট্রেনে করে কোথাও যাওয়ার প্ল্যান আছে? বিশেষ করে হাওড়া ডিভিশনে (Howrah)? তাহলে আজই সাবধান হয়ে যান। কারণ এবার হাওড়া ডিভিশনে বহু ট্রেন আচমকা বাতিল করল পূর্ব রেল। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। যাত্রীদের বড়সড় ভোগান্তির মুখে পড়তে হতে পারে। পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, হাওড়া ডিভিশনে উন্নয়নমূলক কাজের জন্য ট্রেন চলাচলে নিয়ন্ত্রণ করা হবে। বাতিল থাকবে বহু ট্রেন, সেইসঙ্গে বেশ কিছু ট্রেনের পুননির্ধারণ করা হবে।

বহু ট্রেন বাতিল করল রেল

রেলের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, বোলপুর শান্তিনিকেতন স্টেশন লিমিটে ১২ মিটার ফুট ওভার ব্রিজের গার্ডার স্থাপনের জন্য হাওড়া ডিভিশনে খানা-রামপুরহাট শাখায় আপ ও ডাউন লাইনে রবিবার ৩১ মে ও ৭ জুন ৪ ঘণ্টার ৩০ মিনিটের জন্য ট্রাফিক ব্লকের প্রয়োজন হবে। যে কারণে আগামী ৩১ মে ও ৭ জুন রবিবার রামপুরহাট থেকে ৬৩৫৮২ রামপুরহাট-বর্ধমান মেমু, বর্ধমান থেকে ৬৩০৬৩ বর্ধমান-সাহিবগঞ্জ মেমু এবং ৬৩৫১৮ বর্ধমান-রামপুরহাট মেমু, সাহিবগঞ্জ থেকে ৬৩০৬৪ সাহিবগিঞ্জ-বর্ধমান মেমু বাতিল থাকবে।

কোন কোন ট্রেন পুননির্ধারিত হবে?

এরইসঙ্গে ট্রেন নম্বর ১২৩৭৮ নিউ আলিপুরদুয়ার-শিয়ালদা পদাতিক এক্সপ্রেস ৩০ মে এবং ৬ জুন ১৮০ মিনিটের জন্য পুননির্ধারিত হবে অর্থাৎ নিউ আলিপুরদুয়ার থেকে বিকেল ১৭:৪০ মিনিটের পরিবর্তে ২০:৪০ মিনিটে ছাড়বে। এছাড়া ট্রেন নম্বর ১৩১৫০ আলিপুরদুয়ার জংশন শিয়ালদা কাঞ্চনকন্যা এক্সপ্রেস আর ১৮০ মিনিটের জন্য নির্ধারিত হবে অর্থাৎ আলিপুরদুয়ার জংশন থেকে বিকেল ১৫:৪০ মিনিটের পরিবর্তে ১৮:৪০ মিনিটে ছাড়বে।

আরও পড়ুনঃ ২০২৬-এ রথযাত্রা কত তারিখে? জানুন দিনক্ষণ, সময়সূচি ও মাহাত্ম্য

সেই সঙ্গে ট্রেন নম্বর ৫৩০৪৮ রামপুরহাট হাওড়া বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জার এক্সপ্রেস আগামী ৩১শে মে এবং ৭ জুন ৯০ মিনিটের জন্য পুনঃনির্ধারিত হবে। অর্থাৎ রামপুরহাট থেকে ৫:১০ মিনিটের পরিবর্তে ৬:৪০ মিনিটে ছাড়বে। অন্যদিকে ০৩৪৬৬ দিঘা মালদা টাউন স্পেশাল ট্রেনটি পথিমধ্যে ১২০ মিনিটের জন্য নিয়ন্ত্রিত হবে।