TMC প্রার্থীর ভাইরাল ভিডিও, সন্তোষপুরে আগুন…! আজকের সেরা ১০ খবর (২৫ এপ্রিল)

Published:

West Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৫ এপ্রিল, শনিবার। TMC প্রার্থীর ভাইরাল ভিডিও, সন্তোষপুরে আগুন, স্পেশাল ট্রেনের ঘোষণা, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) ভবানীপুরে ভোট লুটের আশঙ্কা নিয়ে শাহকে আক্রমণ মমতার

উত্তরপাড়া নির্বাচনের জনসভা থেকে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর কেন্দ্রে বহিরাগত ঢুকিয়ে ভোট লুটার আশঙ্কা প্রকাশ করে তিনি অমিত শাহকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, বিজেপি সিআরপিএফ ব্যবহার করে ভোট প্রক্রিয়া ধীর করার ষড়যন্ত্র করছে। এছাড়া তিনি সম্পদের অসম বণ্টন, পরিযায়ী শ্রমিকদের ধর্মীয় উস্কানি আর ভোট পরবর্তী আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির বিষয়ে সরব হয়েছেন বলে খবর। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৯) রেশন দুর্নীতি মামলায় হাবড়ায় তল্লাশি ED এর

ভোটের আগে রেশন দুর্নীতি মামলায় ফের ইডি সক্রিয় হয়েছে। শনিবার ভোরবেলা হাবড়ার একাধিক চাল ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিশেষ করে সমীর চন্দ এবং সাগর সাহা নামে দুই ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ চলেছে। অভিযোগ উঠছে, এই ব্যবসায়ীদের মাধ্যমে বিপুল পরিমাণ গম বাংলাদেশে পাচার করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় চলেছে এই অভিযান। নির্বাচনের মুখে তৃণমূলের শক্ত ঘাঁটি হাবরায় এই তল্লাশিকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে বিতর্ক দানা বেঁধেছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৮) কনফার্ম টিকিট মিলবে NJP, চণ্ডীগড়, ভুবনেশ্বরসহ ১২ ট্রেনের

গরমকালের ভিড় সামাল দিতে এনজিপি, চন্ডিগড় ও ভুবনেশ্বর সহ মোট ১২টি স্পেশাল ট্রেনে কনফার্ম টিকিটের সুযোগ দিয়েছে পূর্ব রেল। বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ থেকে মে মাস পর্যন্ত বিভিন্ন তারিখে হাওড়া-খাতিপুর, মালদা-নিউ জলপাইগুড়ি এবং কলকাতা-গোরক্ষপুর স্পেশাল ট্রেনগুলোতে আসন মিলবে। এছাড়াও ডিব্রুগড়, কানপুর এবং জবলপুরগামী বিশেষ ট্রেনগুলিতে যাত্রীরা এবার থেকে কনফার্ম বার্থ পাবে। এই উদ্যোগের ফলে ছুটির মরসুমে যাত্রীরা স্বাচ্ছন্দ বোধ করতে পারবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৭) TMC প্রার্থী বায়রন বিশ্বাসের নিজের বিধানসভার হার ঘোষণার ভিডিও ভাইরাল

মুর্শিদাবাদের জঙ্গিপুরে ইভিএম স্ট্রংরুমের সামনে চরম হাঙ্গামা করার অভিযোগ উঠেছে তৃণমূল প্রার্থী বায়রন বিশ্বাসের বিরুদ্ধে। সাগরদিঘী, জঙ্গিপুর ও ফারাক্কায় তৃণমূল হারছে বলে দাবি করেছেন তিনি। তাঁর অভিযোগ, স্ট্রং রুমের সিসিটিভি বারবার বন্ধ করে কারচুপি করা হচ্ছে। আর এই নিয়ে উত্তেজনার মাঝে নিরাপত্তা কর্মীদের গালিগালাজ এবং হুমকির ভিডিও ভাইরাল হয়েছে। যদিও নির্বাচনী বিধি মেনে পুলিশ তাঁকে ভেতরে ঢুকতে বাধা দিয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৬) বর্ধমান-হাওড়া লোকালের চাকা আটকে যাওয়ায় হুগলী-চুঁচুড়া স্টেশনের মাঝে বন্ধ ট্রেন

শনিবার সকালে হুগলি ও চুঁচুড়া স্টেশনের মাঝে চাকা জ্যাম বা ব্রেক বাইন্ডিং এর জেরে আটকে পড়েছে ডাউন বর্ধমান-হাওড়া লোকাল। ব্যস্ত সময়ে প্রায় আধঘণ্টা ট্রেনটি মাঝপথে দাঁড়িয়ে থাকার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। প্রবল গরমে অতিষ্ঠ হয়ে অনেক যাত্রী রেললাইন দিয়ে হেঁটে গন্তব্যে রওনা দিয়েছেন। রেলকর্মীদের তৎপরতায় মেরামত শেষে পরিষেবা স্বাভাবিক হলেও পরবর্তী ট্রেনগুলো ১৫ মিনিট দেরিতে চলেছে। তবে কারণ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে রেল কর্তৃপক্ষ। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৫) পাম তেল নিয়ে দুশিন্তার জেরে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম ঊর্ধ্বগতি

মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং হরমুজ প্রণালিতে নিষেধাজ্ঞার কারণে ভারতে পাম তেলের আমদানি নিয়ে সংকট তৈরি হয়েছে। দেশের ভোজ্য তেলের চাহিদার ৪০ শতাংশ মেটায় এই পাম তেল, যার সিংহভাগ ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া থেকেই আসে। আমদানিতে টান পড়ার কারণে রান্নার তেল ছাড়াও সাবান, শ্যাম্পু, বিস্কুট বা টুথপেস্টের মতো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার আশঙ্কা করছে বিশেষজ্ঞরা। আর সস্তা এবং বহুমুখী ব্যবহারের কারণে ভারতের খাদ্য এবং প্রসাধন শিল্প পাম তেলের উপর নির্ভরশীল হওয়ার কারণে সরবরাহে ঘাটতি মধ্যবিত্তদের বাজেটে টান ফেলতে পারে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৪) গরুর গাড়িতে প্রচার, তৃণমূল প্রার্থী চড়তেই পালাল গরু

২৯ এপ্রিল দ্বিতীয় দফার নির্বাচনের আগে আউসগ্রামে অভিনব প্রচার করতে গিয়ে বিপাকে পড়েছেন তৃণমূল প্রার্থী শ্যামপ্রসন্ন লোহার। দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ার প্রতিবাদে গরুর গাড়িতে চড়ে প্রচার করতে গিয়ে দেখেছেন যে, তিনি গাড়িতে ওঠা মাত্রই একটি গরু দৌড়ে পালিয়ে গিয়েছে। ফলে প্রচার যাত্রা সাময়িকভাবে লণ্ডভণ্ড হয়ে পড়েছে। স্থানীয় তৃণমূল নেতৃত্বদের মতে, গ্রামের ঐতিহ্য এবং জনসংযোগের জন্য এই ব্যবস্থা ছিল। এদিকে আসন্ন দফার ভোট শান্তিপূর্ণ করতে বিভিন্ন এলাকায় নির্বাচন কমিশন কড়া নজরদারি চালিয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৩) ভরদুপুরে সন্তোষপুরের ৫০-৬০ টি ঝুপড়ি পুড়ে ছাই

শনিবার দুপুরে এক্রা-সন্তোষপুরের ১৬ বিঘা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫০ থেকে ৬০টি ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে অনুমান। বস্তিটি রেললাইনের পাশে হওয়ার কারণে ওভারহেডের তার পুড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। যার ফলে শিয়ালদা-বজবজ শাখায় ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছে। দমকলের চারটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণ এনেছে। সর্বস্ব হারানো বাসিন্দারা রেল লাইনে আশ্রয় নিয়েছে। হতাহতের খবর না থাকলেও ভোটার কার্ডসহ বিভিন্ন নথি পুড়ে গিয়েছে স্থানীয়দের। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

২) গরমে যাত্রীদের বিনামূল্যে জল, ৯০০ স্পেশাল ট্রেন চালাবে রেল

ভ্যাঁপসা গরমে ট্রেনের ভিড় সামাল দিতে এবং যাত্রীদের স্বাচ্ছন্দ্য বাড়ানোর জন্য ভারতীয় রেল এবার বিরাট পদক্ষেপ নিল। এপ্রিল থেকে জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গ, বিহার ও উত্তরপ্রদেশ সহ বিভিন্ন রুটে ৯০০ টির বেশি সামার স্পেশাল ট্রেন চালানো হবে বলে খবর। এর ফলে কনফার্ম টিকিটের সুযোগ বাড়বে। এর পাশাপাশি তীব্র দাবদাহের কথা মাথায় রেখে রেল যাত্রীদের বিনামূল্যে পানীয় জল এবং ওআরএস সরবরাহ করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বড় স্টেশনগুলিতে নজরদারির জন্য ওয়ার রুম খোলা হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

১) ৩০ বছর আগে খুনের দায়ে গ্রেফতার এক্স-মুসলিম ইউটিউবার সেলিম

৩১ বছর আগের এক শিশু খুনের দায়ে জনপ্রিয় ইউটিউবার সেলিম ওয়াস্টিক ওরফে সেলিম খানকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। ১৯৯৫ সালে এক স্কুল ছাত্রকে অপহরণ এবং হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড হলেও ২০০০ সালে জামিন পেয়ে তিনি পালিয়ে গিয়েছিলেন। পরিচয় বদলে দীর্ঘদিন আত্মগোপন করে থাকা সেলিমের জীবন নিয়ে বলিউড বায়োপিকের প্রস্তুতিও চলছিল। আর সম্প্রতি এক হামলার শিকার হয়ে হাসপাতালে ভর্তি হলে আঙুলের ছাপ এবং তথ্যের ভিত্তিতে পুলিশ তাঁর আসল পরিচয় নিশ্চিত করে কারাগারে বন্দি করেছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন