সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৬ আগস্ট, বুধবার। ভেড়াকে ধর্ষণ বৃদ্ধের, নেপালে হড়পা বান, মমতার বিরুদ্ধে পদক্ষেপ, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) পুজোর আগে অ্যাড হক বোনাস দেওয়ার ঘোষণা
পুজোর আগে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য সুখবর। গত ফেব্রুয়ারি মাসে বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের একাংশের সরকারি কর্মচারীদের অ্যাড হক বোনাস ঘোষণা করেছিল তৎকালীন রাজ্য সরকার। তবে এবার নতুন সরকারের আমলে ব্যাংক অ্যাকাউন্টে ৭৪০০ টাকা করে পাবেন কর্মীরা। বিগত বছরে ৬৮০০ টাকা করে দেওয়া হতো। মমতা সরকার ফেব্রুয়ারি মাসে ৬০০ টাকা বাড়িয়ে করে ৭৪০০ টাকা। জানা গিয়েছে, মহালয়ার আগেই রাজ্যের বহু সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে এই টাকা ঢুকবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৯) অন্নপূর্ণা প্রাপকদের বাড়িতে সাঁটানো হচ্ছে স্টিকার
অন্নপূর্ণা যোজনা যাঁরা পেয়েছেন, তাঁদের জন্য এবার অভিনব উদ্যোগ গ্রহণ করলেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। জানা গিয়েছে, এই বিধানসভায় ৩২ হাজার মহিলা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাচ্ছেন। কিন্তু প্রায় সাড়ে ৩ হাজার মহিলা প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তাদেরকে প্রকল্পের আওতায় আনতে নিজেই বাড়ি বাড়ি যাচ্ছেন বিধায়ক। এমনকি প্রত্যেক মহিলার বাড়িতে গিয়ে তিনি জিজ্ঞাসা করছেন যে, তিনি অন্নপূর্ণা পেয়েছেন কিনা। যদি সেই মহিলা অন্নপূর্ণা পেয়ে থাকেন, তাহলে তাঁর বাড়ির দেওয়ালে ‘অন্নপূর্ণা যোজনা গর্বিত প্রাপক’ নামে একটি স্টিকার সাঁটিয়ে দেওয়া হচ্ছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৮) ভুয়ো শংসাপত্রের মাধ্যমে বিদেশে ৫৫৫ কোটি পাচার কলকাতায়
ভুয়ো নথি এবং শংসাপত্রের মাধ্যমে বিদেশে ৫৫৫ কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে দুই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের বিরুদ্ধে। সেই সূত্রে ফুলবাগানের দফতরে হানা দিয়েছিল আয়কর দফতর। এমনকি সেই দু’জন আসলে ভাই-বোন। তারা দিনের পর দিন বিপুল পরিমাণ টাকা তছরুপ করে বিদেশে পাচার করত বলে খবর। সেখান থেকে প্রচুর নথি উদ্ধার হয়। যার মধ্যে বেশ কিছু শংসাপত্র ছিল। সেগুলির মাধ্যমেই বিদেশে টাকা পাঠানো হয়েছে। ২০২১ থেকে ২০২৬ সালের মধ্যে মোট টাকার পরিমাণ দাঁড়িয়েছে ৫৫৫ কোটি ৪৪ লাখ ৫২ হাজার। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৭) বারাসত বিশ্ববিদ্যালয়ে ABVP-TMCP সংঘর্ষে ছড়াল উত্তেজনা
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পর এবার ছাত্র সংঘর্ষ বারাসাত ইউনিভার্সিটিতে। রাখি বন্ধনের অনুষ্ঠান আয়োজনকে কেন্দ্র করে তুমুল সংঘর্ষের অভিযোগ উঠেছে এবিভিপি এবং টিএমসিপি-র বিরুদ্ধে। এমনকি এই হামলায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে দুই এবিভিপি সদস্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দত্তপুকুর থানার পুলিশ হাজির হয়। জানা যায়, গতকাল সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের এক ছাত্র অরূপ বিশ্বাসকে ঘিরেই মতবিরোধ শুরু হয়। এমনকি তারপরেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৬) হড়পা বানের কবলে নেপাল
ভয়াবহ দুর্ঘটনা নেপালে। বন্যার জলে ভেসে গেল একের পর এক গ্রাম। মৃত্যু হয়েছে বহু মানুষের। জানা গিয়েছে, বুধবার ভোরে নেপালের রাসুয়া জেলার ভটেকোশি নদীতে হড়পা বান দেখা গিয়েছে। এমনকি কর্তৃপক্ষ এখনও পর্যন্ত হতাহত এবং সম্পত্তির ক্ষয়ক্ষতির পরিসংখ্যান প্রকাশ করেনি। কিন্তু প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, এবং উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের উদ্ধারের জন্য ১২টি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৫) জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ সন্দীপ ঘোষ
আরজি কর কাণ্ডে এবার জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এমনকি আদালত সিবিআইয়ের কাছে অবস্থান জানতে চেয়েছে। ধর্ষণ এবং খুনের মামলার পাশাপাশি আরজি কর হাসপাতালের আর্থিক অনিয়মের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল সন্দীপকে। তবে ধর্ষণ ও খুনের মামলায় জামিন পেলেও বাকি মামলায় তিনি জামিন পাননি। সেই সূত্রে এখনও তিনি জেলে রয়েছেন। তবে সুপ্রিম কোর্টে তিনি জামিনের আবেদন করলে সিবিআই-র বক্তব্য জানতে চিঠি পাঠিয়েছেন বিচারপতি এম এম সুন্দ্রেশ এবং বিচারপতি পি বি ভারালের বেঞ্চ। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৪) এসআইআর-এ ৯১% ভোটারের নাম ফেরাল ট্রাইব্যুনাল
পশ্চিমবঙ্গে এসআইআর-র পর সম্পন্ন হয়েছে নির্বাচন। এমনকি নতুন সরকারও গঠিত হয়েছে। তবে এবার ট্রাইব্যুনালের মাধ্যমে ভোটার তালিকায় ৯১ শতাংশ নাম ফিরে এসেছে বলেই অভিযোগ। পাশাপাশি অযোগ্য হিসেবে তালিকাভুক্ত ব্যক্তির সংখ্যা থেকে দায়ের করা আপিলের সংখ্যা এবার বেশি দেখানো হয়েছে, যা নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। রিপোর্ট অনুযায়ী, এখনও পর্যন্ত রাজ্যের ট্রাইব্যুনালে ৮২ হাজার ৭৮২টি আবেদন নিষ্পত্তি হয়েছে। তবে নিষ্পত্তিকৃত আবেদনের ৯১ শতাংশ অর্থাৎ ৭৫ হাজার ৪৪৩ জনের নাম পুনরায় ভোটার তালিকায় যুক্ত হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৩) ইসলামাবাদের হাসপাতালে অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু ১৫ নবজাতকের
ভয়াবহ দুর্ঘটনা পাকিস্তানে। রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালের স্ত্রীরোগ বিভাগে অগ্নিকাণ্ডে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে ১৫ নবজাতকের। সকাল সাতটার দিকে ঘটে এই ঘটনা। ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস হাসপাতালে এয়ার কন্ডিশনারের কম্প্রেসার বিস্ফোরণের পরেই এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ। মনে করা হচ্ছে, কোনও শর্ট সার্কিট থেকেই এই বিস্ফোরণ। তবে ১৬ জন নবজাতক ওই দুর্ঘটনার সময় হাসপাতালে ভর্তি ছিল। তার মধ্যে মাত্র একজনকে বাঁচানো সম্ভব হয়েছে। বাকি সবার দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
২) বই ফেরত না দেওয়ায় মমতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
বিধানসভার গ্রন্থাগার থেকে পড়ার জন্য বই নিয়ে ফেরত দেননি মমতা বন্দ্যোপাধ্যায়, এমন অভিযোগ তুলে গ্রন্থাগার কর্মীরা মমতার বিরুদ্ধে এবার শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। বর্তমান গ্রন্থাগার মন্ত্রী গৌরীশংকর ঘোষ জানিয়েছেন বিধানসভার গ্রন্থাগার থেকে বই নিয়ে ফেরত না দেওয়ার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা হবে। আসলে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের সঞ্চয়িতা সহ মোট ১৮ খণ্ডের বই পড়ার জন্য নিয়েছিলেন। তবে পালাবদলের পরেও সেগুলি ফেরত দেননি। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
১) নদিয়ার চাপড়ায় ভেড়াকে ধর্ষণ বৃদ্ধর
লজ্জাজনক ঘটনা নদীয়ায়। এবার চাপড়া এলাকায় খামারের ভিতরে ঢুকে এক ভেড়াকে জোর করে নির্যাতনের অভিযোগ উঠেছে বৃদ্ধের বিরুদ্ধে। এমনকি সেই সিসিটিভি ফুটেজ বর্তমানে ভাইরাল। অভিযোগ সামনে আসতেই পুলিশ ওই অভিযুক্তকে গ্রেফতার করে। এমনকি গতকাল তাঁকে আদালতে তোলা হয়েছিল। জানা যায়, ওই অভিযুক্তের নাম এলেম মোল্লা। তাঁর বাড়ি হাঁটরা বাজার। রাতেই বৃদ্ধ নির্জনতার সুযোগ নিয়ে ভেড়াটির উপর চড়াও হন। এমনকি পশুটি চিৎকার করলে পরে তিনি পালিয়ে যান। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন










