বিক্রম ব্যানার্জী, কলকাতা: পুজোর আগেই কপাল খুলছে রাজ্যের সরকারি কর্মীদের (Festival Bonus)! উৎসবের মরসুম শুরু হওয়ার আগেই মোটা টাকা বোনাস পাবেন তাঁরা! হ্যাঁ, সেই মর্মে আগেই হয়েছিল ঘোষণা। এর আগে গত ফেব্রুয়ারি মাসে বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের একাংশের সরকারি কর্মীদের অ্যাড-হক বোনাস (Ad-hoc Bonus) ঘোষণা করেছিল তৎকালীন রাজ্য সরকার (Government Of West Bengal)। গত বছরের তুলনায় বেতনের ঊর্ধ্বসীমা আরও 2 হাজার টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল মমতা সরকার। সেই মতোই, নতুন সরকারের আমলে রাজ্যের একটা বড় অংশের সরকারি কর্মী পুজোর আগে ব্যাঙ্ক অ্যাকাউন্টে 7,400 টাকা বোনাস পেতে চলেছেন। উল্লেখ্য, বিগত অর্থবর্ষে সরকারি কর্মীরা 6800 টাকা অ্যাড-হক বোনাস পেয়েছিলেন। মমতা সরকার ফেব্রুয়ারি মাসে তা 600 টাকা বাড়িয়ে 7400 টাকা করার অনুমোদন দেয়।
পুজোর আগেই অ্যাকাউন্টে ঢুকবে 7,400 টাকা বোনাস!
এবছর দুর্গাপুজো পড়েছে অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে। তার আগে রয়েছে মহালয়া। আর সেই মহালয়ার আগেই রাজ্যের বহু সরকারি কর্মীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে 7,400 টাকা বোনাস। এখন প্রশ্ন, কোন সরকারি কর্মীরা এই বোনাস পাবেন? এ নিয়ে অবশ্য আগেই খোলসা করে দিয়েছিল সরকার। নতুন করে বলে রাখি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছিলেন অক্টোবর মাস থেকেই 38 শতাংশ DA পাবেন কর্মীরা। সঙ্গে ঢুকবে বোনাসও। তবে 7,400 টাকার বোনাস সবাই পাবেন না।
সরকারি ঘোষণা অনুযায়ী, রাজ্যের যে সমস্ত সরকারি কর্মীরা Productivity Linked Bonus Scheme বা প্রকল্পের আওতায় পড়েন না এবং 2026 সালের 31 মার্চ পর্যন্ত সংশোধিত বেতন কাঠামো অনুযায়ী, যাঁদের বেতন 46,000 টাকার বেশি ছিল না, সেই সব কর্মীরাই 7,400 টাকা বোনাস হিসেবে পাওয়ার যোগ্য। সেক্ষেত্রে শর্ত হল, ওই কর্মীকে ন্যূনতম ছয় মাস টানা চাকরি করতে হবে।
আরও পড়ুন: ‘সনাতনী মেয়র পাবে কলকাতা পুরসভা’ আসনের লক্ষ্যমাত্রাও বেঁধে দিলেন সুকান্ত মজুমদার
এছাড়াও যেসব কর্মীরা, 2026 এর 31 মার্চ হিসেবে 46,000 টাকার বেশি অথচ 54,000 টাকার কম বেতন পেতেন তাঁদেরও পুজোর আগে এই বোনাস দেওয়া হবে। সরকারি সূত্র অনুযায়ী, আগামী 28 সেপ্টেম্বর থেকে পহেলা অক্টোবর বা অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যেই কর্মীদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হতে পারে এই বোনাস। সব মিলিয়ে বলাই যায়, উৎসবের মরসুম শুরু হওয়ার আগেই পকেট ভরবে সরকারি কর্মীদের।










