হাইড্রোজেন ট্রেন, মিড ডে মিলে আম-দুধ…! আজকের সেরা ১০ খবর (২৬ জুন)

Published:

West Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৬ জুন, শুক্রবার। হাইড্রোজেন ট্রেন, মিড ডে মিলে আম-দুধ, মাদ্রাসার জন্য বিশেষ নির্দেশিকা, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) তারাতলা কাণ্ডে ফিরহাদকে গ্রেফতারের দাবি কুনাল ঘোষের

তারাতলা কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরাসরি ফিরহাদ হাকিমকে আক্রমণ করেছিলেন। তবে আজ সাংবাদিক বৈঠকে কুনাল ঘোষ বলেছেন, মুখ্যমন্ত্রী যে বিবৃতি দিয়েছেন তার সমর্থন করছি। তার সঙ্গে যদি সত্যি তারা জড়িত বলে প্রমাণিত হয়, তাহলে অবিলম্বে তাদেরকে গ্রেফতার করা হোক। অর্থাৎ তিনি সরাসরি কলকাতার প্রাক্তন মেয়র কে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তবে এই মন্তব্য প্রকাশ্যে আসার মাত্রই যে হইচই শুরু হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। এমনকি মুখ্যমন্ত্রীর বক্তব্যে কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ উঠে এসেছিল। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৯) সরকারি ছুটির দিনও অফিসে আসার নির্দেশিকা

এবার থেকে সরকারি ছুটির দিনও যেতে হবে অফিসে। আসলে এতদিন পর্যন্ত রাজ্য সরকারের সমস্ত দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিকদের প্রয়োজন বুঝে রবিবার বা অন্যান্য ছুটির দিনগুলোতে অফিসে যেতে হয়। সেই তালিকায় রাজ্যের সরকারের কর্মী বর্গ এবং প্রশাসনিক সংস্থার দপ্তরের বিভিন্ন সেলের সাধারণ কর্মীরাও যুক্ত হচ্ছেন। বৃহস্পতিবার রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে, দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের শনি এবং রবিবারসহ অন্যান্য ছুটির দিনগুলিতে বিভিন্ন সরকারি কাজ পরিচালনার জন্য অফিসে হাজিরে থাকতে হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৮) মাদ্রাসার জন্য বিশেষ নির্দেশিকা পশ্চিমবঙ্গ সরকারের

এবার সরকারি সাহায্যহীন মাদ্রাসা স্কুলগুলোর জন্য বড়সড় নির্দেশিকা জারি করা হলো। সাত দিনের মধ্যেই পড়ুয়ার তথ্য সামগ্রী পাঠানোর সময়সীমা বেধে দিয়েছে বিকাশ ভবন। রাজ্যের প্রত্যেকটি এলাকায় যে কোন সরকারি সাহায্যহীন মাদ্রাসা প্রতিষ্ঠান এই সমীক্ষার বাইরে থাকবে না বলে জানা জানানো হয়েছে। আসলে বহু মাদ্রাসার ইউআইডাইস কোড না থাকার কারণে রাজ্য স্তরে ডেটাবেজ তৈরি করতে সমস্যা তৈরি হয়। তাই ২০২৬ শিক্ষাবর্ষে পড়ুয়াদের ভর্তির যাবতীয় তথ্য আগামী সাত দিনের মধ্যেই জমা দেওয়ার জন্য নির্দেশিকা জারি করা হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৭) রাম মন্দিরের চুরি নিয়ে রিপোর্ট জমা তদন্তকারী দলের

রাম মন্দিরের ট্রাস্টে চুরির অভিযোগে এবার উত্তরপ্রদেশ সরকারের কাছে রিপোর্ট জমা দিয়েছে বিশেষ তদন্তকারী দল। জানা গেছে ৩৫০০ কোটি টাকা রাষ্ট্রের মধ্যে সিংহভাগ চুরি হয়েছে। এমনকি তার মধ্যে সোনা ও রুপোর গয়নাও রয়েছে। দুই হাজার কুড়ি সালে এই তীর্থক্ষেত্র ট্রাস্ট তৈরি হয়েছিল। সেই সময় থেকেই এই ফান্ড জমে আসছে। এমনকি আধিকারিকরা জানাচ্ছেন নগদ প্রণামীসহ হিসাব নিকাশ রক্ষার মধ্যে গরমিল লক্ষ্য করা গিয়েছে। সবথেকে বড় ব্যাপার এই ঘটনায় মোট আটজনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৬) স্কুলের মিড ডে মিলে দেওয়া হচ্ছে পাকা আম, আলু সিদ্ধ এবং দুধ

রাজ্যের স্কুলের মিড ডে মিলে দায়িত্ব দেওয়া হয়েছে ইসকনকে। যা ঘিরে রাজনৈতিক জলঘোলা শুরু হয়েছে। তবে এবার দেখা গেল এক অন্যরকম চিত্র। সম্প্রতি সোশ্যাল মিডিয়া একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে পড়ুয়াদের প্লেটে পাকা আম এবং সঙ্গে আলু সিদ্ধ, দুধ দিয়েই ভাত দেওয়া হচ্ছে। শিক্ষক এবং স্থানীয় অভিভাবকদের সহযোগিতায় আমের মৌসুমে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে খবর। এমনকি এই মিড ডে মিল পেয়ে ছাত্রছাত্রী থেকে শুরু করে প্রত্যেককেই খুশি। সেই ভিডিও ঘিরে শুরু হয়েছে একাধিক আলোচনা। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৫) ১২০ কিলোমিটার গতিতে ছুটল দেশের হাইড্রোজেন ট্রেন

১২০ কিলোমিটার গতিতে ছুটল দেশের বহু প্রতীক্ষিত হাইড্রোজেন ট্রেন। জানা গিয়েছে জিন্দ থেকে শনিপথ পর্যন্ত দীর্ঘ ৯০ কিলোমিটার রুটে ট্রেনের ১২০ কিলোমিটার প্রতি ঘন্টা পরীক্ষা করা হবে। পরিবেশ সুরক্ষা এবং সবুজ শক্তির লক্ষ্য নিয়েই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী পরীক্ষামূলকভাবে চালানোর আগে পেন্টির কিছু অংশে কারিগরি ত্রুটি ধরা পড়ে। লক নামে রিসার্স ডিজাইন এন্ড স্ট্যান্ডার্ড অর্গানিজেশন এর একটি দল এই ত্রুটিগুলি দূর করার জন্য কাজ করছে বলেই খবর। পরীক্ষামূলকভাবে চালানোর সময় যাতে কোনও রকম সমস্যা না হয় তা নিশ্চিত করার জন্যই এই উদ্যোগ। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৪) দক্ষিণ পূর্ব রেলে ট্রেন বাতিলের ঘোষণা

ফের যাত্রীদের ভোগান্তি। দক্ষিণ পূর্ব রেল ডিভিশনের যাত্রী যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই খবরটি। জানা গেছে পূর্ব রেলের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আর সেই অনুযায়ী ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজের জন্য আজ অর্থাৎ ২৬ শে জুন থেকে দক্ষিণ পূর্ব রেলওয়ের আদ্রা ডিভিশনের আদ্রা বার্নপুর শাখায় ট্রাফিক ব্লকের প্রয়োজন পড়বে। সেই অনুযায়ী প্রতি শুক্রবার এবং রবিবার আপ এবং ডাউনলাইনের প্রতি সোমবার ও বৃহস্পতিবার তিন ঘন্টা করে ব্লক থাকবে। সেক্ষেত্রে ট্রেন নম্বর ৬৮০৪৬ এবং ৬৮০৪৫ আসানসোল আদ্রা আসানসোল মেমু প্যাসেঞ্জার ট্রেন বাতিল থাকবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৩) জুলাই মাসের শুরুতেই জোড়া ছুটি

জুলাই মাসের শুরুতেই জোড়া ছুটির ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। ইতিমধ্যেই এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে নবান্নের তরফ থেকে। জানা গিয়েছে ১ জুলাই পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে অর্ধ দিবস পর্যন্ত কার্যক্রম হবে। সমস্ত সরকারি স্কুল, কলেজ, অফিস, আদালত দুপুর দু’টোর পর ছুটি হবে। তবে অন্যদিকে রাজ্যের বাজেটে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছিলেন, ৬ জুলাই শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন উপলক্ষে গোটা রাজ্যের সমস্ত সরকারি ভবন বন্ধ থাকবে। এই দিন পূর্ণ দিবস ছুটি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

২) ১ জুলাই থেকে বাড়ছে পাসপোর্ট তৈরির খরচ

১ জুলাই থেকেই বাড়ছে পাসপোর্ট তৈরির খরচ। দীর্ঘ ১৪ বছর পর দাম বাড়তে চলেছে বলেই জানা গিয়েছে। এমনকি পাসপোর্টকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে গণ্য করা উচিত কিনা তা নিয়ে এই মুহূর্তে দেশ জুড়ে বিতর্ক চলছে। কারণ বিদেশ মন্ত্রক স্পষ্ট জানিয়েছে, পাসপোর্টকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে গণ্য করা যাবে না। তবে নতুন ফি তালিকা প্রকাশ করা হয়েছে এবার। সেই অনুযায়ী ২০২৬ এর ১ জুলাই থেকে পাসপোর্ট তৈরি করতে ২০০০ টাকা পর্যন্ত খরচ হবে বলে খবর। এমনকি এ বিষয়ে একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

১) সোমবার বিধানসভায় পেশ হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড

আগামী সোমবার রাজ্যের বিধানসভায় পেশ হবে অভিন্ন দেওয়ানী বিধি সংক্রান্ত বিল বা ইউনিফর্ম সিভিল কোড। নির্বাচনের আগে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ক্ষমতায় আসলেই এই বিল বলবৎ করা হবে। তবে এই বিলের আওতায় একাধিক প্রভাব পড়বে বলে খবর। সেক্ষেত্রে বিবাহ, বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার, দত্তক গ্রহণ থেকে শুরু করে লিভ ইন রিলেশন প্রত্যেকটি ক্ষেত্রে নতুন নিয়ম চালু হবে। এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই নিয়ম কার্যকর হবে। সবথেকে বড় ব্যাপার, লিভ ইন রিলেশনের ক্ষেত্রে এবার থেকে ৩০ দিনের মধ্যেই রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

google button