সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৯ মে, শনিবার। শুভেন্দুর শপথগ্রহণ, মমতার বাম জোট, পাকিস্তানকে বাঁচাতে ঋণ দিচ্ছে আইএমএফ, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) ফেসবুকে বায়োতে কিছুটা বদল আনলেন মমতা
বাংলার রাজনৈতিক পালা বদলের আবহে নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে কিছুটা পরিবর্তন এনেছেন বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার পর মমতা তাঁর ফেসবুক এবং এক্স হ্যান্ডেলের বায়োতে নিজেকে তৃণমূলের প্রতিষ্ঠাতা এবং চেয়ারপারসন হিসেবে রাখার পাশাপাশি পঞ্চদশ, ষষ্ঠদশ এবং সপ্তদশ বিধানসভার মুখ্যমন্ত্রী হিসেবে উল্লেখ করেছেন। কিন্তু ২০৭টি আসনে বিজেপি জয়ী হওয়া সত্ত্বেও তিনি প্রাক্তন শব্দ ব্যবহার করেননি। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৯) শুভেন্দুর শপথে ব্রিগেডে জিৎ, প্রসেনজিৎ, যিশু
বাংলার রাজনৈতিক পালাবদলের ঐতিহাসিক সাক্ষী থেকেছে ব্রিগেড। মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ অনুষ্ঠানের রাজনৈতিক নেতাদের পাশাপাশি টলিউডের তারকদেরও দেখা গিয়েছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে যীশু এবং জিতের উপস্থিতি বিনোদন এবং রাজনৈতিক মহলে আবার নতুন করে জল্পনা সৃষ্টি করেছে। এ ছাড়া উপস্থিত ছিলেন মমতা শঙ্কর এবং পন্ডিত অজয় চক্রবর্তীর মতো বিশিষ্ট সব শিল্পীরা। মোদীর উপস্থিতিতেই এই সংবর্ধনা দেওয়া হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৮) ছেলে মুখ্যমন্ত্রী হতে গোপন কোথা জানালেন মা
বাংলার নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দীর্ঘ রাজনৈতিক লড়াইয়ের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলেছেন তাঁর মা গায়ত্রী অধিকারী। তিনি জানিয়েছেন, গত পাঁচ বছরের শুভেন্দুকে চারবার প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। কিন্তু অদম্য লড়াইয়ের কারণে তিনি ফিরে এসেছেন। ছেলের সাফল্যে উৎসাহিত হয়ে মা বলেছেন, ছোটবেলায় শুভেন্দু ঘরকুনো ছিলেন। আর বাগান করতে ভালবাসতেন। পান্তা ভাতের ভক্ত শুভেন্দুর কাছে মায়ের বিশেষ আবদার, রাজ্যে বেকারত্ব দূর করা। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৭) মুম্বাই এবং বেঙ্গালুরুর মধ্যে বন্দে ভারত স্লিপার
দেশের দ্বিতীয় বন্দে ভারত স্লিপার ট্রেন চালু হতে চলেছে মুম্বাই এবং বেঙ্গালুরুর মধ্যে। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, ২০২৬ সালের জুন মাসের শেষ দিকে এই প্রিমিয়াম পরিষেবা শুরু হবে। মহারাষ্ট্রের প্রথম এই স্লিপার ট্রেনটি তুমাকুরু, হুব্বাল্লি ও বেলাগাভি হয়ে যাতায়াত করবে। বর্তমানে মুম্বাই–বেঙ্গালুরু রুটে রাজধানী এক্সপ্রেসের মতো কোনও দ্রুতগামী ট্রেন নেই। তাই এই উদ্যোগ যাত্রীদের জন্য বিশেষ সুবিধাজনক হবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৬) বাংলার মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ শুভেন্দু অধিকারীর
সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আজ ব্রিগেডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী। রাজ্যপাল আর এন রবি তাঁকে শপথ বাক্য পাঠ করিয়েছেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে রাজনাথ সিং এবং অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত ছিলেন। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়েছে। শুভেন্দুর পাশাপাশি দিলীপ ঘোষ এবং অগ্নিমিত্রা পাল সহ একাধিক মন্ত্রীরা শপথ গ্রহণ করেছেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৫) সরকার পাল্টাতেই ২৭০০ কোটি বকেয়া মঞ্জুর কেন্দ্রের
পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পরপরই কেন্দ্রীয় বকেয়া নিয়ে সুখবর। জল জীবন মিশন প্রকল্পের থমকে থাকা ২৭০০ কোটি টাকা রাজ্যকে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে কেন্দ্র সরকার। নবান্ন সূত্রে খবর, খুব শীঘ্রই স্বাক্ষরের মাধ্যমে এই অর্থ কোষাগারে ঢুকিয়ে দেওয়া হবে। পাশাপাশি আজ ব্রিগেডে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। এদিকে নতুন সরকার রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালুর প্রস্তুতি শুরু করেছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৪) ট্রেনে বৃদ্ধাকে মুখে ঘুষি মেরে দাঁত ফেলে দিল টিটিই
ভারতীয় রেলের হেনস্তার এক চরম নজির দেখা গেল ভোপালে। ভুল করে এসি কোচে উঠে পড়ার কারণে সুশিলা দেবী নামে এক ৭৫ বছর বয়সী বৃদ্ধাকে সজোরে ঘুষি মারার অভিযোগ উঠেছে ১ টি টি এক টিটিই এর বিরুদ্ধে। এতে তাঁর দাঁত ভেঙে গেছে এবং মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হয়েছে। গত ৬ মে কুশীনগর এক্সপ্রেসে এই ঘটনা ঘটে। আক্রান্ত বৃদ্ধা জিআরপি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন । পুলিশ ইতিমধ্যে ওই অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৩) বিজেপিকে তাড়াতে বাম-অতিবামকে একজোট হওয়ার বার্তা মমতার
নির্বাচনে পরাজয়ের পর এবার বিজেপিকে ঠেকানোর জন্য বাম ও অতিবাম সংগঠনগুলির সাহায্য চাইছেন তৃনমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালিঘাটে রবীন্দ্র জয়ন্তীর মঞ্চ থেকে ঘোষণা করেছেন, রাজ্যের বর্তমান পরিস্থিতিতে কোনও ব্যক্তিগত ইগো না রেখে সমস্ত বিজেপি বিরোধী শক্তিকে এবার একজোট হতে হবে। মমতা দাবী করেছেন, তৃণমূল হারেনি। বরং ষড়যন্ত্র করে হারানো হয়েছে। মহুয়া মৈত্রকে বিমানে হেনস্থা ও দলীয় কর্মীদের উপর হামলার নিন্দা জানিয়ে তিনি আজ থেকে নীতি এবং নৈতিকতার নতুন লড়াই শুরু করার ডাক দিয়েছেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
২) পাকিস্তানকে বাঁচাতে ঋণ দিচ্ছে আইএমএফ
তীব্র আর্থিক সংকটে জর্জরিত পাকিস্তানকে বাঁচানোর জন্য এবার ১.৩২ বিলিয়ন ডলার ঋণ অনুমোদন করেছে আন্তর্জাতিক অর্থভাণ্ডার। পশ্চিম এশিয়ার অস্থিরতা আর জ্বালানি সংকটের জেরে কার্যত বিপর্যস্ত ইসলামাবাদ। রিপোর্ট অনুযায়ী, এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটি ও রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি ফ্যাসিলিটি এই দুই প্রকল্পের আওতায় নতুন করে অর্থ বরাদ্দ করা হচ্ছে। তবে এর জন্য পাকিস্তানকে এবার কঠোর আর্থিক সংস্কার এবং রাজস্ব আদাই বাড়ানোর প্রতিশ্রুতি দিতে হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
১) এসআইআর-এ কমিশনের হিসেবের চেয়েও বেশি নাম নিস্পত্তি
পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনে নাম বাদ দেওয়া নিয়ে বিতর্ক তুঙ্গে। নির্বাচন কমিশনের দাবি অনুযায়ী, রাজ্যে মোট ১৬০৭ জনের নাম তালিকায় ফেরানো হয়েছে। কিন্তু ইন্ডিয়ান এক্সপ্রেসের এক রিপোর্ট বলছে, প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম একাই ১৭১৭টি আবেদনের অনুমোদন দিয়েছিলেন। আর একটি ট্রাইব্যুনালে যদি এতটা নাম ফেরে, তাহলে বাকি ১৮টি ট্রাইবুনালের হিসাব করলে সেই সংখ্যা আরও বাড়ছে। এই পরিস্থিতির মাঝে বিচারপতি শিবজ্ঞানম আবার আকস্মিক পদত্যাগ করেছেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন










