৮০ কিমি বেগে ঝড়ের সাথে ভারী বৃষ্টি, ২৫ জুন অবধি বাংলায় লাল সতর্কতা আবহাওয়া দফতরের

Published:

Weather Update

সহেলি মিত্র, কলকাতাঃ আবারও বিরাট দুর্যোগের পূর্বাভাস (Weather Update) জারি করল ভারতীয় আবহাওয়া অফিস বা আইএমডি (IMD)। বাংলা সহ দেশের বেশ কিছু অংশে আজ সোমবার অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। এর পাশাপাশি আগামী ২৫ জুন অবধি ভারতের উত্তরপূর্ব অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে IMD।

ভারী বৃষ্টি, ৮০ কিমি বেগে ঝড়ের সতর্কতা জারি

আইএমডির বুলেটিন অনুযায়ী, আইএমডি আসাম ও মেঘালয়ের জন্য ভারী থেকে খুব ভারী বৃষ্টির জন্য রেড অ্যালার্ট জারি করেছে। এরইসঙ্গে প্রবল ঝড়ের সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এমনিতেই যোত সময় এগোচ্ছে দেশের অনেক অংশে আবহাওয়া দ্রুত পরিবর্তন হচ্ছে। সোমবার বেশ কয়েকটি রাজ্যের জন্য ভারী বৃষ্টি (Extremely Heavy Rainfall), তীব্র বাতাস এবং ঝড়ের সতর্কতা জারি করেছে। কিছু এলাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে, যার ফলে জনসাধারণকে সতর্ক থাকতে বলা হয়েছে। আইএমডি আজ বাংলার উপ হিমালয় এবং সিকিমে প্রবল ভারী বর্ষণের পূর্বাভাস জারি করেছে।

বিরাট প্রভাব পড়তে পারে এই রাজ্যগুলিতে

বর্ষার ভয়াবহ রূপের জেরে উত্তর-পূর্ব ভারত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায় ভারী বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। একটানা বৃষ্টির কারণে নিচু এলাকায় বন্যা এবং পাহাড়ি এলাকায় ভূমিধস অবধি হতে পারে। ফলে জনগণকে সতর্ক থাকার অনুরোধ করেছে প্রশাসন। বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িশাতেও খারাপ আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। অনেক এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। কিছু এলাকায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত বেগে প্রবল হাওয়া বইতে পারে।

আরও পড়ুনঃ সিলিন্ডার অতীত! এবার কলকাতার ঘরে ঘরে PNG গ্যাস, কবে মিলবে পরিষেবা?

রাজস্থানের কথা বললে, মরু রাজ্যে প্রবল ঝড় ও ধূলিঝড়ের আশঙ্কা করা হচ্ছে। অনেক এলাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এমন আবহাওয়ায় বাইরে বের হওয়ার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। দিল্লি, হরিয়ানা এবং পাঞ্জাবের আবহাওয়াও মনোরম থাকার সম্ভাবনা রয়েছে। মেঘলা আকাশ, হালকা বৃষ্টি এবং প্রবল হাওয়া বইতে পারে। এতে গরম কিছুটা কমতে পারে, যদিও আর্দ্রতা বজায় থাকতে পারে। পাহাড়ি এলাকাগুলিতেও জারি করা হয়েছে বিশেষ সতর্কতা।