সিলিন্ডার অতীত! এবার কলকাতার ঘরে ঘরে PNG গ্যাস, কবে মিলবে পরিষেবা?

Published:

PNG Gas Kolkata

সহেলি মিত্র, কলকাতাঃ যত সময় এগোচ্ছে ততই হু হু করে দাম বাড়ছে রান্নার গ্যাসের। একটা সিলিন্ডার কিনতে গিয়ে রীতিমতো ছ্যাঁকা খেতে হচ্ছে সকলকে। এহেন পরিস্থিতিতে এখন বহু মানুষ বাড়িতে পিএনজি গ্যাস অর্থাৎ পাইপলাইন বাহিত গ্যাস লাগাতে শুরু করেছে। এমনকি সরকারের তরফেও কলকাতা শহর (Kolkata) সহ বাংলার বহু জেলায় এই পিএনজি গ্যাস (PNG Gas) সরবরাহ করার কাজ দ্রুত গতিতে করা হচ্ছে। কতদিনে পুরো কাজ শেষ হবে? এখন এই নিয়ে প্রকাশ্যে এল বড় আপডেট।

পিএনজি গ্যাস নিয়ে প্রকাশ্যে বড় আপডেট

আপনার বাড়িতেও কি পিএনজি গ্যাস আছে বা নেওয়ার কথা ভাবছেন? তাহলে আপনার জন্য রইল জরুরি খবর। জানা যাচ্ছে, জায়গায় জায়গায় পাইপলাইন লাগানোর কাজ প্রায় শেষের পথে। চলতি অর্থবর্ষেই কলকাতার বিস্তীর্ণ এলাকায় পিএনজি গ্যাস পরিষেবা শুরু করে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। আর এখন সেই কাজ শেষ করার দিকেই দ্রুত কাজ চলছে। দীর্ঘ কয়েক মাস ধরে আটকে থাকার পর কয়েক সপ্তাহ আগেই বেঙ্গল গ্যাস কোং লিমিটেড (বিজিসিএল) চন্দননগরে এবং কলকাতা বিমানবন্দরের কাছে এক কিলোমিটার দীর্ঘ একটি অংশে পাইপলাইন বসানোর জন্য প্রশাসনের কাছ থেকে প্রয়োজনীয় অনুমোদন পেয়েছে।

জিএআইএল এবং রাষ্ট্রীয় মালিকানাধীন গ্রেটার ক্যালকাটা গ্যাস সাপ্লাই কর্পোরেশনের যৌথ উদ্যোগে গঠিত এই সংস্থাটি আগামী তিন মাসের মধ্যে চন্দননগর ও সংলগ্ন এলাকায় পাইপের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস (পিএনজি) সরবরাহ শুরু করার আশা করছে। বিজিসিএল-এর সিইও অনুপম মুখোপাধ্যায় জানিয়েছেন, ‘প্রশাসনের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি পাওয়ার পর আমরা দিল্লি রোড থেকে চন্দননগর পর্যন্ত প্রধান স্টিল পাইপলাইন বসানোর কাজ শুরু করেছি। গত অক্টোবর থেকে এই অনুমোদনগুলো আটকে ছিল। আমরা আশা করছি, আগামী তিন মাসের মধ্যে চন্দননগরে পিএনজি সরবরাহ শুরু করতে পারব এবং এই বছর সেখানে ১০,০০০ বাড়িতে সংযোগ দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে আমাদের।’

আরও পড়ুনঃ আসানসোল-বর্ধমানের সাথে রেলপথে জুড়বে বাঁকুড়া, উদ্যোগ বিজেপি সরকারের

দূর হয়েছে প্রতিবন্ধকতা

রাজনৈতিক পরিবর্তন বিমানবন্দরের কাছে পাইপলাইন নির্মাণের একটি বড় প্রতিবন্ধকতা দূর করতেও সাহায্য করেছে। কলকাতা পর্যন্ত পিএনজি পরিকাঠামো সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় একটি গুরুত্বপূর্ণ সংযোগ, বিমানবন্দরের গেট ২.৫ এবং গেট ১-এর মধ্যে পাইপলাইন বসানোর জন্য বিজিএলসি ২০২৩ সাল থেকে অনুমতির অপেক্ষায় ছিল। অনুপম মুখোপাধ্যায় বলেন, ‘বহু সমস্যা কাটিয়ে অবশেষে শহর কলকাতায় সাধারণ মানুষের জন্য রান্নার গ্যাস পরিষেবা চালুর একেবারে দোড়গোড়ায় পৌঁছে গিয়েছি। এখন যশোর রোড এবং ভিআইপি রোডে ৩ কিলোমিটার মতো পাইপ বসানোর কাজ বাকি। এই লাইনে ‘ভাল্‌ভ’ বসানোর পরে গ্যাস বাইপাস ধরে সোজা বারুইপুর পর্যন্ত পাওয়া যাবে। এয়ারপোর্ট থেকে বাইপাস হয়ে বারুইপুর পর্যন্ত গ্যাসের মূল পাইপ ইতিমধ্যেই বসানো হয়ে গিয়েছে।’ যাইহোক, এখন দেখার কবে সব কাজ শেষ হয়।

আরওGasKolkata