প্রীতি পোদ্দার, কলকাতা: বঙ্গোপসাগরের উপর ঘূর্ণিঝড়ের ঘনঘটা কেটে যাওয়ার পরেই রাজ্যে এখন বেশ শীতের (Winter Update) মেজাজ দেখা গিয়েছে। চারিদিকে বইতে শুরু করেছে উত্তুরে হাওয়া। গত মঙ্গলবার থেকে পরিদ পতন দেখা গিয়েছে। জানা গিয়েছে, আগামীকাল (Weather Tomorrow) বৃহস্পতিবারেও পারদপতন অব্যাহত থাকবে। আশঙ্কা করা হচ্ছে, আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কমতে পারে। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
আজকের আবহাওয়া
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ সকাল থেকেই আকাশ মেঘমুক্ত এবং রৌদ্রোজ্জ্বল এবং শুষ্ক আবহাওয়া রয়েছে। ভোরের দিকে কুয়াশাও বেশ দেখা গিয়েছিল। হালকা উত্তুরে হাওয়া বইবার কারণে আশা করা যাচ্ছে রাতের দিকে জেলাগুলিতে আরও ২-৩ ডিগ্রি পারদপতন হতে পারে। পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী, আগামীকাল অর্থাৎ শুক্রবার, কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমগ্র জেলায় শুষ্ক এবং শীতল আবহাওয়া থাকবে। রাজ্যের কোনও জেলাতে বৃষ্টি বা মেঘলা আকাশের পূর্বাভাস দেয়নি আবহাওয়া দফতর। একদম রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকবে। রাতের দিকে পারদ ২-৩ ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ সব মিলিয়ে কলকাতা-সহ গোটা রাজ্যেই এখন মরশুমের প্রথম শীতের আমেজে মজেছে। হাওয়া অফিস স্পষ্ট জানিয়েছে, আপাতত ১ ডিসেম্বর পর্যন্ত রাজ্যে অবাধে প্রবেশ করবে উত্তুরে হাওয়া। বজায় থাকবে ঠান্ডার আমেজও।
আরও পড়ুন: মা আগেই প্রয়াত, নাগরাকাটা দুর্ঘটনায় বাবাকে হারাতেই দিশেহারা দুই বোন, পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গে শীতের মেজাজ যেমন বেশ বোঝা যাচ্ছে, ঠিক তেমনই আবার উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা অনেকটাই কমেছে। আগামীকালও সকালে উত্তরের জেলাগুলোতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তার উপর তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে উত্তরের জেলাগুলিতে কুয়াশার দাপট বেশ বেড়েছে। যার দরুন ভোরের দিকে দৃশ্যমান্যতা অনেকটাই কম থাকছে। এই কুয়াশার জেরে কোথাও কোথাও দৃশ্যমানতা ২০০ মিটারে নেমে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হাওয়া অফিস জানিয়েছে আগামী চার-পাঁচ দিন দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গের আবহাওয়াও শুষ্কই থাকবে।


