IPL ‘বয়কট’ করেই বল হাতে তাণ্ডব চালালেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান

Published:

Mustafiz

বিক্রম ব্যানার্জী, কলকাতা: 2027 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ কার্যত বয়কট করেছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান (Mustafizur Rahman), এমনটাই দাবি করছে ওপার বাংলার একাধিক সংবাদমাধ্যম। এমনিতেও, নিলামে অংশগ্রহণকারী খেলোয়াড়দের তালিকায় নাম নেই বাংলাদেশের কাটার মাস্টারের। ফলে, তিনি যে 2027 IPL খেলছেন না সেটা একেবারে জলের মতো পরিষ্কার। আর এই সিদ্ধান্ত গ্রহণের পরই বল হাতে একেবারে জ্বলে উঠলেন পদ্মা পাড়ের টাইগার। আইএলটি-টোয়েন্টিতে ডেজার্ট ভাইপার্সের বিরুদ্ধে মাত্র 12 রান দিয়ে দুই উইকেট তুলেছেন তিনি।

দলকে জিতিয়ে ক্ষমতা প্রদর্শন মুস্তাফিজুরের

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আইএলটি-টোয়েন্টিতে ডেজার্ট ভাইপার্সের বিরুদ্ধে মাঠে নেমেছিল দুবাই ক্যাপিটালস। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত সময়ের মধ্যে 7 উইকেট হারিয়ে 164 রান তুলতে পেরেছিল তারা। পরবর্তীতে 165 রানের লক্ষ্য তাড়া করতে নামে ডেজার্ট দল। আর প্রতিপক্ষ দলের প্লেয়াররা মাঠে নামতেই বল হাতে তাণ্ডব শুরু করেন বাংলাদেশের কাঁটার মাস্টার মুস্তাফিজুর রহমান।

এদিন, প্রতিপক্ষ দলটির ইনিংসের একেবারে শুরুতেই ওপেনার ফখর জামানকে আউট করেছিলেন তিনি। এছাড়াও উইকেট তুলেছিলেন মুজিব উর রহমানের। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এদিন মাত্র 12 রান খরচ করে প্রতিপক্ষ দলের দুই উইকেট ভেঙেছিলেন মুস্তাফিজুর। যদিও দুবাইয়ের হয়ে সবচেয়ে বেশি উইকেট তুলেছিলেন নূর আহমেদ। তাঁর হাত ধরে এসেছিল চারটি উইকেট। এভাবেই নিয়মিত উইকেট হারাতে হারাতে শেষ পর্যন্ত 119 রানে গুটিয়ে যায় ডেজার্ট ভাইপার্স। তাতে জয় নিশ্চিত করে ফেলে দুবাই।

আরও পড়ুন: ‘তার সাথে তুলনা করবেন না’ আবার বৈভবকে নিয়ে বড় মন্তব্য সৌরভ গাঙ্গুলির

বলা বাহুল্য, প্রাথমিকভাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার ইচ্ছে থাকলেও পরে নাকি নিজের মত বদলেছিলেন মুস্তাফিজুর। 2027 IPL এ খেলবেন না বলে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেন তিনি! অনেকেই বলছেন, গত বছরের ঘটনার কারণে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন এই বাংলাদেশি। যদিও এ প্রসঙ্গে মুস্তাফিজের কোনও প্রতিক্রিয়া মেলেনি। বলে রাখি, এবারের নিলামে অংশ নিতে চলেছে বাংলাদেশের। 12 জন ক্রিকেটার।

google button