এখনই পাকাপাকিভাবে থামছে না বৃষ্টি, শনিতেও দুর্যোগের সম্ভাবনা দক্ষিণবঙ্গে, আগামীকালের আবহাওয়া

Published:

Weather Tomorrow

প্রীতি পোদ্দার, কলকাতা: হাতে বাকি আর মাত্র কয়েকটা দিন, তারপরেই শুরু হতে চলেছে বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো (Durga Puja 2026)। তবে বৃষ্টি নিয়ে বেজায় চিন্তিত সকলে। এদিকে বিহার ঝাড়খন্ডে বর্ষা বিদায়ের পরিস্থিতি শুরু হয়েছে। আবার তামিলনাডু উত্তরপ্রদেশ এবং অসমে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আর তাতেই দক্ষিণবঙ্গে (South Bengal) হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। আগামীকালও (Weather Tomorrow) উত্তর এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হবে বৃষ্টি। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।

আজকের আবহাওয়া 

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, আগামীকাল শনিবার, কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে কম-বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওড়া, হুগলি, নদীয়া, মুর্শিদাবাদ এবং উত্তর ২৪ পরগনা জেলায় হঠাৎ করে বজ্রবিদ্যুৎ সহ এক-দু’পশলা বৃষ্টি নামতেও পারে। এছাড়া মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতেও হালকা বৃষ্টি হতে পারে। আশা করা যাচ্ছে সোমবার থেকে আবহাওয়া অনেকটাই উন্নত হবে।

আগামীকালের আবহাওয়া 

কলকাতায় আগামীকালের আবহাওয়া

সামনেই আসছে দুর্গাপুজো, জায়গায় জায়গায় প্যান্ডেলের কাজ প্রায় শেষের মুখে। কিন্তু এইমুহুর্তে তিলোত্তমাবাসীর সবথেকে বড় চিন্তা হল বৃষ্টি। যদিও হাওয়া অফিসের তরফে এখনও ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে শহর জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল, রবিবার কলকাতার দু’-এক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। কিন্তু টানা বা একনাগাড়ে ভারী বর্ষণের ইঙ্গিত নেই। তাই কেনাকাটা করতে গেলে অবশ্যই ছাতা নিয়ে বাড়ি থেকে বেরোনো ভালো।

আরও পড়ুন: দুর্গাপুরে অন্নপূর্ণার টাকা না পেয়ে বিক্ষোভ মহিলাদের, মেজাজ হারালেন বিজেপি বিধায়ক

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

হাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী আগামীকাল উত্তরবঙ্গে বৃষ্টির দাপট অনেক বেশি থাকবে। বিশেষ করে কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর ও মালদাতেও বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। এর মধ্যে দার্জিলিং এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা প্রবল। ভারী বৃষ্টির সর্তকতা আপাতত জারি করা হয়নি। তবে আশা করা যাচ্ছে আগামী সোমবার থেকে সেই বৃষ্টির সম্ভাবনা কমতে পারে।

google button