তাপপ্রবাহের মাঝে সুখবর! বিকেলে দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঝড়-বৃষ্টি, আবহাওয়ার খবর

Published:

Weather Today

প্রীতি পোদ্দার, কলকাতা: বিগত কয়েকদিন ধরেই বীভৎস গরমের দাপটে নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গে (South Bengal)। কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে দু-এক পশলা বৃষ্টি হলেও গরম কমার কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। অস্বস্তিকর আবহাওয়ার কারণে রীতিমত গলদঘর্ম অবস্থা সকলের। এমতাবস্থায় বৃষ্টি নিয়ে আজ (Weather Today) বড় স্বস্তির আপডেট দিলেন আবহাওয়া দপ্তর। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।

হাওয়া অফিস জানিয়েছে, বিহার এবং তার আশপাশের এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্তটি ঝাড়খণ্ড, উত্তর ছত্তিশগড় এবং ওড়িশার উপর দিয়ে উত্তর উপকূলীয় অন্ধ্রপ্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। আর এই ঘূর্ণাবর্তের জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প ঢুকতে থাকায় দক্ষিণবঙ্গে বৃষ্টির অনুকূল পরিস্থিতি সৃষ্টি হতে চলেছে। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আজকের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আজকের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী, আজ অর্থাৎ সোমবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় চড়া রোদ দেখা গিয়েছে। তবে ঝোড়ো হাওয়ার দাপটে সাময়িক স্বস্তি মিলছে। আজ, সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও বীরভূমে গরমের বিশেষ সতর্কতা দেওয়া হয়েছে। তবে বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গে কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কোথায় কোথায় হবে বৃষ্টি?

হাওয়া অফিস জানিয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে বিকেল থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ৩০-৪০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। কিন্তু এর পরেও গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। তবে স্বস্তির বিষয় হল বুধবার থেকে আবহাওয়ার পরিস্থিতি বদলাতে পারে। পরপর কয়েক দিন কালবৈশাখীর অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে। ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে। কমতে পারে তাপমাত্রা।

আরও পড়ুন: গাড়ি, এসি থাকতেও তবু রূপশ্রীর আবেদন! ধরা পড়তেই ক্ষমা চাইলেন আবেদনকারী

উত্তরবঙ্গে আজকের আবহাওয়া

দক্ষিণবঙ্গে গরম বাড়লেও উত্তরবঙ্গের আবহাওয়ার ছবিটা সম্পূর্ণ আলাদা। আজও, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। তার সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। শুক্রবার থেকে ফের উত্তরবঙ্গে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা।