কিছুক্ষণেই বজ্রপাত সহ দক্ষিণবঙ্গের ৫ জেলায় ধেয়ে আসছে প্রবল ঝড় বৃষ্টি, আবহাওয়ার খবর

Published:

Weather Update

সহেলি মিত্র, কলকাতাঃ মুহূর্তে মুহূর্তে ডিগবাজি খাচ্ছে বাংলার আবহাওয়া (Weather Update)। এই কখনও আকাশভাঙা বৃষ্টি তো এই কখনও শুষ্ক আবহাওয়া। যেমন দু’দিন আগে অবধি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি হল। তবে আবার সেই শুষ্ক আবহাওয়া। তাহলে এরই মধ্যে বর্ষা বিদায় নিল বাংলা থেকে? উত্তর হল না। তবে বেশ কিছু আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে কিছুটা হলেও নাকি মৌসুমি বায়ু দুর্বল হয়েছে। এদিকে আজ মঙ্গলবার সকাল থেকে বেশ গরম বিরাজ করছে দক্ষিণবঙ্গে। তবে ভাসছে উত্তরবঙ্গ। যাইহোক, এখন দক্ষিণবঙ্গের আকাশে কিছুটা হলেও কালো মেঘ জমাট বাঁধতে শুরু করেছে। তাহলে কি আর কিছুক্ষণ বা বিকেলের মধ্যে বৃষ্টির সম্ভাবনা আছে? চলুন জেনে নেওয়া যাক।

বিকেলেই ধেয়ে আসছে প্রবল ঝড় বৃষ্টি

আবহাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমতে শুরু করেছে। এর প্রভাব আজ থেকেই বেশ কিছু জেলায় তাপমাত্রা বৃদ্ধির মাধ্যমে অনুভূত হচ্ছে। আপাতত নাকি দক্ষিণবঙ্গে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমবে। ফলে দিনের বেলায় রোদের তেজ বাড়বে, সেইসঙ্গে থাকবে অস্বস্তিকর গরম । তবে একেবারে বৃষ্টিহীন পরিস্থিতিও হবে না বলে খবর। আজ যেমন বিকেলের দিকে কিছু জেলায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং হাওরায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে হাওড়া, কলকাতা, হুগলী সহ একাধিক জেলায় প্রবল বজ্রপাত শুরু হয়েছে। সেইসঙ্গে আকাশে কালো মেঘের ঘনঘটা।

আরও পড়ুনঃ লাভ হবে ব্যবসায়ী থেকে কৃষকদের, ৫৭ বছরের পুরনো ব্যবস্থায় বদল আনল RBI

সৌজন্যে নিম্নচাপ অক্ষরেখা। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখা হরিয়ানা ও উত্তরপ্রদেশের উপরে অবস্থান করছে। একই সঙ্গে পূর্ব বিহার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূল পর্যন্ত সক্রিয় রয়েছে একটি নিম্নচাপ। যে কারণে আজ থেকে আগামী বৃহস্পতিবার অবধি দফায় দফায় ঝড় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। হাওয়া অফিসের লেটেস্ট আপডেট অনুযায়ী, মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। জারি করা হয়েছে কমলা সতর্কতা। অন্যদিকে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জার করা হয়েছে দার্জিলিং, কোচবিহার এবং কালিম্পং জেলায়। এর পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির দাপট চলবে বাদবাকি জেলাগুলিতেও।