শক্তি বাড়াচ্ছে ঘূর্ণাবর্ত, বিকেলে দফায় দফায় দুর্যোগের সম্ভাবনা বাংলায়, আবহাওয়ার খবর

Published:

Weather Update

সহেলি মিত্র, কলকাতা: গরমে অস্বস্তির দিন শেষ, দুপুর থেকে বিকেলের মধ্যে বাংলাজুড়ে ধেয়ে আসছে প্রবল ঝড় বৃষ্টি (Weather Update)। ইতিমধ্যেই আকাশ কালো মেঘে ঢেকে রয়েছে। এমনকি আকাশে মেঘেদের গর্জন অবধি শোনা যাচ্ছে। ঝড় বৃষ্টি এখন শুধুই সময়ের অপেক্ষা বলে জানিয়েছে আবহাওয়া অফিস। দুপুর থেকে বিকেল এবং সন্ধের মধ্যে দফায় দফায় ঝড় বৃষ্টির দাপট চলতে পারে কলকাতা সহ বাংলার অধিকাংশ জেলায়। বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও হাওয়ার গতিবেগ ঘন্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগেও হতে পারে।

বিকেলের মধ্যে দফায় দফায় ঝড় বৃষ্টির পূর্বাভাস বাংলায়

জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে বিচ্ছিন্ন সঞ্চালনশীল মেঘের সৃষ্টি হয়েছে। এছাড়াও ঘূর্ণাবর্ত, মৌসুমী অক্ষরেখার কিছুক্ষণের মধ্যে কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, পূর্ব বর্ধমান এবং বাঁকুড়া জেলার কিছু বিচ্ছিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ শ্রাবণী মেলায় হাওড়া থেকে স্পেশাল ট্রেন, রুট ও সময়সূচি জানাল পূর্ব রেল 

এদিকে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে নিম্নচাপে পরিণত হওয়ার পথে। ফলে বায়ুমণ্ডলের শক্তির বড় অংশ বর্তমানে বঙ্গোপসাগরের দিকে কেন্দ্রীভূত হচ্ছে। সেই কারণেই আজ দক্ষিণবঙ্গে বিগত কয়েক দিনের তুলনায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা কম বেশি হতে পারে। তবে চিন্তা নেই, আগামী কয়েক ঘন্টার মধ্যে ভারী বৃষ্টিতে ভাসতে পারে বাংলা।  শনিবার থেকে পরিস্থিতির পরিবর্তন হতে পারে। নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে বললে, উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির আশঙ্কা কম। বৃহস্পতিবার কয়েকটি জেলায় ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা থাকলেও ভারী বর্ষণের পূর্বাভাস নেই। আজ থেকে আগামী ৭ জুলাই অবধি উত্তরবঙ্গের প্রায় প্রতিটি জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলতে পারে।

google button