শ্রাবণী মেলায় হাওড়া থেকে স্পেশাল ট্রেন, রুট ও সময়সূচি জানাল পূর্ব রেল

Published:

Howrah-Natesar Shravani Mela Special Train

সহেলি মিত্র, কলকাতাঃ রেল যাত্রী থেকে শুরু করে শিব ভক্তদের জন্য রইল দারুণ সুখবর। শ্রাবণ মাস পড়তে আর বেশি দেরি নেই। আর তারই সঙ্গে প্রস্তুত হচ্ছেন শিব ভক্তরা। দিকে দিকে ভগবান শিবের মন্দিরে যাওয়ার জন্য একদম তৈরি হচ্ছেন অনেকে। বেশিরভাগ মানুষ এই শ্রাবণ মাসে বাবা তারকেশ্বর ধামে জল ঢালতে যান। এই জায়গা নিয়ে নতুন করে আর বলার কিছু নেই। অন্যদিকে তেমনই বিখ্যাত হল দেওঘরের বাবা বৈদ্যনাথ ধাম মন্দিরে, যেখানকার শ্রাবণী মেলা। এটি সারা দেশের শিব ভক্তদের জন্য একটি প্রধান আকর্ষণ। আর এই জনপ্রিয়তাকে নজরে রেখে বড় সিদ্ধান্ত নিল পূর্ব রেল। বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হল।

হাওড়া থেকে শ্রাবণী মেলা স্পেশাল ট্রেনের ঘোষণা রেলের

তারকেশ্বরের মতোই প্রতি বছর এই পবিত্র উপলক্ষে লক্ষ লক্ষ ভক্ত সুলতানগঞ্জ থেকে গঙ্গার জল বয়ে নিয়ে বাবার ধামে আসেন। তীর্থযাত্রীদের এই বিপুল সমাগমের কথা মাথায় রেখে রেল কর্তৃপক্ষ ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে। তীর্থযাত্রীদের নিরাপদ, সহজ এবং আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে পূর্ব রেল হাওড়া এবং নটেসরের মধ্যে একটি বিশেষ ‘শ্রাবণী মেলা স্পেশাল ট্রেন’ (Howrah-Natesar Shravani Mela Special Train) চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এই নিয়ে বিজ্ঞপ্তি অবধি জারি করেছে পূর্ব রেল।

আরও পড়ুনঃ দাম কমবে স্মার্টফোনের? GST নিয়ে মেগা প্ল্যান সরকারের

পূর্ব রেলের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, আসন্ন শ্রাবণী মেলার সময়ে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে ০৩০০১/০৩০০২ হাওড়া-নটেসর-হাওড়া শ্রাবণী মেলা স্পেশাল ট্রেন চালানো হবে। ট্রেন নম্বর ০৩০০১ হাওড়া-নটেসর স্পেশাল প্রতি রবিবার, মঙ্গলবার ও শুক্রবার রাত ২৩:৫০ মিনিটে ছাড়বে। অন্যদিকে ট্রেন নম্বর ০৩০০২ নটেসর-হাওড়া স্পেশাল প্রতি রবিবার, বৃহস্পতিবার এবং মঙ্গলবার দুপুর ১৩:০০ নাগাদ হাওড়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে।

কবে থেকে চলবে এবং স্টপেজ কী হবে?

ট্রেনের স্টপেজ সম্পর্কে বললে, স্পেশাল ট্রেনটি উভয়মুখে ব্যাণ্ডেল, দুর্গাপুর, চিত্তরঞ্জন, মধুপুর, ঝাঝা, জামুই, শেখপুরা, অস্থাবাঁ, বিহার শরীফ, নালন্দা ও রাজগীর স্টেশনেও থামবে। হাওড়া থেকে ০৩০০১ ট্রেনটি আগামী ৫ জুলাই, ৭ জুলাই, ১০ জুলাই, ১২ জুলাই, ১৪ জুলাই, ১৭ জুলাই, ১৯ জুলাই, ২১ জুলাই, ২৪ জুলাই, ২৬ জুলাই, ২৮ জুলাই, ৩১ জুলাই, ২ আগস্ট, ৪ আগস্ট, ৭ আগস্ট, ৯ আগস্ট, ১১ আগস্ট, ১৪ আগস্ট, ১৬ আগস্ট, ১৮ আগিস্ট, ২১ আগস্ট, ২৩ আগস্ট, ২৫ আগস্ট, ২৮ আগস্ট, ৩০ আগস্ট, ১ সেপ্টেম্বর, ৪ সেপ্টেম্বর, ৬ সেপ্টেম্বর, ৮ সেপ্টেম্বর, ১১ সেপ্টেম্বর, ১৩ সেপ্টেম্বর, ১৫ সেপ্টেম্বর, ১৮ সেপ্টেম্বর, ২০ সেপ্টেম্বর, ২২ সেপ্টেম্বর, ২৫ সেপ্টেম্বর, ২৭ সেপ্টেম্বর এবং ২৯ সেপ্টেম্বর চলবে।