সহেলি মিত্র, কলকাতা: পূর্বাভাস (Weather Update) মতোই প্রবল বৃষ্টিপাত শুরু হল। সেইসঙ্গে ঘন ঘন বাজ তো রয়েছেই। মূলত বাংলার ওপর বিরাজ করা সক্রিয় থাকা একাধিক সিস্টেম এবং দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর জেরে বাংলার আবহাওয়া বিরাট পাল্টি খেয়েছে। এছাড়াও বিপুল জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। গরম কমে ফিরেছে শীত শীত ভাব। বর্তমানে হাওড়া, কলকাতা, হুগলী, বর্ধমান সহ কিছু জেলায় প্রবল বাজ পড়ছে সঙ্গে ঝড় বৃষ্টি চলছে। বিকেলেও কি এরকম আবহাওয়া থাকবে? চলুন জেনে নেওয়া যাক।
ঝেঁপে ঝড় বৃষ্টি শুরু হল বাংলায়
আজ রবিবার সকাল থেকেই বাংলার আকাশ কালো। মেঘে ঢেকেছিল। এরপর ১১টার পরেই প্রবল ঝড় সঙ্গে বৃষ্টি শুরু হয়। এরপর দফায় দফায় বাজ পড়তে শুরু করে, যার দাপট এখনো অবধি অব্যাহত রয়েছে। আবহাওয়ার লেটেস্ট আপডেট অনুযায়ী, আপাতত এই দুর্যোগ চলবে। ভিজবে কলকাতা সহ একাধিক জেলা। এমনকি বিকেল থেকে সন্ধের মধ্যেও ঝড় জলের সম্ভাবনা রয়েছে বাংলাজুড়ে। বিকেলের দিকে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় আরো প্রবল ঝড় জলের সম্ভাবনা রয়েছে। দুর্যোগের আশঙ্কায় সাধারণ মানুষকে সতর্ক এবং সাবধান থাকার পরামর্শ দেওয়া হয়েছে বিভিন্ন আবহাওয়া অফিসের তরফে। খোলা জায়গায় যাতে না থাকেন সেই বিষয়েও পরামর্শ জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে জেলাগুলিতে ও ভারী থেকে অতি প্রবল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ জেলাগুলিতে আজ সকাল থেকেই বৃষ্টিপাতের তাণ্ডব শুরু হয়েছে। আজ সারাদিনই মোটামুটি জেলায় জেলায় চলবে প্রবল ঝড়-বৃষ্টি। আলিপুর আবহাওয়া অফিস এদিন ভারী থেকে অতি প্রবল ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। এছাড়া ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায়।
আরও পড়ুনঃ সহজেই মিলবে ঘর! বাংলায় আবাসে লাগু হতে পারে কোটা সিস্টেম, উদ্যোগ সরকারের
এর পাশাপাশি ভারী বৃষ্টি চলতে পারে উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলিতে। চলতি সপ্তাহের মধ্যে উপ হিমালয় পশ্চিমবঙ্গ ও সিকিম এবং উত্তর-পূর্ব ভারতের কিছু কিছু জায়গায় ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। উপ হিমালয় পশ্চিমবঙ্গ ও সিকিমে ২১ জুন পর্যন্ত কিছু কিছু জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।










