১ জুন থেকেই অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা, মহিলাদের বাসে ফ্রি, ঘোষণা সরকারের

Published:

Annapurna Bhandar

সৌভিক মুখার্জী, কলকাতা: যে প্রশ্ন এতদিন পর্যন্ত মহিলাদের মনে ঘুরপাক খাচ্ছিল তার অবসান। আগামী ১ জুন থেকেই অন্নপূর্ণা ভাণ্ডারের (Annapurna Bhandar) ৩০০০ টাকা করে প্রতি মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি রাখল বিজেপি সরকার (Bharatiya Janata Party)। কিন্তু কীভাবে আবেদন করতে হবে, আর কারা পাবেন? পাশাপাশি মহিলাদের জন্য সরকারি বাসে ভ্রমণ ফ্রি করে দেওয়া হল সরকারের তরফে।

১ জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা

প্রসঙ্গত, ক্ষমতায় আসার আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল, যদি বাংলায় এবার তারা ক্ষমতায় আসে তাহলে লক্ষীর ভাণ্ডারের বদলে প্রতি মাসে অন্নপূর্ণা ভাণ্ডার বাবদ মহিলাদেরকে ৩০০০ টাকা করে দেওয়া হবে। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০২১ সালে চালু করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার। যেখানে প্রথমে সাধারণ শ্রেণীর মহিলাদের ৫০০ টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলাদের ১০০০ টাকা করে দেওয়া হতো। পরে সেই ভাতা বাড়িয়ে যথাক্রমে ১০০০ এবং ১২০০ টাকা করা হয়। কিন্তু এবারের নির্বাচনের আগে তা আরও বাড়িয়ে ১৫০০ এবং ১৭০০ টাকা করা হয়।

তবে বিজেপি সেই প্রকল্পকে চ্যালেঞ্জ করে জানিয়েছিল, যদি তারা ক্ষমতায় আসতে পারে তাহলে একেবারে ডবল টাকা দেওয়া হবে, এবং কোন জাতভেদ মানা হবে না। প্রত্যেককেই ৩০০০ টাকা করে দেওয়া হবে। এমতাবস্থায় সরকার গঠনের পর মহিলাদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, তাহলে কবে সেই প্রতিশ্রুতি রাখবে বিজেপি? অবশেষে সেই প্রতিশ্রুতি পূরণের পথেই হাঁটছে এবার সরকার। আগামী ১ জুন থেকেই মিলবে এই প্রকল্পের ভাতা। কিন্তু লক্ষীর ভাণ্ডারের অ্যাকাউন্টেই এই টাকা ঢুকবে কিনা নতুন করে আবেদন করতে হবে, সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি।

আরও পড়ুন: দিলীপ থেকে অগ্নিমিত্রা, শুভেন্দুর ক্যাবিনেটের কাকে কোন মন্ত্রীত্বের দায়িত্ব দেওয়া হল?

সরকারি বাসে মহিলাদের ভ্রমণ ফ্রি

এদিকে সরকার গঠনের পর একের পর এক জনকল্যাণমূলক সিদ্ধান্ত নিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নির্বাচনের আগে ইশতেহারে অমিত শাহ জানিয়েছিলেন যে, বিজেপি ক্ষমতায় এলে মহিলাদেরকে সরকারি বাসে সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত করার সুবিধা দেওয়া হবে। সেই কথাই রাখলেন শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, আগামী ১ জুন থেকে মহিলাদের সরকারি বাসে কোনও রকম ভাড়া লাগবে না। বিনামূল্য তাঁরা যাতায়াত করতে পারবে।