হাওড়া, শিয়ালদা ডিভিশনে ১৩ দিন ৬৪টি ট্রেন বাতিল! তালিকা দিল পূর্ব রেল

Published:

Train Cancelled

সহেলি মিত্র, কলকাতাঃ আবারও একবার মহা সমস্যায় পড়তে চলেছেন রেল যাত্রীরা। বিশেষ করে আপনিও যদি হাওড়া ডিভিশনের যাত্রী হয়ে থাকেন তাহলে আগামী দিনে আপনার কপালে দুর্ভোগ নাচছে। উন্নয়ন মূলক কাজের জন্য ৬৪টি ট্রেন বাতিল করল (Train Cancelled) পূর্ব রেল। শুনে বিশ্বাস হচ্ছে না তো? কিন্তু এটাই দিনের আলর মতো সত্যি। সেইসঙ্গে বহু ট্রেনের পথ পরিবর্তন থেকে শুরু করে কিছু ট্রেনের যাত্রাপথ অবধি সংক্ষিপ্ত করা হয়েছে। চলুন বিশদে জেনে নেওয়া যাক।

৬৪টি ট্রেন বাতিল করল রেল

পূর্ব রেলের (Eastern Railways Zone) তরফে ইতিমধ্যে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, দিনকর গ্রাম সিমারিয়া ও বারাউনি স্টেশনের মধ্যে মেন লাইন সংযোগ এবং রাজেন্দ্র পুল স্টেশনে ডবল লাই সুবিধা সহ নতুন ব্রিজের সংযোগ সংক্রান্ত কাজে পূর্ব মধ্য রেলওয়ের সোনপুর ডিভিশনের দিনকর গ্রাম সিমারিয়া স্টেশবে এবং দানাপুর ডিভিশনের রাজেন্দ্র পুল, হাতিদহ জংশন আপার, টাল, রামপুর দুমরা স্টেশনে প্রি নন ইন্টারলকিং ও নন ইন্টারলকিং কাজ হবে, এই প্রি নন ইন্টার লকিং কাজ আগামী ২১ সেপ্টেম্বর ২০২৬ থেকে ৪ অক্টোবর ২০২৬ অবধি নন ইন্টারলকিং কাজ সম্পূর্ণ করতে। যে কারণে বাংলাগামী একগুচ্ছ ট্রেন বাতিল করা হয়েছে।

হাওড়া, শিয়ালদা, কলকাতাগামী একগুচ্ছ ট্রেন রয়েছে বাতিলের তালিকায়। ২৪ সেপ্টেম্বর ০২০২৩/২৪ হাওড়া-পাটনা-হাওড়া সুপারফাস্ট স্পেশাল, ২০ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর অবধি ১৩০২৯ হাওড়া-মোকামা এক্সপ্রেস, ২১ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর অবধি ১৩০৩০ মোকামা-হাওড়া এক্সপ্রেস, ১৩০৩১ হাওড়া-জয়নগর এক্সপ্রেস, ১৩০৩২ জয়নগর-হাওড়া এক্সপ্রেস, ১৩০৪৩ হাওড়া-রক্সৌল এক্সপ্রেস, ১৩১০৫ শিয়ালদা বালিয়া এক্সপ্রেস, ১৩১২১ কলকাতা-গাজীপুর সিটি সাপ্তাহিক এক্সপ্রেস। ১৩১২৭ কলকাতা-আরা গরীব রথ এক্সপ্রেস, ১৩১৩৫ কলকাতা জয়নগর সাপ্তাহিক এক্সপ্রেস, ১৩১৩৭ কলকাতা-আজমগড় সাপ্তাহিক এক্সপ্রেস, ১৩১৫৫ কলকাতা-সীতামাঢী মিথিলাঞ্চল এক্সপ্রেস, ১৩১৫৭ কলকাতা-মুজাফফরপুর তিরহুত এক্সপ্রেস, ১৩১৮৫ শিয়ালদা-জয়মগর গঙ্গাসাগর এক্সপ্রেস সহ একগুচ্ছ ট্রেন বাতিল থাকবে।

আরও পড়ুনঃ অল্পের জন্য রক্ষা! বীরভূমে টাওয়ারের কান ঘেঁষে উড়ে গেল বিমান, দেখুন সেই ভিডিও

কোন কোন ট্রেনের পথ পরিবর্তন হবে?

ট্রেন নম্বর ১২২৭৩ হাওড়া-নিউ দিল্লি দূরন্ত এক্সপ্রেস ২৫ সেপ্টেম্বর, ১৫৬৫৮ কামাখ্যা দিল্লি ব্রহ্মপুত্র মেল ২০ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর, ২২৪০৫ ভাগলপুর-আনন্দবিহার টার্মিনাল গরীব রথ এক্সপ্রেস ২২, ২৪, ২৬ ২৯ সেপ্টেম্বর, ১ অক্টোবর ও ৩ অক্টোবর পথ পরিবর্তন করে কিউল গয়া-গ্র্যান্ড কর্ড লাইন হয়ে চলবে। এরপর ১২৩০৩ হাওড়া-নয়াদিল্লি পূর্বা এক্সপ্রেস ২১ সেপ্টেম্বর, ২২ সেপ্টেম্বর, ২৫, ২৬, ২৮,২৯ সেপ্টেম্বর, ২ অক্টোবর ও ৩ অক্টোবর, ১২৩১৭ কলকাতা-অমৃতসর অকাল তখত এক্সপ্রেস ২৩,২৭, ৩০ সেপ্টেম্বর ও ৪ অক্টোবর, ১২৩২৫ কলকাতা-নাঙ্গাল ড্যাম গুরুমুখী সুপারফাস্ট এক্সপ্রেস, ১৩০৪৭ হাওড়া-প্রয়াগরাজ রামবাগ বিভূতি এক্সপ্রেস, ১৮৬২২ হাটিয়া-পাটনা পাটলীপুত্র এক্সপ্রেস, ৬৩২০৯ দেওঘর-পাটনা মেমু প্যাসেঞ্জার পথ পরিবর্তন করে ঝাঝা-কিউল-শেখপুরা বিহার শরিফ-বখতিয়ারপুর হয়ে চলবে।