অন্নপূর্ণা ভাণ্ডারের DBT করতে ব্যাঙ্কে যাচ্ছেন? সামনেই একগাদা ছুটি, দেখুন RBI-র তালিকা

Published:

Bank Holiday List

সৌভিক মুখার্জী, কলকাতা: অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা নেওয়ার জন্য ব্যাঙ্কে ডিবিটি করতে যাবেন বলে ভাবছেন? তাহলে এখনই সাবধান হন। কারণ, আগামী কয়েক দিন টানা বন্ধ থাকবে ব্যাঙ্ক। যার কারণে গিয়ে ফিরে আসতে হতে পারে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank of India) বছরের প্রথমেই ছুটির তালিকা (Bank Holiday List) প্রকাশ করেছে। আর সেই অনুযায়ী মে মাসের শেষের দিকে চারদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। এমনকি দেশের সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাঙ্কের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে। তাই এখনই দেখে নিন আরবিআই-র ছুটির তালিকা।

মে মাসের শেষে একাধিক দিন বন্ধ ব্যাঙ্ক

আমরা যদি ব্যাঙ্কের ছুটির তালিকা একটু খতিয়ে দেখি তাহলে দেখতে পাব—আগামী ২৩ মে শনিবার মাসের চতুর্থ শনিবার হওয়ার কারণে গোটা দেশের ব্যাঙ্ক বন্ধ থাকবে। এরপর ২৪ মে রবিবার সাপ্তাহিক ছুটি তো রয়েছেই। তারপর ২৭ মে বুধবার বকরি ঈদ উপলক্ষে দেশের বেশিরভাগ রাজ্যের ব্যাঙ্ক বন্ধ থাকবে। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ তালিকায় পড়ছেই। আর ৩১ মে রবিবার মাসের শেষ দিন এবং সাপ্তাহিক ছুটি উপলক্ষে সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে। তবে হ্যাঁ, বকরি ঈদ অর্থাৎ ২৭ মে এই দিন রাজ্যভেদে ভিন্ন ভিন্ন ছুটি হতে পারে। কারণ, চাঁদ দেখা এবং আরবিআই-র বিজ্ঞপ্তির উপরেই এই ছুটি নির্ভর করে। তবে পশ্চিমবঙ্গে ছুটি থাকবে এটুকু নিশ্চিত।

এদিকে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের বর্তমান নিয়ম মারফত ভারত দেশের সমস্ত তপশিলি ও অ-তপশিলি ব্যাঙ্ক প্রতি মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার বন্ধ থাকে। আর রবিবার তো সাপ্তাহিক ছুটি থাকেই। কিন্তু মাসের প্রথম, তৃতীয় এবং পঞ্চম শনিবার ব্যাঙ্কগুলি খোলা থাকে। তাই ২৩ মে যেহেতু চতুর্থ শনিবার পড়ছে, তাই এই দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে এবং কোনও রকম কাজকর্ম হবে না। সেই কারণে যারা ডিবিটি করতে যাবেন বলে ভাবছেন, তারা এই দিনগুলি বাদ দিয়েই পা বাড়ান।

আরও পড়ুন: ২০২১ ভোট পরবর্তী হিংসায় উস্কানি! পরমব্রত, স্বস্তিকার বিরুদ্ধে আইনি অভিযোগ হইকোর্টের আইনজীবীর

তবে হ্যাঁ, ব্যাঙ্ক বন্ধ থাকলেও অনলাইনএ আর্থিক লেনদেন নিয়ে কোনও রকম চিন্তার কারণ নেই। কারণ, এই দিনগুলোতে ডিজিটাল ও অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা চালু থাকবে। সেক্ষেত্রে ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন বা নেট ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং অ্যাপগুলি সক্রিয় থাকবে। এছাড়াও এটিএম পরিষেবা প্রতিদিনের মতোই চালু থাকবে। তাছাড়া গ্রাহকরা NEFT এবং RTGS এর মাধ্যমে অনলাইনে সহজেই নিজের টাকা ট্রান্সফার করতে পারবে। তবে ডিবিটি করার সুবিধা এই দিনগুলোতে পাওয়া যাবে না। এই দিনগুলি এড়িয়ে চলুন।