কলকাতা থেকে ভুটান চালু লাক্সারি বাস পরিষেবা, জানুন রুট ও সময়সূচি

Published:

AC Premium Kolkata Jaigaon Bus

অনন্যা সরকার, কলকাতা: রাজ্যের মধ্যে এবং আন্তঃরাজ্য বাস পরিষেবার উন্নতিতে একাধিক পদক্ষেপ নিয়েছে সরকার। চালু হয়েছে অনেক নতুন বাস, তার সঙ্গে গড়ে উঠেছে নিত্যনতুন রুটও। এবার কলকাতা থেকে সরাসরি ভুটানের (Kolkata Jaigaon Bus) পাদদেশে পৌঁছে যাওয়ার জন্য একটি অত্যাধুনিক ভলভো স্লিপার বাস চালু করেছে মদিনা ইন্ডিয়া এক্সপ্রেস (Modina India Express)। আসুন তাহলে এই বাসের রুট, সময়সূচি ও সুযোগ-সুবিধাগুলি দেখে নেওয়া যাক। 

কলকাতা – জয়গাঁও বাসের সময়সূচি ও রুট

শনিবার (৩ অক্টোবর) থেকে শুরু হয়ে গেছে কলকাতা থেকে কৃষ্ণনগর, বহরমপুর, শিলিগুড়ি, বীরপাড়া, হাসিমারা হয়ে জয়গাঁও যাওয়ার নতুন ভলভো স্লিপার বাস পরিষেবা চালু হল। এই বাসে মিলবে বায়োটয়লেটের সুবিধাও। নয়া রুটের এই বাসটি যায় ভায়া জয়গাঁও – হাসিমারা – বীরপাড়া – ধূপগুড়ি – ময়নাগুড়ি বাইপাস – জলপাইগুড়ি বাইপাস – শিলিগুড়ি – বাগডোগরা – ইসলামপুর – ডালখোলা – রায়গঞ্জ – মালদা – বহরমপুর – কৃষ্ণনগর – এয়ারপোর্ট  হয়ে কলকাতা। 

এই বাসটি জয়গাঁও যাওয়ার সময় –

  • কলকাতা থেকে ছাড়বে – সন্ধ্যা ৬:১৫-এ।
  • শিলিগুড়ি থেকে ছাড়বে – সকাল ৫:৪৫-এ।

আর কলকাতা আসার সময় বাসটি –

  • জয়গাঁও থেকে ছাড়বে – বিকেল ৪:০০-এ। 
  • শিলিগুড়ি থেকে ছাড়বে – রাত ৮:০০-এ। 

আরও পড়ুন: দেশের সব রেল স্টেশনের বোর্ডে কেন হলুদ আর কালো রঙই ব্যবহার করা হয়? রইল আসল কারণ

এই প্রিমিয়াম শীতাতপ নিয়ন্ত্রিত বাসটিতে বায়ো টয়লেটের পাশাপাশি মিলবে ওয়াই-ফাই, চার্জিং পয়েন্ট, টিভি, হেডফোন, রিমোট, রিডিং লাইট, লাগেজ বক্স, ওয়াটার বটল, স্ন্যাকস, কম্বল, বালিশ, ব্যাকরেস্ট ও আরামদায়ক বিছানা। এই বাসে সিট বুকিংয়ের জন্য যোগাযোগ করতে পারেন – 90383 15948 নম্বরে। কিংবা ধর্মতলার ১৮ নম্বর কাউন্টার থেকেও টিকিট কাটা যাবে। এছাড়াও, মদিনা ইন্ডিয়া এক্সপ্রেসের ওয়েবসাইটের সাথে রেডবাস ও আভিবাস প্ল্যাটফর্মেও বাসটির টিকিট উপলব্ধ।

google button