নির্বাচনের আগে কিডন্যাপ হন রেখা পাত্র! তারপর যা করেন অমিত শাহ, প্রকাশ্যে বড় তথ্য

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যের বিধানসভা নির্বাচনের সময়কার ঘটনা। গত 24 এপ্রিল, দ্বিতীয় দফার নির্বাচনের আগে সন্দেশখালিতে বিজেপি প্রার্থী রেখা পাত্রের (Rekha Patra) সমর্থনে প্রচারে গিয়েছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। আর সেই র‍্যালিতে যোগ দেওয়ার আগেই নাকি অপহরণ করা হয়েছিল বিজেপির বর্তমান বিধায়িকা রেখা পাত্রকে! যেই খবর ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল সোশ্যাল মিডিয়ায়। অভিযোগ ছিল, তৃণমূল কংগ্রেসের গুন্ডারা স্বরাষ্ট্রমন্ত্রীর র‍্যালিতে যোগ দিতে যাওয়ার সময় রেখা পাত্রকে অপহরণ করে একটি বাড়িতে আটকে রেখেছিল। সেখান থেকে কীভাবে উদ্ধার করা হল বিজেপি নেত্রীকে? প্রকাশ্যে এসেছে সেই তথ্য।

অমিত শাহের এক চালেই উদ্ধার হন রেখা পাত্র!

গত, 24 এপ্রিলের ঘটনা। দ্বিতীয় দফার নির্বাচনের আগে সন্দেশখালিতে বিজেপি প্রার্থী রেখা পাত্রের সমর্থনে গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সভা মঞ্চে পৌঁছেছেন এমন সময়, ভারতীয় জনতা পার্টির সাংসদ নিশিকান্ত দুবে হঠাৎ স্বরাষ্ট্রমন্ত্রীকে কাছে ডেকে বলেন এখন সভা করা যাবে না। প্রার্থীর খোঁজ পাওয়া যাচ্ছে না। মোবাইল নম্বরও সুইচড অফ আসছে।

নিশিকান্তর কাছ থেকে এমন বক্তব্য শুনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, “সভা তো আমি করবই। সাধারণ মানুষের কাছে আমাকে বক্তব্য রাখতেই হবে।” একথা বলেই বিজেপি সাংসদের কাছ থেকে রেখার মোবাইল নম্বর চেয়ে নেন স্বরাষ্ট্রমন্ত্রী। নম্বর নিয়ে সোজা মঞ্চে উঠে ভাষণ দিতে থাকেন অমিত শাহ। মাঝে বক্তৃতা থামিয়ে হঠাৎ নিশিকান্ত দুবেকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রেখা পাত্রের খবর পাওয়া গিয়েছে। সে 300 মিটারের মধ্যেই আছে। তাঁকে গিয়ে উদ্ধার করে নিয়ে আসা হোক। স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের কিছুক্ষণের মধ্যেই মঞ্চে হাজির হন বিজেপি প্রার্থী রেখা। ইতিমধ্যেই সেই খবর প্রকাশ করেছে ইন্ডিয়া টিভি

অবশ্যই পড়ুন: তাড়াহুড়ো করতে গিয়ে বারবার ব্যর্থ, সত্যিই কি বেপরোয়া ছেলে বৈভব?

রেখা পাত্র উদ্ধার হওয়ার খবর প্রকাশ্যে আসতেই অনেকেই প্রশ্ন তুলছেন, ঠিক কী এমন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী? কীভাবেই বা তিনি বুঝলেন রেখা পাত্র 300 মিটারের মধ্যে রয়েছে? এ প্রসঙ্গে কেউ কেউ বলছেন, স্বরাষ্ট্রমন্ত্রী রেখা পাত্রর নম্বর এমন কাউকে দিয়েছিলেন যিনি সেই নম্বরটি ট্রেস করে তাঁর লোকেশন অমিত শাহকে দিয়েছিল। কেউ কেউ বলছেন, ইন্টেলিজেন্স ব্যুরোকে রেখা পাত্রর খবর নেওয়ার দায়িত্ব দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী! আর তারপরেই তাঁকে উদ্ধার করা গিয়েছে। যদিও এ নিয়ে সর্বসমক্ষে মুখ খোলেননি কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ।