DBT লিঙ্ক না থাকলে ঢুকবে না অন্নপূর্ণা ভাণ্ডার, কীভাবে করবেন জানুন

Published:

DBT Link

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্য সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ১ জুন থেকেই অন্নপূর্ণা ভাণ্ডার বাবদ মহিলারা প্রতিমাসে ৩০০০ টাকা করে পাবেন। যে সকল মহিলারা লক্ষীর ভাণ্ডারের ভাতা পেতেন তারাই পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar), এমনটাই জানিয়েছেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। কিন্তু জল্পনা চলছে যে, অন্নপূর্ণা ভাণ্ডার পেতে গেলে নাকি ডিবিটি লিঙ্ক (DBT Link) বাধ্যতামূলক। যদি ডিবিটি লিঙ্ক না থাকে, তাহলে অন্নপূর্ণা ভাণ্ডার বা পিএম কিষান সম্মান নিধি কিংবা অন্য কোনও প্রকল্পের টাকা ঢুকবে না। তবে কীভাবে দেখবেন আপনার ডিবিটি লিঙ্ক আছে কিনা, এবং কীভাবেই বা করবেন? জানুন বিস্তারিত।

ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা কীভাবে চেক করবেন?

আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা তা আপনি অনলাইনের মাধ্যমে চেক করতে পারবেন। এর জন্য নিম্নলিখিত প্রসেসগুলি অবলম্বন করতে হবে—

  • প্রথমে যে কোনও ব্রাউজারে গিয়ে NPCI এর অফিশিয়াল ওয়েবসাইটে (https://www.npci.org.in/) ভিজিট করুন।
  • এরপর হোমপেজে কাস্টমার অপশনটিতে ক্লিক করুন।
  • সেখানে Bharat Aadhaar Seeding Enrollment বিকল্প আসবে। সেখানে ক্লিক করুন। এরপর নতুন একটি ট্যাব ওপেন হবে।
  • সেই ট্যাবের বাঁদিকে Aadhaar Seeding/De-seeding অপশন থাকবে। সেখানে ক্লিক করতে হবে।
  • এরপর নিজের আধার নম্বর বসাতে হবে।
  • এরপর পাশে Request for Aadhaar Seeding/De-seeding অপশন থাকবে। সেখানে ক্লিক করতে হবে।
  • সেখানে আপনি তিনটি অপশনের মধ্যে যে কোনও একটি দেখতে পাবেন।
  • যদি Fresh Seeding থাকে, তাহলে কোনও অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক থাকবে না। যদি Movement Same Bank With Another Account থাকে, তাহলে একই ব্যাঙ্কের অন্য অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে। যদি Movement from One Bank to Another Account থাকে, তাহলে অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অপর একটি ব্যাঙ্কের অ্যাকাউন্টে ডিবিটি করতে হবে।

UIDAI পোর্টালের মাধ্যমে ডিবিটি স্ট্যাটাস চেক

তবে আপনি UIDAI বা আধারের অফিসিয়াল পোর্টালের মাধ্যমে খুব সহজে ডিবিটি চেক করে নিতে পারবেন। এর জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে—

  • সর্বপ্রথম ব্রাউজারে গিয়ে UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ https://uidai.gov.in/ ভিজিট করুন।
  • এরপর লগইন অপশনে ক্লিক করে নিজের আধার নম্বর এবং ক্যাপচা কোড পূরণ করে ওটিপির মাধ্যমে লগইন করুন।
  • তারপর আপনি Bank Seeding Status অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করতে হবে।
  • এরপর আপনার আধারের সঙ্গে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে তা সহজেই চেক করে নিতে পারবেন।
  • সেক্ষেত্রে যদি অ্যাকটিভ দেখায়, তাহলে ডিবিটি লিঙ্ক সক্রিয় রয়েছে। আর যদি ইন্যাকটিভ দেখায়, তাহলে ডিবিটি সক্রিয় নেই।

কীভাবে করবেন ডিবিটি লিঙ্ক?

ডিবিটি লিঙ্ক আপনি দুই ভাবে করতে পারবেন। প্রথমত NPCI এর পোর্টাল এবং দ্বিতীয়ত UMANG পোর্টালের মাধ্যমে। NPCI এর মাধ্যমে ডিবিটি লিঙ্ক করার প্রসেস নিচে আলোচনা করা হল—

  • প্রথমে যে কোনও ব্রাউজারে গিয়ে NPCI এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।
  • এরপর হোমপেজে থাকা কাস্টমার সেকশনে যান।
  • তারপর Bharat Aadhaar Seeding Enrollment অপশনটিকে নির্বাচন করুন।
  • এরপর Aadhaar Seeding/De-seeding অপশনটিতে ক্লিক করুন।
  • এরপর ডিবিটি লিঙ্ক করার জন্য অনলাইনে একটি আবেদন ফর্ম পূরণ করতে হবে। সেখানে প্রথমে নিজের আধার নম্বর বসাতে হবে।
  • তারপর Request for Aadhaar অপশন থেকে Seeding অপশনটি সিলেক্ট করুন।
  • এরপর যে ব্যাঙ্কের সঙ্গে ডিবিটি লিঙ্ক করতে চান সেই ব্যাঙ্ক লিস্ট থেকে নির্বাচন করুন।
  • এবার Seeding টাইপ থেকে নিজের প্রয়োজনীয় অপশন নির্বাচন করুন।
  • এরপর নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর লিখুন এবং নিচের টিকবক্সে মার্ক করে সাবমিট অপশনটি ক্লিক করুন।
  • এরপর আধারের সঙ্গে সংযুক্ত মোবাইলে একটি ওটিপি আসবে। সেটি বসিয়ে কনফার্ম অপশনটিতে ক্লিক করলেই হবে।
  • কিছুক্ষণ পর আপনার স্ট্যাটাস Success লেখা দেখাবে। অর্থাৎ আপনার ডিবিটি সম্পন্ন হয়ে যাবে।

আরও পড়ুন: “ক্ষমতা এখনও আমাদের হাতেই” কলকাতা পুরসভা নিয়ে বড় ঘোষণা মমতার

কিন্তু যদি আপনি UMANG পোর্টালের মাধ্যমে ডিবিটি লিঙ্ক করতে চান তাহলে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে—

  • সর্বপ্রথম যে কোনও ব্রাউজার থেকে UMANG এর অফিসিয়াল পোর্টালে (https://web.umang.gov.in/web_new) ভিজিট করুন অথবা মোবাইল ফোনে UMANG অ্যাপ ডাউনলোড করতে পারেন।
  • এরপর লগইন বা রেজিস্টার অপশনটিতে ক্লিক করে নিজের মোবাইল নম্বর দিয়ে লগইন করুন।
  • তারপর সার্চ বক্সে Aadhaar Seeding লিখে সার্চ করুন।
  • তারপর Aadhaar Seeding/De-seeding অপশনটি নির্বাচন করুন।
  • এরপর নিজের আধার নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বর এবং ব্যাঙ্কের নাম সঠিকভাবে ইনপুট করুন।
  • এরপর ওটিপি ভেরিফিকেশন সম্পন্ন করে সাবমিট অপশনটিতে ক্লিক করে দিন।
  • সফলভাবে আবেদন সম্পন্ন হয়ে গেলে স্ক্রিনে কনফার্মেশন মেসেজ দেখতে পাবেন। কিছুক্ষণ পরেই আপনার অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক অ্যাকটিভ হয়ে যাবে।