১ জুলাই কাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা ঢুকবে? চেক করুন এভাবে

Published:

Annapurna Bhandar

সৌভিক মুখার্জী, কলকাতা: জুন মাসে যারা অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar) পাননি তাদের ১ জুলাই ৩০০০ টাকা করে অ্যাকাউন্টে ঢুকবে। জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আসলে যারা জুন মাসের ১ তারিখের মধ্যেই আবেদন করেছিলেন তাদেরকে ৩ জুন ৩০০০ টাকা করে দেওয়া হয়েছিল। প্রথম ধাপে মোট ২৮ লক্ষ উপভোক্তা টাকা পেয়েছিলেন বলে খবর। এমনকি ৫ জুন আরও একধাপে মোট ৫০ লক্ষের বেশি মহিলাকে সুবিধা দেওয়া হয়েছিল। কিন্তু ১ জুলাই কারা টাকা পাবেন তা কীভাবে জানবেন?

কারা পাবেন ১ জুলাই ৩০০০ টাকা?

জানিয়ে দিই, অনলাইন এবং অফলাইন দু’ভাবেই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ফর্ম ফিলাপ চলছে। রাজ্য সরকার মোট ৯০ দিনের সময়সীমা দিয়েছে। তার মধ্যেই আবেদন করতে হবে। এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী ১ কোটির বেশি আবেদন যাচাই করে অনলাইন পোর্টালে আপলোড করা হয়েছে। অনুমান করা হচ্ছে, জুলাই মাসের ১ তারিখে এই সমস্ত মহিলার অ্যাকাউন্টে দেওয়া হবে টাকা। কিন্তু তাও আপনি কীভাবে নিশ্চিত হবেন যে আপনি ১ জুলাই টাকা পাবেন? জেনে নিন সেই উপায়।

যারা অনলাইনে আবেদন করেছেন তারা এক ক্লিকেই দেখে নিতে পারবেন যে ১ জুলাই টাকা ঢুকবে কিনা। তবে যারা অফলাইনে আবেদন করেছেন তারাও অনলাইনে চেক করে নিতে পারবেন। এর জন্য সোশ্যাল রেজিস্ট্রির অফিসিয়াল পোর্টালে ভিজিট করতে হবে। তারপর সিটিজেনশিপ বিভাগে ভিজিট করতে হবে। এরপর প্রথমে নিজের জেলা সিলেক্ট করতে হবে। তারপর যে মোবাইল নম্বর দিয়ে আবেদন করেছিলেন সেটি ইনপুট করে ‘Sent OTP’ অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর মোবাইলে আসা ওটিপি ইনপুট করে সাবমিট করতে হবে।

আরও পড়ুন: ‘আগেই অন্ধ বিরোধিতা নয়!’ বাজেটের আগে কড়া বার্তা মমতার

সেক্ষেত্রে আপনি যদি অনলাইনে আবেদন করে থাকেন তাহলে উপরের ডানদিকে একটি পপআপ শো করবে, যেখানে লেখা থাকবে “Application Already Submitted in this Aadhar Number”। তবে যদি অফলাইনে আবেদন করে থাকেন এবং আপনার তথ্য অনলাইন পোর্টালে আপলোড করা না হয় সেক্ষেত্রে আবার নতুন করে ফর্ম ফিলাপ করার অপশন খুলবে। কিন্তু সরকারি আধিকারিকরা যদি আপনার তথ্য অনলাইন পোর্টালে আপলোড করে দেয় তাহলে সেখানেও অ্যাপ্লিকেশন সাবমিটেড দেখাবে। তাহলে নতুন করে আর কিছু করার দরকার পড়বে না। আর যদি অ্যাপ্লিকেশন সাবমিটেড দেখায় তাহলে নিশ্চিত ভাবে বলা যায় যে ১ জুলাই এই সমস্ত মহিলার অ্যাকাউন্টে ৩০০০ টাকা করে ঢুকবে।