গতকাল পাননি অন্নপূর্ণা যোজনার টাকা? এই কারণগুলোতে আটকাতে পারে পেমেন্ট

Published:

Annapurna Yojana

প্রীতি পোদ্দার, কলকাতা: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) প্রতিশ্রুতি অনুযায়ী ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) দুটি কিস্তির টাকা ঢুকে গিয়েছে বিপুল সংখ্যক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। কিন্তু এখনও এই প্রকল্পের সমস্যার জট কাটেনি কারণ বহু আবেদনকারীর অ্যাকাউন্টে এখনও ঢোকেনি সরকারের ৩০০০ হাজার টাকা। কথা ছিল ১ আগস্টে টাকা ঢুকবে বহু আবেদনকারীর কিন্তু ২ আগস্ট পেরিয়ে গেলেও কেউ কিছুই পেল না। এই নিয়ে চিন্তা বাড়ছে সকলের। সেক্ষেত্রে জেনে নিন কোন কোন কারণে এই সমস্যা হতে পারে এবং কীভাবে তা সমাধান করা যাবে।

কোন কোন কারণে টাকা ঢুকছে না?

অন্নপূর্ণা যোজনার দুটি কিস্তির টাকা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা DBT লিংকের মাধ্যমে ইতিমধ্যেই বিপুল সংখ্যক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে এসেছে। অন্যদিকে বাতিল হয়েছে বিপুল সংখ্যক আবেদন পত্র৷ যে যে কারণগুলির জন্য বাতিল করা হয়েছে ফর্ম তার নেপথ্যে মূলত ৮ টি কারণ নজরে এসেছে। চলুন একনজরে জেনে নেওয়া যাক কোন ৮ টি কারণে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা আটকে যাচ্ছে আবেদনকারীদের।

  • ব্যাঙ্ক অ্যাকাউন্টে DBT লিংক সক্রিয় না থাকলে আটকে যাবে টাকা।
  • আবেদনপত্রের যাচাইকরণ এখনও সম্পূর্ণ না হয় থাকলে মিলবে না টাকা।
  • একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেও সঠিক DBT-সক্রিয় অ্যাকাউন্ট নির্বাচন না হওয়া।
  • সরকারি কর্মচারী, পেনশনভোগী বা আয়করদাতা পরিবারের সদস্য হওয়ায় অযোগ্য বিবেচিত হওয়া।
  • ভুল বা অসম্পূর্ণ নথি জমা দেওয়া।
  • একই পরিবারের একাধিক সদস্য যদি একই মোবাইল নম্বর ব্যবহার করে আবেদন করে থাকেন, তাহলে টাকা পেতে দেরি হতে পারে। প্রত্যেক আবেদনকারীর জন্য আলাদা মোবাইল নম্বর এবং আলাদা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক।
  • ব্যাঙ্ক অ্যাকাউন্ট এর সঙ্গে আধার কার্ডের লিঙ্ক না থাকা।
  • ভুয়ো SC/ST শংসাপত্র অথবা জাল প্রতিবন্ধী শংসাপত্র জমা দিলে আবেদন বাতিল হতে পারে।

আরও পড়ুন: দীর্ঘ ৫০ বছর পর ঘুচল সমস্যা, রুদ্রনীল ঘোষের উদ্যোগে ঢালাই রাস্তা পেল ভূতবাগান

টাকা না ঢুকলে কী করবেন?

যদি এখনও টাকা না পেয়ে থাকেন, তাহলে ব্যাঙ্কে গিয়ে DBT এবং আধার লিঙ্কিং সক্রিয় রয়েছে কিনা নিশ্চিত করতে হবে। প্রয়োজনে নিকটবর্তী BDO, পুরসভা বা দুয়ারে সরকার ক্যাম্পে যোগাযোগ করে নিতে হবে। যদি সমস্ত নথি সঠিক থাকে এবং তবুও টাকা না আসে, তাহলে স্থানীয় প্রশাসনিক অফিসে অভিযোগ জানিয়ে আবেদনপত্রের যাচাইয়ের অগ্রগতি সম্পর্কে খোঁজ নিতে হবে।

প্রসঙ্গত, আগস্ট মাসের ৩ হাজার টাকা কিস্তি মাসের প্রথম সপ্তাহে ধাপে ধাপে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ার কথা। ইতিমধ্যেই শুরু হতে গিয়েছে কাজ। তাই যাঁদের এখনও টাকা আসেনি, তাঁদের এই সপ্তাহে অপেক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে। চাইলে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করারও পরামর্শ দেওয়া হচ্ছে।