অনন্যা সরকার, বীরভূম: অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনকে টুলু মণ্ডলের ডিআরসিআর জালিয়াতিকান্ডে (Tulu Mondal DCR Scam) গ্রেফতার করলো পুলিশ। শনিবার পুলিশ সায়গলের ফ্ল্যাটে প্রায় ১৬ ঘণ্টা ধরে তল্লাশি চালায়। তল্লাশিতে উদ্ধার হয়েছে প্রায় ১৩ লক্ষের কাছাকাছি নগদ টাকা, শতাধিক জমির কাগজপত্র, সোনা এবং একটি ল্যাপটপ। তদন্তকারীরা দাবি করেছে, টুলু মণ্ডলের ডিআরসিআর জালিয়াতির ঘটনায় অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের যোগ থাকায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
টুলু মন্ডলের দুর্নীতিকাণ্ডে গ্রেফতার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
স্বাধীনতা দিবসের দিনই সায়গলের ফ্ল্যাটে হানা দেয় পুলিশ, প্রায় ১৬ ঘণ্টা ধরে চলে তল্লাশি। এরপর রবিবার ভোরের দিকে বীরভূম জেলা পুলিশ সাইগাল হোসেনকে গ্রেফতার করেছে। আজ তাঁকে সিউড়ি আদালতে পেশ করা হবে বলে শোনা যাচ্ছে। পুলিশ সূত্রে খবর, ওই ফ্ল্যাট থেকে ১২ লক্ষ ৮৪ হাজার নগদ টাকা এবং ১৫০টিরও বেশি জমির নথিপত্র উদ্ধার হয়েছে। এছাড়াও তল্লাশির সময় সায়গলের ফ্ল্যাট থেকে সোনা ও একটি ল্যাপটপও বাজেয়াপ্ত করেছে পুলিশ।
আরও পড়ুন: প্রাক্তন বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু, দলীয় কার্যালয়ে উদ্ধার ঝুলন্ত দেহ
প্রসঙ্গত, বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট (DCR) বানিয়ে জালিয়াতি করে সরকারকে কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগে ইতিমধ্যেই অভিযুক্ত হয়েছেন। এই দুর্নীতি মামলায় এবার তদন্তের অংশ হিসেবে গতকাল পুলিশ টুলু মণ্ডলের দুই শ্যালক এবং অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের ফ্ল্যাটে তল্লাশি চালায় এবং সায়গলকে গ্রেফতার করে।
আরও পড়ুন: মেয়াদ বাড়ল স্বাস্থ্যসাথীর, রাজ্যে আপাতত চালু তিন সরকারি স্বাস্থ্য বিমা প্রকল্প
এর পাশাপাশি, টুলু মণ্ডলের পাথর খাদান সংক্রান্ত ডিসিআর জালিয়াতির ঘটনায় রবিবার ভোররাতে সিউড়ি থেকে এক সরকারি কর্মীকেও গ্রেফতার করা হয়েছে। ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেড ক্লার্ক প্রবীর দাস এখন বীরভূমের মহম্মদ বাজার থানার বিশেষ তদন্তকারী দলের জালে বন্দি। পুলিশের তরফে জানানো হয়েছে, টুলু মণ্ডলের সহযোগীদের ডায়েরি খতিয়ে দেখার পরই এই ধৃতের সঙ্গে জালিয়াতিকান্ডের যোগসূত্র বেরিয়ে এসেছে। কিন্তু টুলু মণ্ডল এখনও পলাতক, তাঁর কোনো হদিসই পায়নি পুলিশ।










