অভিষেকের উপর হামলা চালিয়েছে লাভলী মৈত্রর অনুগামীরাই? প্রকাশ্যে বড় তথ্য

Published:

Attack On Abhishek

বিক্রম ব্যানার্জী, কলকাতা: একটা সময় বিরোধীদের উপর হামলার ঘটনাকে জনরোষ বলে চালিয়ে দিত যে তৎকালীন শাসক দল, তাদের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই (Abhishek Banerjee) যে একদিন জনরোষের মুখে পড়তে হবে তা বোধহয় নিজেও ভাবতে পারেননি তৃণমূল সাংসদ। শনিবার বিকেলের ঘটনা। সোনারপুরে মৃত দলীয় কর্মীর বাড়িতে যাওয়ার পথে অভিষেককে উদ্দেশ্য করে একের পর এক ডিম, জুতো এমনকি পাথর ছুড়তে থাকেন স্থানীয় বাসিন্দারা। চলে চোর চোর স্লোগানও। যে ঘটনায় গতকাল রাতেই অভিষেককে নিয়ে হাসপাতালে হাসপাতালে ঘুরতে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। সকাল হতেই তৃণমূল সাংসদদের উপর হামলার ঘটনায় গ্রেফতার হন 6 জন। এবার সেই ঘটনার নেপথ্যে উঠে আসছে তৃণমূলের প্রাক্তন বিধায়িকা লাভলী মৈত্রের অনুগামীদের প্রসঙ্গ!

তৃণমূল সাংসদের উপর হামলার পেছনে লাভলী মৈত্রের অনুগ্রামীরা?

রবিবার সকাল হতেই, তদন্তে নেমে 6 জন অভিযুক্তকে গ্রেফতার করে সোনারপুর থানার পুলিশ। সেই সাথে আটক করা হয় আরও বেশ কয়েকজনকে। শোনা যাচ্ছে, আজই ধৃতদের বারুইপুর আদালত তোলা হবে। এমতাবস্থায় কয়েকটি সূত্র দাবি করছে, অভিষেকের উপর হামলার ঘটনায় গ্রেফতার হওয়া ব্যক্তিরা সোনারপুর দক্ষিণের প্রাক্তন বিধায়িকা লাভলির ঘনিষ্ট হিসেবে পরিচিত। তাঁরাই নাকি এতদিন সোনারপুরে তৃণমূলের সক্রিয় সদস্য ছিলেন। আর তাঁরাই তৃণমূল নেতার উপর হামলার ঘটনা ঘটাল!

এ প্রসঙ্গে অবশ্য পুলিশের তরফে স্পষ্ট করে কিছুই জানানো হয়নি। তবে জানা যাচ্ছে, শনিবার বিকেলের ঘটনার গোটা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। সবটাই খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করা গিয়েছিল। আর তারপরেই শুরু হয় ধরপাকড়। একে একে গ্রেফতার হন অভিষেকের উদ্দেশ্যে চোর চোর স্লোগান দেওয়া থেকে শুরু করে জুতো, ডিম ছোঁড়ার ঘটনায় অভিযুক্তরা।

অবশ্যই পড়ুন: ভারত, চিনের মাঝে বাফার স্টেট হয়ে থাকবে না নেপাল! বালেনের নীতিতেই ডুববে প্রতিবেশী?

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মারধরের ঘটনার পরেই বহু বিজেপি নেতার অভিযোগ, রাজ্যে ক্ষমতা বদল হতেই তৃণমূলের একটা বড় অংশ রাতারাতি বিজেপি হয়ে নিজেদের ক্রোধ মেটাচ্ছে। তৃণমূল সাংসদদের ক্ষেত্রেও এমন ঘটনা ঘটতে পারে। কেউ কেউ বলছেন, সোনারপুর দক্ষিণের প্রাক্তন বিধায়িকা লাভলির অনুগামীরাই তৃণমূল সাংসদ অভিষেকের উপর হামলা চালিয়েছে! সব মিলিয়ে, ডায়মন্ড হারবারের সাংসদদের উপর হামলার ঘটনায় তৃণমূল-তৃণমূল সংঘাতের গন্ধ পাচ্ছেন অনেকেই।