অবশেষে গ্রান্ট ইন এইড ও পেনশন প্রাপকদের, অ্যাকাউন্টে ঢুকল বকেয়া DA-র টাকা

Published:

Dearness Allowance

সহেলি মিত্র, কলকাতা: কথা রাখল পশ্চিমবঙ্গ সরকার। অবশেষে বকেয়া মহার্ঘ্য ভাতার (Dearness Allowance) টাকা পাঠানো শুরু হল ব্যাঙ্কের তরফে। মূলত কেমসি (KMC) এলাকায় বসবাসকারী পেনশনভোগীদের (Pension) অ্যাকাউন্টে বকেয়া টাকা পাঠানো শুরু হয়েছে ব্যাঙ্কগুলির তরফে। কারোর কারোর ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষাধিক টাকা ক্রেডিট হয়েছে। কত টাকা ঢুকেছে? সেই হিসাব সামাজিক মাধ্যমে তুলে ধরলেন দিয়ে মামলাকারী মলয় মুখোপাধ্যায়।

বকেয়া পেতে শুরু করলেন পেনশনভোগীরা

গ্রান্ট ইন এইড কর্মী থেকে শুরু করে কেএমসি এলাকায় বসবাসকারী পেনশন ব্যাপকদের বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার জন্য জোরদার দাবি তোলা হয়েছিল বিভিন্ন কর্মচারী সংগঠনগুলির তরফে। এদিকে গ্রান্ট ইন এইড কর্মীদের কপাল এখনো অবধি না খুললেও কেএমসি এলাকায় বসবাসকারী পেনশনভোগীরা দুর্গাপুজোর আগেই লক্ষাধিক টাকা বকেয়া পেয়ে বেজায় খুশি হয়েছেন। এই বিষয়ে সামাজিক মাধ্যমের মলয় মুখোপাধ্যায় লিখেছেন, ‘ বলেছিলাম, যে পিএনবি এবং ইন্ডিয়ান ব্যাঙ্ক ২১-৮ -২৬ থেকে তাদের বকেয়া রিলিজ করবেন। এবং তা শুরু হয়েছে। এবার থেকে ধাপে ধাপে সবকটি ব্যাঙ্ক বকেয়া ডিএ দেওয়ার প্রক্রিয়া শুরু করবে।’

কী প্রতিক্রিয়া কর্মীদের?

মলয় মুখোপাধ্যায়ের তরফ থেকে শেয়ার করা একটি ছবিতে দেখা যাচ্ছে, ২১ আগস্ট, ২০২৬ -এ একজনের ব্যাঙ্কে ১ লক্ষ ৩৪ হাজার ৫০২ টাকা ক্রেডিট হয়েছে। কেউ কেউ আবার পোস্টের কমেন্টে লিখেছেন, ‘মাত্র ২৩, ০০০ টাকা এসেছে যা ২০০৯ থেকে ২০১৯-এর ৫০%। কিছু বুঝলাম না।রোপা ২০০৯-এ বেসিক পেনশন ছিল ৯০৯৭ টাকা। ‘আরও একজন লিখেছে, ‘কি কারণে SBI এর হিসেবে শুন্য দেখাচ্ছে ? যাদের pension এই ব্যাংক থেকে পান তাদের সমাধানের জন্য আর কতদিন বসে থাকতে হবে ?’

আরও পড়ুনঃ ‘যোগ্য প্রত্যেক মহিলাই …’ অন্নপূর্ণা যোজনা নিয়ে ক্ষোভ বাড়তেই বড় ঘোষণা অগ্নিমিত্রা পালের

অনেকে লিখেছেন, ‘শিক্ষক শিক্ষা কর্মীরা কবে পাবেন?’ আরও একজন লিখেছেন, ‘তাহলে ঘটনা টা কি দাঁড়ালো সরকারি কর্মীরা পেনশনারা পাচ্ছে পাক এতে কোন অসুবিধা নেই,,, কিন্তু গ্ৰ্যান্ড ইন এড পেনশনাররা কি বকেয়া পেনশনের টাকা পাবে না যাই হোক দুটি শক্তিশালী কর্মচারী সমিতির মহামান্য হাইকোর্ট যে কেস করেছেন তাতে মহামান্য বিচারপতি অমৃতা সিংহা যে পর্যবেক্ষণ করেছেন তাতে মনে একটা আশা জেগেছে একটা কিছু ব্যাবস্থা হবেই আমাদের মানে গ্ৰ্যান্ড ইন এড পেনশনাদের একটা সুরাহা হবে ই দুটি সংগঠন কে এবং মাননীয় আইনজীবীদের অসংখ্য ধন্যবাদ আমাদের প্রায় 80/81/82/83/84/85 বছরের বয়স্ক বয়স্কা পেনশনার।’