সহেলি মিত্র, কলকাতা: অবশেষে কি তাহলে বাংলার বকেয়া মহার্ঘ্য ভাতা বা ডিএ (Dearness Allowance) নিয়ে জট কাটতে চলেছে? আগামী ৩০ শে মে নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে বসতে চলেছে বেশ কিছু সরকারি কর্মচারীদের সংগঠন। তবে তার আগেই আগামীকাল অর্থাৎ ২৭ মে সুপ্রিম কোর্টে উঠতে চলেছে বকেয়া DA মামলার বিষয়টি। হতে চলেছে শুনানি। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। এর জেরে অনেকেই আশাবাদী, এবার হয়তো তাহলে দীর্ঘ ডিএ মামলার জট কাটতে পারে। সত্যিই কি তাই? বিশদে জেনে নেওয়া যাক।
২৭ মে ফের বকেয়া ডিএ মামলার শুনানি সুপ্রিম কোর্টে
সামাজিক মাধ্যমে একটি পোস্ট অনুযায়ী, সুপ্রিম কোর্টে ডি এ মামলায় রাজ্য সরকারের আবেদনের ভিত্তিতে তিন সপ্তাহ পিছিয়ে যাওয়ার পর মামলাটি পুনরায় শুনানির জন্য উঠতে চলেছে আগামীকাল অর্থাৎ ২৭ মে, ২০২৬। এদিকে এই বিষয়ে শিলমোহর দিয়েছেন খোদ ডিএ মামলাকারী মলয় মুখোপাধ্যায়ও (Malay Mukherjee)। তিনি নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, ‘সরকার তিন সপ্তাহ ডিএ মামলা পিছিয়ে দেওয়ার কথা সুপ্রিম কোর্টের কাছে তাদের আবেদন রেখেছিল।সেমতে 06/05/26 + (3×7)=6+21=27/05/26 ডিএ মামলার তারিখ দিয়েছেন।’
মলয় মুখোপাধ্যায় সুপ্রিম কোর্টের তরফে জারি করা নোটিশের ছবি পোস্ট করেছেন। সেটা অনুযায়ী, সবকিছু ঠিকঠাক থাকলে এদিন বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর ডিভিশন বেঞ্চে এই মামলা উঠতে পারে। যদিও আগামীকাল শেষ অবধি কী হয় এখন সেটাই দেখার।
কী বলছেন সাধারণ মানুষ?
একজন সামাজিক মাধ্যমে লিখেছেন, :অত্যন্ত ভালো তথ্য। ২৭/৫/২৬ তারিখে বোঝা যাবে মহামান্য সুপ্রীম কোর্টে নুতন রাজ্য সরকার কি বলেন। আমরা আমাদের দাবিতেই অনড় থাকব।পরন্তু ইনকাম ট্যাক্স এর নিয়ম মোতাবেক যেন interest সরকার মিটিয়ে দেন। মহামান্য সুপ্রীম কোর্ট প্রায়শই interest দেওয়ার আদেশ দিয়ে থাকেন। সুপ্রীমকোর্টের সুস্পষ্ট নির্দেশ অমান্যকারী তৎকালীন আমলারা যেন শাস্তি পায় তার আবেদনে অনড় থেকে একটা দৃষ্টান্ত রাখা হোক যাতে ভবিষ্যতে আইনকে বৃদ্ধাঙ্গুলি না দেখাতে সাহস পায়। ধন্যবাদ ও অনেক শুভেচ্ছা। আপনাদের সংগ্ৰামী মনোভাব ও ত্যাগ ইতিহাসে লেখা থাকবে।’
আরও পড়ুন: উস্কানিমূলক মন্তব্যে এবার অমিত শাহ! FIR চেয়ে থানায়, অভিযোগ নিল না পুলিশ!
অনেকেই আবার যারা ডিএ মামলা নিয়ে এত টালবাহানা করেছে অর্থাৎ পূর্ববর্তী তৃণমূল সরকার, তাঁদের শাস্তি চেয়েছেন। একজন সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘ডিএ দিতে একটু দেরি হয় হোক,এ সরকার মানবিক শীঘ্রই বার্তা দেবেন। কিন্তু যাদের কারনে ডিএ নিয়ে টালবাহানা হলো এতবছর, তাঁদের যেন আগে শাস্তি হয়।’










