অনন্যা সরকার, চাকদহ: পশ্চিমবঙ্গে পালাবদলের পর বাস পরিষেবার (Bus Service) উন্নতিতে ব্যাপক গতি এসেছে। নিত্যদিনই রাজ্যের বিভিন্ন প্রান্তে নতুন রুট বা বাস চালু হচ্ছে। সরকারি ও বেসরকারি দুই ক্ষেত্রেই বাসের সংখ্যা বাড়ছে। বিশেষত দক্ষিণ থেকে উত্তরবঙ্গ যাওয়ার অনেক দূরপাল্লার বাস চালু হতে দেখা যাচ্ছে। যেমন গতকালই নদিয়ার চাকদহ বাসস্ট্যান্ড থেকে শিলিগুড়িগামী নতুন এসি বাস পরিষেবা (Chakdaha-Siliguri Bus) চালু হয়েছে। এতে রয়েছে বায়ো টয়লেটের (Bio-Toilet) সুবিধাও। আসুন তাহলে নতুন এই বাসটির রুট ও সময়সূচি জেনে নেওয়া যাক।
চকদহ – শিলিগুড়ি এসি বাসের সময় ও রুট
বৃহস্পতিবার থেকে চালু হয়ে গেছে মাহেক ট্রান্সপোর্টের চকদহ থেকে শিলিগুড়ি বাস পরিষেবা। রায়ান (Rayan) নামের এই বাসটি যাবে ভায়া চাকদহ বাসস্ট্যান্ড – চাকদহ চৌমাথা – রানাঘাট – শান্তিপুর – কৃষ্ণনগর – বেথুয়াডহরি – পলাশী – বেলডাঙ্গা – বহরমপুর – ওমরপুর – ধুলিয়ান – ফারাক্কা – মালদা – গাজোল – রায়গঞ্জ – ডালখোলা – ইসলামপুর – বাগডোগরা – শিলিগুড়ি জংশন বাসস্ট্যান্ড পর্যন্ত। এই এসি বাসে বায়ো টয়লেটের ব্যবস্থাও রয়েছে।
আরও পড়ুন: মাত্র ৬৯ টাকায় কলকাতায় শুরু যাত্রী সাথীর এসি শাটল বাস, মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থা
সময়সূচি সর্ম্পকে বললে, চাকদহ – শিলিগুড়ি এসি বাসটি চাকদহ বাসস্ট্যান্ড থেকে সন্ধ্যা ৭ টায় ছাড়ে, আর শিলিগুড়ি জংশন থেকে আবার চাকদহের উদ্দেশ্যে সন্ধ্যা ৭:৩০ মিনিটে রওনা দেয়। বাসটিতে অগ্রিম সিট বুকিং-এর জন্য সরাসরি বাস অপারেটরের সাথে ফোন করে যোগযোগ করা যাবে। অথবা রায়ান বাস ওয়েবসাইট বা রেডবাস (Redbus)-এর মাধ্যমে অনলাইনেও বুক করা যাবে। এই বাস পরিষেবাটি চালু হওয়ায় নদিয়ার বাসিন্দারা সহজে ও আরামদায়কভাবে সরাসরি একবাসেই শিলিগুড়ি পৌঁছাতে পারবেন।
আরও পড়ুন: শুরু হল আমতা থেকে সরাসরি সেক্টর ৫ অবধি বাস, জানুন রুট ও সময়সূচি
প্রসঙ্গত, শ্রীরামপুর থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে নতুন বাস পরিষেবার চালু হওয়ার কথা সম্প্রতি শোনা যাচ্ছে। জানা গেছে, এএসআর পরিবহন (ASR Paribahan) পুজোর আগেই শ্রীরামপুর থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে নতুন বাস চালাবে। ইতিমধ্যেই এই সংস্থার শ্রীরামপুর – দীঘা রুটের বাস পরিষেবাটি জনপ্রিয় হয়ে উঠেছে।










