অবশেষে অনেকটাই দাম কমল ডিমের, জানুন নতুন রেট

Published:

EGG Price

সহেলি মিত্র, কলকাতা: অবশেষে কিছুটা স্বস্তি। শেষমেষ বাংলায় দাম কমল ডিমের (Egg Price)। এমনিতেই যে পরিমাণে জিনিসপত্রের দাম বাড়ছিল সেখানে বাড়তি বোঝা হয়ে দাঁড়িয়েছিল ডিমের দামও। দোকানে গিয়ে কিনতে গিয়েই নাভিশ্বাস উঠে যাচ্ছিল সকলের। এক পিস ডিমের দাম নাকি ৯ টাকা! অনেকের বাড়িতে ডিম আসা অবধি বন্ধ হয়ে গিয়েছিল। তবে আর চিন্তা নেই। দাম অনেকটাই কমেছে।

অবশেষে দাম কমল ডিমের

এমনিতেই গত কিছু সময় ধরে ডিমের বাড়তি দাম দেখে চোখ কপালে উঠেছিল সকালে। পোলট্রি শিল্পের দাবি, পোলট্রি ফিডের খরচ দ্রুত বেড়ে যাওয়া এই মূল্যবৃদ্ধির প্রধান কারণ। বিশেষ করে পশ্চিম এশিয়ার সংঘাতের পরে আমদানি করা ফিডের উপাদান, ভুট্টা এবং সয়াবিন মিলের দাম বেড়েছে। তবে শিল্পমহলের আশা ছিল উত্তর ভারতে শ্রাবণ মাসে চাহিদা কমে গেলে জুলাইয়ের শেষ দিক থেকে দামে কিছুটা স্বস্তি মিলতে পারে। এখন সেটাই হল। ফলে এখন ডিমের দাম ২ টাকা কমে ৭ টাকায় বিক্রি হচ্ছে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন।

আরও পড়ুনঃ এক সপ্তাহের মধ্যে এই কাজ না করলে LPG সিলিন্ডার কিনতে হবে তিন গুন বেশি দামে!

শ্রাবণ মাসে অনেকের বাড়িতেই নিরামিষ হয়। ফলে ডিম, মাছ, মাংস ঘরে ঢুকবে না। বিশেষ করে অনেকেই এখন ডিম কিনতে চাইছে না। তারওপর শ্রাবণ মাস। যে কারণে দামটা কমেছে বলে মনে হচ্ছে। এর আগে ন্যাশনাল এগ কো-অর্ডিনেশন কমিটি (NECC)-র তথ্য অনুযায়ী, হায়দরাবাদে খামার স্তরে ডিমের দাম এক মাসে ১৫ শতাংশ এবং এক বছরে প্রায় ৪০ শতাংশ বেড়ে গিয়েছিল। তবে এখন দাম কমার ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন আমেজনতা।

কেন দাম বেড়েছিল?

ইতিমধ্যে কিছু জায়গায় দাম কমে গিয়েছে। দীর্ঘস্থায়ী গ্রীষ্মকাল, কম উৎপাদন, দ্রুত বাড়তে থাকা পোল্ট্রি ফিডের দাম এবং সরবরাহ সংকটের কারণে ভারতের বৃহত্তম ডিম উৎপাদন কেন্দ্র নামাক্কাল-এ ডিমের দাম সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায়। এই সমস্যাগুলো এমন এক সময়ে দেখা দিয়েছে যখন ডিমের চাহিদা তুঙ্গে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, সয়াবিন মিল এবং ভুট্টার মতো পোল্ট্রি ফিডের অপরিহার্য উপাদানগুলোর ঘাটতি একটি দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ তৈরি করতে পারে। যদিও কিছু জায়গায় ডিমের দাম কমা উপহারের সমান বলে মনে করছেন মানুষ।

আরও Egg Price