অনন্যা সরকার, কলকাতা: পশ্চিমবঙ্গ সরকার অন্নপূর্ণা যোজনা বা বিধবা ভাতার মতো একাধিক প্রকল্প নিয়ে ইতিমধ্যেই কাজ করছে। গত সোমবার রাজ্য বাজেট পেশের সময় (West Bengal Budget 2026) আরও বেশ কয়েকটি ভাতার কথা উল্লেখ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta)। জানানো হয় দেওয়া হবে ‘সংগ্রামী ভাতা’ (Sangrami Bhata)। কি এই সংগ্রামী ভাতা? কারা এর সুবিধা পাবেন?- একাধিক প্রশ্ন উঠেছে ঘোষণার পর। পরবর্তীতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও (Suvendu Adhikari) এই ভাতার প্রসঙ্গ উত্থাপন করেছেন। তার মতে এটি একটি সম্মান। আসুন এবিষয়ে বিশদে জেনে নেওয়া যাক।
সংগ্রামী ভাতা কাদের দেওয়া হবে ?
বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী জানান, যারা তাদের রাজনৈতিক মতাদর্শের জন্য মিথ্যা ও ভিত্তিহীন মামলার শিকার হয়েছেন, তাদেরকে সরকারের তরফে সংগ্রামী ভাতা দেওয়া হবে। এই ভাতার বিস্তারিত বিষয়গুলি আগামী দিনে চূড়ান্ত করা হবে বলেও জানানো হয়।
এই প্রসঙ্গে পরে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান যে, অনেক বিজেপি কর্মী এবং আগের সরকারের আমলে যারা সরকারি ত্রুটি উল্লেখ করে গণতান্ত্রিক আন্দোলনে সামিল হয়েছিলেন, তাদের মধ্যে অনেককেই মিথ্যা মামলা ও ভিত্তিহীন অভিযোগে ফাঁসানো হয়েছে। ওই ব্যক্তিদের সরকার সংগ্রামী ভাতার আওতায় এনে সম্মান জানাবে। শুভেন্দু অধিকারী বলেন, এক্ষেত্রে টাকাটা বড় কথা নয়।
আরও পড়ুনঃ তৈরি থাকুন, দক্ষিণবঙ্গের ৯ জেলায় ধেয়ে আসছে ভারী দুর্যোগ, আজকের আবহাওয়া
জানিয়ে রাখি, রাজ্যে পালাবদলের পর মুখ্যমন্ত্রী পদে আসীন হয়েই শুভেন্দু অধিকারী জানান, রাজনৈতিক হিংসায় মৃত ৩১৫ জন বিজেপি কর্মীর পরিবারকে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ৫ লক্ষ টাকা অনুদান এবং পরিবারের একজন সদস্যের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। আর এবার সেই প্রসঙ্গ তুলে সংগ্রামী ভাতার কথা ঘোষনা হল রাজ্য বাজেটে। কারা এই ভাতার আওতায় আসবেন, তা অদূর ভবিষ্যতেই প্রকাশ করবে রাজ্য সরকার।










