শ্বশুরবাড়িতে বসে অন্তরঙ্গ ভিডিও শুট! বেচে অর্থ উপার্জন, গোপালনগরে গ্রেফতার দম্পতি

Published:

Gopalnagar

প্রীতি পোদ্দার, কলকাতা: নিজেদের ব্যক্তিগত মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে সকলের কটাক্ষের শিকার হলেন এক দম্পতি। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল শুরু হয়েছে গোপালনগরে (Gopalnagar)। অভিযোগ, শ্বশুরবাড়িতে বসে জামাই ও মেয়ে নাকি ঘরের দরজা বন্ধ করে এই অন্তরঙ্গ ছবি ও ভিডিও (Gopalnagar Viral Video) বানাত। এই খবর প্রকাশ্যে আসতেই গোটা গ্রামে ছি ছি পড়ে যায়, শেষে পুলিশ ওই দম্পতিকে গ্রেফতার করে।

ঠিক কী ঘটেছিল?

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোপালনগরে। জানা গিয়েছে, আর্থিক অবস্থা ভালো না থাকায় ওই দম্পতি সংসার চালানোর জন্য অন্য পন্থা অবলম্বন করেন। তাঁরা নিজেদের ব্যক্তিগত মুহূর্তের ছবি এবং ভিডিও নিষিদ্ধ ওয়েবসাইটে দিনের পর দিন আপলোড করতে থাকেন। শুরুতে সেই খবর কেউ জানতে না পারলেও পরে সেই সকল ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এমনকি গ্রামের অনেকের নজরে আসে সেই ভিডিও। এরপরেই শুরু হয় নানা কটাক্ষ ছি চিৎকার।

অর্থের অভাবে বাধ্য হয়ে এই কাজ

স্থানীয়দের অভিযোগ, শ্বশুরবাড়িতে বসে জামাই ও মেয়ে ঘরের দরজা বন্ধ করে গোপনে এই ধরনের অশ্লীল ভিডিও বানাতেন। এবং সেগুলি অনলাইন প্ল্যাটফর্মে অর্থের বিনিময়ে ছাড়তেন। অভিযুক্ত দম্পতির দাবি, সংসারে অর্থের অভাব দেখা দেওয়ায় বাধ্য হয়ে এই কাজে যোগ দিয়েছেন তারা। বাড়িতে তাঁদের ছোট সন্তান রয়েছে, তার মুখ চেয়ে টাকা জোগাড়ের নেশায় এই কাজ করতে হয়েছে। কিন্তু এই ভিডিও যে এইভাবে সকলের কাছে পৌঁছে যাবে সেটা তাদের ধারণার বাইরে ছিল। জানা গিয়েছে, ঘটনা জানাজানি হতেই স্থানীয়রা নাকি মারধর করে যুবক এবং পরিবারের লোকজনদের। পরিস্থিতি বেগতিক বুঝে ঘটনাস্থলে হাজির হয় গোপালনগর থানার পুলিশ।

আরও পড়ুন: জ্ঞানেশ কুমার ইস্যুতে দিল্লি যাচ্ছেন মমতা? কালীঘাট থেকে এল বড় খবর

গ্রামবাসীদের একাংশের দাবি কিছুতেই তাঁদের এই এলাকায় রাখা যাবে না, কারণ তাঁদের এই আচরণ গ্রামের পরিবেশ নষ্ট করছে। এদিকে পুলিশ গ্রামবাসীদের অভিযোগের কথা মাথায় রেখে দম্পতিকে গ্রেফতার করে এবং থানায় নিয়ে যায়। যদিও এখনও গ্রামের পরিবেশ ঠিক হয়নি। সকলের মধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে এক চাপা অস্বস্তিকর মুহূর্ত তৈরি হয়েছে।

google button