সহেলি মিত্র, কলকাতাঃ দুর্গাপুজোর আগে বড় সিদ্ধান্ত নিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার (Government Of West Bengal)। ‘পশ্চিমবঙ্গ আবাস’ (Awas Yojana) প্রকল্পের আওতায় থাকা প্রাপকদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর লক্ষ্যে ইতিমধ্যে তোড়জোড় শুরু করেছে সরকার। কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে এগোচ্ছে কাজ।
‘পশ্চিমবঙ্গ আবাস’ নিয়ে বড় পদক্ষেপ রাজ্যের
পুজোর আগেই যাতে টাকা পাঠিয়ে দেওয়া যায় সেই চেষ্টায় রয়েছে রাজ্য সরকার। এ ব্যাপারে রাজ্যের হয়ে মুখ্য ভূমিকা পালন করছেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। সব ঠিক থাকলে ৯০ দিনের মজুরি বাদে প্রাপকদের মাথাপিছু ২৭,০০০ টাকা করে দেওয়া হবে। তবে একেবারে একসঙ্গে সব টাকা পাঠানো হবে না, পাঠানো হবে ধাপে ধাপে।
‘পশ্চিমবঙ্গ আবাস’-এর প্রকল্পের জন্য এই প্রকল্পের আওতায় থাকা দুর্গম এলাকার প্রাপকদের ক্ষেত্রে কর্মরত, তাদের কাজের মেয়াদ ৯৫ দিন হিসেবে গণ্য করা হবে। কবে টাকা পাঠানো হবে এখনই সেটা চূড়ান্ত না হলেও আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে বলে জানা গিয়েছে। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক রাজ্যের এই প্রস্তাবে সম্মতি জানিয়েছে।
মজুরি বাবদ টাকা পাঠানো হবে ‘১২৫ দিনের কাজ’ বা ‘ভিবি জি রামজি’ প্রকল্প থেকে। গ্রামীণ এলাকায় বাড়ি তৈরি করার জন্য পশ্চিমবঙ্গে শুরু হয়েছিল এই প্রকল্প। প্রকল্পটি দীর্ঘদিন বন্ধ থাকার পর নতুন করে চালু করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রকল্পের নাম রাখা হয় ‘পশ্চিমবঙ্গ আবাস’। পুজোর আগেই যাতে ভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া যায় সে জন্য বৈঠক করেছেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। বৈঠক বেশ ইতিবাচক হয়েছে বলে খবর।
আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজের কাছে টিম ইন্ডিয়ার হারের নেপথ্যে মূল ‘কালপ্রিট’ ৩ ভারতীয়
পরিকল্পনা অনুযায়ী টাকা পাঠালে পুজোর আগে লাভবান হতে পারেন প্রায় ১৮ লক্ষ ৬৫ হাজার প্রাপক। ইতিপূর্বে দ্বিতীয় কিস্তির টাকা দিয়েছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার। এবার পরবর্তী পদক্ষেপ হিসেবে মজুরি বাবদ টাকাও যাতে পাঠিয়ে দেওয়া যায় সেই ব্যবস্থা করা হচ্ছে।










