Skip to content
India Hood
নতুন খবর
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলা
  • বিনোদন
  • টেক
  • চাকরি
  • জ্যোতিষ
  • আন্তর্জাতিক
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • বিনোদন
  • টেক
  • চাকরি
  • জ্যোতিষ
  • টাকা পয়সা
  • অফবিট
  • ধর্ম
  • ব্যবসা
  • রাশিফল
  • রেসিপি
  • লাইফস্টাইল
  • সেরা দশ
  • ক্যালেন্ডার
  • রাশিফল
  • আবহাওয়া
  • রেল
  • Newসোনার দাম
  • রুপোর দাম
  • পেট্রোলের দাম
  • ডিজেলের দাম
  • গ্যাসের দাম
  • জোয়ার ভাটা
  • ভক্তি ও মন্ত্র
পশ্চিমবঙ্গ

“অনলাইনেও কেওয়াইসি হয়” অভিষেকের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় ভর্ৎসনা হাইকোর্টের

Souvik Mukherjee

Published: August 20, 2026

subscribe
Abhishek Banerjee
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: বিদেশ যাত্রায় পা বাড়ানোর আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) অ্যাকাউন্ট ফ্রিজ করে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। সেই সূত্রে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন তৃণমূল সাংসদের আইনজীবী অয়ন ভট্টাচার্য। গতকাল সেই মামলার শুনানি থাকলেও বিচারপতি ব্যাঙ্কের নোটিশ চেয়ে ফের আজ অর্থাৎ বৃহস্পতিবার মামলাটি শুনানির জন্য নির্ধারণ করে। তবে ব্যাঙ্ক কর্তৃপক্ষের দাবি, কেওয়াইসি করানোর জন্যই অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। তা শুনেই ব্যাঙ্ককে চরম ভর্ৎসনা করল হাইকোর্ট।

অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় নয়া মোড়

অভিষেকের আইনজীবী সোমবার হাইকোর্টে জানান, কোনও রকম নোটিশ ছাড়াই তাঁর মক্কেলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং দুটি ক্রেডিট কার্ড ব্লক করা হয়েছে। এমনকি ভারতীয় ন্যায় সংহিতার ১০৭ ধারা না মেনেই ব্যাঙ্ক কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। তবে সমস্ত দিক বিবেচনা করে বিচারপতি কৃষ্ণ রাও জানতে চান যে অভিষেকের বিরুদ্ধে বর্তমানে কোনও মামলা চলছে কিনা। উত্তরে তাঁর আইনজীবী জানিয়েছিলেন, মামলা চললেও তদন্তে সহযোগিতা করছেন তাঁর মক্কেল। এরপর সমস্ত দিক বিবেচনা করে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে বিস্তারিত নোটিশ আকারে জমা দিতে বলে আদালত।

ব্যাঙ্কের পক্ষ থেকে আইনজীবী জানান, অভিষেকের কেওয়াইসির প্রয়োজন রয়েছে। তাই তাঁকে ডেকে পাঠানো হয়েছে। যদিও অভিষেকের আইনজীবীর দাবি, কেওয়াইসি করানোর কথা ২০২৬ এর ডিসেম্বর মাসে। তবে সমস্তটা শুনে বিচারপতি ব্যাঙ্কের উদ্দেশ্যে জানান, “এখন অনলাইনের মাধ্যমে কেওয়াইসি হয়। সরকারি কর্মচারীদের ক্ষেত্রেও একই নিয়ম। অভিষেকের ক্ষেত্রে কেন কেওয়াইসির জন্য ডেকে পাঠানো হল ব্যাঙ্কে? ব্যাঙ্ক মনে হয় তাঁর মুখ দেখতে চাইছে।” এমনকি ব্যাঙ্কের পাঠানো চিঠিকেও সমালোচনা করেন বিচারপতি, এবং এই সমস্যা দ্রুত সমাধান করার নির্দেশ দেন।

আরও পড়ুন: অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস ‘Further Verification’ দেখালে কী করবেন? টাকা পাবেন কিনা জানুন

যদিও ব্যাঙ্কের আইনজীবী জানান, “কিছু সমস্যা থাকার কারণে অভিষেককে ডেকে পাঠানো হয়েছে। প্রকাশ্যে বলা যাবে না।” পাল্টা বিচারপতির বক্তব্য, “সমস্যা থাকলেও একজন গ্রাহককে না জানিয়ে কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারেন?” তবে ব্যাঙ্কের পক্ষ থেকে দাবি করা হয়, অভিষেকের নাম, ফোন নম্বর এবং অন্যান্য নথিতে ইডির মামলা যুক্ত থাকায় বিস্তারিত জানতে চায় ব্যাঙ্ক কর্তৃপক্ষ। সবটা শুনে বিচারপতি স্পষ্ট জানান, “কেওয়াইসির জায়গায় এখন ইডির মামলার জন্য অ্যাকাউন্ট ফ্রিজ? অবিলম্বে সমস্যার সমাধান করুন। নাহলে ব্যাঙ্কের ম্যানেজারকে তলব করতে বাধ্য হব। অনলাইনেও কেওয়াইসি করা যায়।” তবে ব্যাঙ্কের তরফ থেকে এই মামলা ফের আজ দুপুর ১২টায় শুনানির জন্য আবেদন জানানো হয়েছে।

আরও Abhishek Banerjee Bank Account Calcutta High Court

আরও খবর

৩৭১৯ ICT শিক্ষকদের চাকরি নিয়ে অনিশ্চয়তা, বিকাশ ভবন অভিযানের ডাক
রাজ্য সরকারের গুণ্ডা দমন বিলে সই করলেন না রাষ্ট্রপতি, ফেরত এল নবান্নে
অক্টোবর মাসে ১৬ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, তালিকা দিল RBI
দার্জিলিংয়ে রোপওয়ে করতে উদ্যোগী আদানি গ্রুপ, কোন রুটে? অপেক্ষা সরকারি অনুমতির
অবৈধ বদলির অভিযোগ! আরামবাগের স্কুলের প্রধান শিক্ষককে নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের
দিঘা থেকে শিলিগুড়ির বায়ো-টয়লেটযুক্ত প্রিমিয়াম এসি স্লিপার বাস, জেনে নিন রুট ও সময়সূচি
নেপালের স্মৃতি উস্কে দিল সিকিম! ভয়ানক ধসের কবলে আস্ত গ্রাম
নিম্নচাপের জেরে জলের তলায় দিঘা সমুদ্র সৈকত, আতঙ্কিত পর্যটকরা

খবর পড়ুন যেটা আপনার জন্য জরুরি !!

About Us
Career (Join Us)

Quick Links

Contact Us
Advertise With Us
Terms & condition
Editorial Team Info
Funding Information
Refund & Cancellation

Site Links

Disclaimer
Privacy Policy
Ethics Policy
Correction Policy
Fact Checking Policy

Follow Us

Daily Trending

বাংলা ক্যালেন্ডার (Bangla Calendar) আজকের রাশিফল (Aajker Rashifal) কালকের রাশিফল (Kalker Rashifal) সোনার দাম (Gold Rate) রুপোর দাম (Silver Rate) আজকের আবহাওয়া আগামীকালের আবহাওয়া পেট্রোলের দাম ডিজেলের দাম গ্যাসের দাম পশ্চিমবঙ্গ নির্বাচন ২০২৬ ( West Bengal Election ) উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2026 ( WB HS Result 2026) হনুমান চালিশা ( hanuman chalisa in Bengali) শিব চালিশা জোয়ার ভাটা সময় আজকের তিথি ( Ajker Tithi) PNR Status Check Live Train Status Check Train running Status
Copyright © Hoodgen Private Limited

IndiaHood New Logo
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলা
  • বিনোদন
  • টেক
  • চাকরি
  • জ্যোতিষ
  • লোকাল খবর
  • সংক্ষিপ্ত খবর
  • ভিডিও
  • জয়েন
  • ইনস্টল করুন