সৌভিক মুখার্জী, কলকাতা: ৩১ জুলাইয়ের পর বন্ধ করা হয়েছিল অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) অফিশিয়াল পোর্টাল। অবশেষে গতকাল অর্থাৎ ১৯ তারিখ বিকালে ফের সোশ্যাল রেজিস্ট্রি ওয়েবসাইট খুলে দেওয়া হয়েছে, এবং সেখান থেকে মহিলারা তাঁদের স্ট্যাটাস চেক করতে পারছেন খুব সহজেই। এদিকে ১৭ থেকে ২০ আগস্ট পর্যন্ত অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে বলে জানানো হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে। কিন্তু সমস্যা হল, অনেকের আবেদন রিজেক্ট করে দেওয়া হয়েছে। পাশাপাশি বেশ কিছু মহিলার আবেদন ফার্দার ভেরিফিকেশন প্রসেসে রয়েছে। তাঁরা কী করবেন?
অ্যাপ্লিকেশন Further Verification দেখালে কী করবেন?
গতকাল পোর্টাল খোলার পর বিভিন্ন মহিলার বিভিন্ন রকম স্ট্যাটাস শো হচ্ছে। কিছু কিছু মহিলার স্ট্যাটাস দেখাচ্ছে Approved। তাঁরা ইতিমধ্যেই টাকা পেয়ে গিয়েছেন, অথবা আজকের মধ্যেই পেয়ে যাবেন। তবে কিছু কিছু মহিলার আবেদন Rejected দেখাচ্ছে। অর্থাৎ তাঁদের আবেদন বাতিল করা হয়েছে, এবং বাতিলের কারণও তুলে ধরা হয়েছে। যদিও সেই সকল মহিলারা নতুন করে আবার আবেদন করতে পারবেন বলেই জানানো হয়েছে। আবার কিছু কিছু মহিলার আবেদন এখনও পর্যন্ত Under Process পর্যায়ে রয়েছে। অর্থাৎ তাঁদের তথ্য ভেরিফিকেশন চলছে।
এবার আসি যাঁদের আবেদন For Further Verification দেখাচ্ছে তাঁরা কী করবেন। এই স্ট্যাটাস শো করা মানেই যে সেই মহিলার আবেদন বাতিল করা হয়েছে এমনটা নয়। বরং তাঁদের আবেদন পুনরায় যাচাই করা হবে। আবেদনের ক্ষেত্রে তথ্যে সেই সমস্ত মহিলার কিছু গরমিল দেখা গিয়েছে। তাই আপাতত এই স্ট্যাটাস শো করছে। তবে তাঁরা অবজেকশন ক্লেইম করতে পারবেন, এবং সেখানে আপনি জানাতে পারবেন যে আপনার আবেদনপত্রে কী ভুল ছিল।
অবজেকশন ক্লেইম করার জন্য প্রথমে আপনাকে সোশ্যাল রেজিস্ট্রির অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। তারপর নিজের মোবাইল নম্বর দিয়ে আবেদনের স্ট্যাটাস চেক করতে হবে। এরপর সেখানে অবজেকশন ক্লেইম করার অপশন পাবেন। এরপর ‘Claim by Applicant’ অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর যে মহিলা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছেন তাঁর নামের পাশে ক্লিক করতে হবে। এরপর কী কারণে ক্লেইম করছেন সেটি সিলেক্ট করতে হবে। যদি আপনার মনে হয় আবেদনে ভুল হয়েছিল তাহলে প্রথম অপশন সিলেক্ট করতে পারেন। এরপর কেন ক্লেইম করছেন সেই সম্পর্কে বিস্তারিত লিখতে হবে। তারপর সাপোর্টিং ডকুমেন্ট আপলোড করে সাবমিট করতে হবে। পরে আপনার ক্লেইমের স্ট্যাটাস নিজেই চেক করতে পারবেন।
আরও পড়ুন: আজই অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকার শেষ ডেট, না পেলে কী করবেন? জানাল সরকার
আশা করা যায়, ক্লেইম করার পর রাজ্য সরকারের তরফ থেকে পুনরায় সেই সমস্ত মহিলাদের তথ্য ভেরিফিকেশন করা হবে। এমনকি বাড়ি বাড়ি এসে তথ্য যাচাই করা হতে পারে। তারপর ফের তাঁদের এই প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করা হবে, যদি যোগ্য মনে করা হয়।










