শপিংয়ের বেঁচে যাওয়া টাকায় লটারি টিকিট কেটে কোটিপতি, থানায় দিনহাটার গৃহবধূ

Published:

Lottery Winner Dinhata

অনন্যা সরকার, কোচবিহার: শপিং করতে গিয়ে টাকা বাঁচায় কিনেছিলেন লটারির (Lottery) টিকিট, আর সেই টিকিটই ভাগ্য পাল্টে দিল দেওয়ানহাটের গৃহবধূর। জানা গেছে সোমবার দিনহাটায় জামা কাপড় কিনতে আসেন পম্পা বর্মন নামের ওই গৃহবধূ। কেনাকাটার পর কিছু টাকা বেঁচে যাওয়ায় তিনি ভাগ্য পরীক্ষা করার জন্য লটারির দোকান থেকে একটি টিকিট কাটেন। পম্পা বর্মন তখনও অনুধাবনই করতে পারেননি কী হতে চলেছে এর ফল। তারপর সন্ধ্যা ৬ টা নাগাদ লটারির ফলাফল সামনে আসতেই নিজের চোখকেই বিশ্বাস করতে পারেননি তিনি। কারণ দেখা যায় তাঁর টিকিটই লটারির প্রথম পুরস্কার অর্থাৎ ১ কোটি টাকা জিতে নিয়েছে।

লটারিতে কোটিপতি গৃহবধূ স্বপ্ন দেখছেন বাড়ি করার 

দেওয়ানহাটের মধ্যবিত্ত পরিবারের সাধারন গৃহবধূ, পম্পা বর্মন ভাবতেই পারেননি এমন কিছু হবে। প্রায়ই লটারি টিকিট কাটেন তিনি। সেদিন দিনহাটা শপিং করতে এসেও তাই বেঁচে যাওয়া টাকায় লটারি টিকিট কেনারই সিদ্ধান্ত নেন। তবে সেদিনই যে তার ভাগ্য পরিবর্তন হবে এটা স্বপ্নেও কল্পনা করতে পারেননি তিনি। সন্ধ্যা বেলা লটারির ফলাফল সামনে আসতেই চোখ কপালে ওঠে। দেখেন তাঁর হাতের টিকিটার মূল্য এখন ১ কোটি। আর দেরি করেননি, নিরাপত্তার জন্য তড়িঘড়ি ছোটেন দিনহাটা থানায়।

আরও পড়ুন: গাড়ি, বাস অতীত! এবার UBER অ্যাপেই বুক করা যাবে ট্রেন, কীভাবে করবেন দেখুন

এই পুরস্কারের অর্থ দিয়ে তাঁর কি ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে জানতে চাওয়ায় পম্পা বর্মন জানান, সবারই স্বপ্ন থাকে বাড়ি করার। তিনিও এই টাকা দিয়ে সবার প্রথমে একটি বাড়ি বানাতে চান। তার সাথে গাড়ি কেনারও ইচ্ছা আছে বলে জানান পম্পা। রাতারাতি কোটিপতি হয়ে যাওয়ার এই খবর চাউর হতেই দেওয়ানহাটা ও দিনহাটার বাসিন্দাদের মধ্যেও এই নিয়ে ব্যাপক উৎসাহ দেখা যায়। পম্পা বর্মনের পরিবারেও এখন খুশির হাওয়া। 

আরও পড়ুন: ব্যাঙ্কে ৮,৪৫২ কোটির ৯৩% ফিক্সড ডিপোজিটে, পিএম কেয়ার্স ফান্ডের হিসেব দিল সরকার

লটারি জিতে রাতারাতি কোটিপতি হওয়ার গল্প মাঝে মাঝেই সামনে আসে। বহু দরিত্র মানুষ একদিনেই রাজা হয়ে যান। আবার অনেকে লটারি জেতার আশায় টিকিট কেনার প্রতি আসক্ত হয়ে পড়েন। লটারিতে জেতা সম্পূর্ণই ভাগ্যের উপর নির্ভর করে। কখন কার ভাগ্য খুলবে, তা আগে থেকে কেউই বলতে পারেন না। যেমন এই দেওয়ানহাটার পম্পা বর্মন। স্বামী, দুই সন্তান শ্বশুর, শাশুড়িকে নিয়ে তাঁর সংসার। ১ কোটি জেতার পর এখন অর্থের অভাবে পূর্ণ না হওয়ার সুপ্ত বাসনাগুলি পূরণ করার আশায় দিন গুণছেন। 

আরও Dinhata Lottery