বাড়িতে আসেনি স্বাস্থ্য বিমা যোজনার ফর্ম? মোবাইলেই করুন KYC, জেনে নিন সম্পূর্ণ পদ্ধতি

Published:

_Mukhyamantri Swasthya Bima Yojana

আনিষা চৌধুরী, কলকাতা: মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার (Mukhyamantri Swasthya Bima Yojana) কেওয়াইসি (Know Your Customer বা KYC) প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই বহু মানুষের কাছে এই খবর পৌঁছে গিয়েছে। তবে এখনও এমন অনেক পরিবার রয়েছে, যাদের বাড়িতে প্রকল্পের ফর্ম পৌঁছয়নি। আবার অনেকে সেবা সেতু ক্যাম্পে গিয়েও ফর্ম পূরণ করতে পারেননি। এবার তাঁদের অনেকের মনেই প্রশ্ন উঠেছে, বাড়িতে বসেই কি মোবাইল ফোনের মাধ্যমে KYC করা সম্ভব? হ্যাঁ, নির্দিষ্ট পোর্টালে গিয়ে কয়েকটি ধাপ অনুসরণ করে KYC সম্পন্ন করতে পারেন উপভোক্তারা। কীভাবে করবেন সেই কাজ, জেনে নিন সম্পূর্ণ পদ্ধতি।

প্রথম ধাপ:

ওয়েবসাইটে লগইন করুন

  • প্রথমে মোবাইলের ব্রাউজার থেকে https://beneficiary.nha.gov.in/ ওয়েবসাইটটি খুলতে হবে।
  • এরপর লগইন করার জন্য নিজের মোবাইল নম্বর দিতে হবে।
  • স্ক্রিনে দেখানো ক্যাপচা কোডটি নির্দিষ্ট জায়গায় লিখে নিতে হবে।
  • এরপর মোবাইল নম্বর যাচাই করার জন্য ‘Verify’ অপশনে ক্লিক করতে হবে।

দ্বিতীয় ধাপ:

OTP দিয়ে মোবাইল নম্বর যাচাই করুন

  • ‘Verify’ অপশনে ক্লিক করার পর দেওয়া মোবাইল নম্বরে ছয় সংখ্যার একটি OTP আসবে।
  • নির্দিষ্ট ঘরে সেই OTP লিখে নম্বরটি যাচাই করে নিতে হবে।
  • যাচাইয়ের প্রক্রিয়া সম্পূর্ণ হলে ‘Login’ অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর পরবর্তী পেজটি খুলে যাবে।

তৃতীয় ধাপ:

নিজের রাজ্য ও জেলা বেছে নিন

  • লগইন করার পর স্ক্রিনে থাকা ‘State’ অপশনে গিয়ে নিজের রাজ্য নির্বাচন করতে হবে।
  • এরপর নির্দিষ্ট তালিকা থেকে নিজের জেলা বেছে নিতে হবে।
  • পরবর্তী ধাপে উপভোক্তার পরিচয় যাচাই করার জন্য কয়েকটি বিকল্প দেখা যেতে পারে।

চতুর্থ ধাপ:

আধার নম্বর দিয়ে পরিবারের তথ্য খুঁজুন

  • পরবর্তী পেজে ‘Family ID Ration Card’, ‘Aadhaar Card’ এবং ‘PM-JAY Card’-এর মতো বিকল্প দেখা যাবে।
  • সেখানে ‘Aadhaar Card’ নির্বাচন করে নিজের আধার নম্বর নির্দিষ্ট ঘরে লিখতে হবে।
  • এরপর স্ক্রিনে দেখানো ক্যাপচা পূরণ করে সার্চ করতে হবে।

এই ধাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজের আধার কার্ড এবং রেশন কার্ডের তথ্য পাশাপাশি মিলিয়ে দেখে নিন। নাম, পরিচয় ও অন্যান্য প্রয়োজনীয় তথ্যের মধ্যে কোনও অমিল থাকলে পরিবারের তথ্য খুঁজে পেতে সমস্যা হতে পারে। সব তথ্য মিলে গেলে সংশ্লিষ্ট পরিবারের সদস্যদের বিবরণ স্ক্রিনে দেখা যেতে পারে।

পঞ্চম ধাপ:

পরিবারের সদস্যদের তথ্য যাচাই করুন

  • আধার নম্বর দিয়ে সার্চ করার পর তথ্য পাওয়া গেলে পরিবারের সদস্যদের তালিকা ভালো করে দেখে নিতে হবে।
  • প্রত্যেকের নাম ও বিবরণ ঠিক রয়েছে কি না, তা যাচাই করা জরুরি।
  • কোনও তথ্য ভুল থাকলে বা পরিবারের কোনও সদস্যের বিবরণ না দেখালে আগে সেই সমস্যার সমাধান করা প্রয়োজন।

ষষ্ঠ ধাপ:

‘Action’ অপশন থেকে KYC করুন

  • পরিবারের সদস্যদের তালিকায় নিজের নাম খুঁজে নিয়ে সংশ্লিষ্ট ‘Action’ অপশনে যেতে হবে।
  • সেখানে KYC করার বিকল্প থাকলে সেটি নির্বাচন করে স্ক্রিনে দেখানো নির্দেশ অনুসরণ করতে হবে।
  • পরিচয় যাচাইয়ের জন্য অতিরিক্ত তথ্য বা OTP চাইলে সরকারি পোর্টালের নির্দেশ অনুযায়ী প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে।
  • KYC সম্পূর্ণ হয়েছে কি না, তা ভালোভাবে যাচাই করে নিন।

আরও পড়ুন: নতুন নিয়ম ঘোষণা করল EPFO, TDS এড়াতে এবার পূরণ করতে হবে এই ফর্ম

মনে রাখবেন, পোর্টালে লগইন করতে পারলেই যে প্রত্যেকের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার KYC সম্পূর্ণ হবে, তা কিন্তু নয়। প্রকল্পের যোগ্যতা, পোর্টালে উপলব্ধ সুবিধা এবং সরকারি অনুমোদনের উপর পুরো প্রক্রিয়াটি নির্ভর করছে। তাই আবেদন করার আগে পোর্টালে দেখানো নির্দেশ ভালো করে পড়ুন। নিজের OTP কাউকে জানাবেন না এবং কোনও অচেনা লিঙ্কে ব্যক্তিগত তথ্য দেবেন না।

google button