বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবার হাওড়া (Howrah), কলকাতা স্টেশন (Kolkata Station) থেকে ছেড়ে যাওয়া বেশ কিছু এক্সপ্রেস ট্রেনের সময়সূচী বদলে ফেলল পূর্ব রেল। শুক্রবার, পূর্ব রেলের (Eastern Railways) তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, হাওড়া-কাঠগোদাম এক্সপ্রেস থেকে শুরু করে কলকাতা-অমৃতসর দুর্গিয়ানা এক্সপ্রেসের মতো একাধিক জনপ্রিয় ট্রেনের সময়সূচী বদলে যাচ্ছে আগামী সেপ্টেম্বর মাস থেকেই। অর্থাৎ এই ট্রেনগুলি আর পূর্বনির্ধারিত সময়ে চলবে না। চলুন এক নজরে দেখে নেওয়া যাক জনপ্রিয় এক্সপ্রেস ট্রেনগুলির নতুন সময়সূচী।
কোন কোন ট্রেনের সময়সূচী বদলে যাচ্ছে?
পূর্ব রেলের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, হাওড়া এবং কলকাতা স্টেশন থেকে ছাড়া বেশ কিছু এক্সপ্রেস ট্রেনের কয়েকটি সংশ্লিষ্ট স্টেশনের সময়সূচিতে বদল আনা হচ্ছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী সেপ্টেম্বর মাসের 2 তারিখ থেকে এই নিয়ম কার্যকর হবে। অর্থাৎ এইদিন থেকেই 13019 হাওড়া-কাঠগোদাম বাঘ এক্সপ্রেস, বর্তমান নির্ধারিত সময়ে রাত 9টা বেজে 40 মিনিটে হাওড়া স্টেশন থেকে ছাড়লেও যাত্রাপথে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে লখনউ স্টেশনে পৌঁছবে তৃতীয় দিন রাত 12টা 45 এ। আগে এই ট্রেনটি লখনউ স্টেশনের 20 মিনিট আগে অর্থাৎ রাত 12টা 25 এ পৌঁছতো।
এখানেই শেষ নয়, হাওড়া থেকে ছেড়ে যাওয়া এই জনপ্রিয় এক্সপ্রেস ট্রেন একইভাবে লখনই স্টেশন থেকে রাত 12 টা বেজে 55 মিনিটে ছাড়বে। আগে যেখানে এই ট্রেন লখনউ স্টেশন থেকে 12টা বেজে 35 মিনিটে ছাড়তো। এছাড়াও এই ট্রেন এখন হরদই পৌঁছবে রাত 2টো 42 মিনিটে আর ছাড়বে রাত 2টো 44 এ। পাশাপাশি কলকাতা থেকে অমৃতসরগামী দুর্গিয়ানা এক্সপ্রেস এবার থেকে অমৃতসর স্টেশনে পৌঁছবে বিকেল 5টা 35 মিনিটে।
কিছু ট্রেনের সংশোধিত সময়সূচী
कुछ ट्रेनों की संशोधित समय-सूची
REVISED TIMINGS OF SOME TRAINS#EasternRailway pic.twitter.com/BHDnIpIAak— Eastern Railway (@EasternRailway) August 28, 2026
আরও পড়ুন: শিয়ালদা ডিভিশনে ৩০-৩১ আগস্ট টানা কাজ, বাতিল বহু ট্রেন, দেখুন তালিকা
এই দুই এক্সপ্রেস ট্রেনের সাথে সাথে 12371 হাওড়া–বিকানের সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটিরও সময়সূচিতে বদল করা হয়েছে। এবার থেকে এই ট্রেন হাওড়া স্টেশন থেকে ছাড়ার পর লখনউ স্টেশনে ঢুকবে রাত 12টা 40 মিনিটে। একইভাবে আবার ওই স্টেশন থেকে ছাড়বে রাত 12টা 50 মিনিটে। এর পাশাপাশি 12353 হাওড়া-লালকুয়াঁ এক্সপ্রেস এবার থেকে লখনউ স্টেশনে পৌঁছবে রাত 12টা 40 মিনিটে এবং ছাড়বে 12টা 50 এ। উল্লেখিত স্টেশনগুলি ছাড়া বাকি সমস্ত স্টেশনে ট্রেনগুলির পূর্ব নির্ধারিত সময়সূচী অপরিবর্তিত থাকছে।










