প্রীতি পোদ্দার, কলকাতা: দেখতে দেখতে গরমের ছুটি (Summer Vacation)পরে গিয়েছে। আর তাই বাচ্চাদের বায়না শুরু হয়ে গিয়েছে দূরে কোথাও ভ্রমণের। তবে এবার দূরে কোথাও নয়, বাচ্চাদের ইতিহাসের আনন্দ ভরপুর উপভোগ করার জন্য খাস কলকাতায় (Kolkata) খুলে গেল জুরাসিক পার্ক (Jurassic Park)। যেখানে ডাইনোসরের উৎপত্তি, তার জীবনযাত্রা থেকে শুরু করে সবকিছুই ‘লাইট অ্যান্ড সাউন্ড’ পদ্ধতির মাধ্যমে প্রদর্শনীর ব্যবস্থা রাখা রয়েছে।
আকর্ষণীয় জুরাসিক পার্ক
জানা গিয়েছে, দক্ষিণ কলকাতার সাউথ সিটি মল বাচ্চাদের জন্য নিয়ে এসেছে এক টুকরো জুরাসিক পার্ক। ডাইনো ওয়ার্ল্ডসে তুলে ধরা হয়েছে ডাইনোসরের জীবনযাত্রাকে। গত ২০ মে বুধবার থেকে শুরু হয়েছে এই প্রদর্শনী অনুষ্ঠান। লাইটিং, সাউন্ড দিয়ে গোটা প্রদর্শনী বাচ্চাদের কাছে বেশ আকর্ষণীয় ভাবে তুলে ধরা হয়েছে। এছাড়াও ডাইনোসরের মূর্তি গুলো এত সুন্দর ভাবে বানানো হয়েছে যে মনে হচ্ছে একদম আসল। জানা গিয়েছে আগামী ৫ জুলাই পর্যন্ত এবং সকাল ১১ টা থেকে রাত ৯ টা পর্যন্ত চলবে এই প্রদর্শনী।
ভাড়া কত?
জুরাসিক পার্কের প্রদর্শনই দেখতে টিকিট কাটতে হবে। ভাড়া হিসেবে বলা হয়েছে একজন মানুষের জন্য ভাড়া ১৯৯ টাকা, তবে GST দিয়ে সেই ভাড়া হবে ২৩৫ টাকা। প্যাকেজেরও সিস্টেম আছে। এন্ট্রি এবং দুটো ডাইনো রাইড করতে পড়বে ৪৯৯ টাকা, তবে GST নিয়ে সেটি পড়বে ৫৮৯ টাকা প্রতি জনের ক্ষেত্রে। এছাড়াও এন্ট্রি, দুটো ডাইনো রাইড এবং দুটো ওরশপ মনে ড্রয়িং করতে খরচ পড়বে ৯৯৯ টাকা, তবে GST নিয়ে সেটি হবে ১১৭০ টাকা।আবার ওয়ার্কশপ প্যাকেজও রয়েছে। যেকোনো দুটো ওয়ার্কশপের সঙ্গে এন্ট্রি ফি মিলে হচ্ছে ৪৯৯ টাকা, তবে GST নিয়ে সেটি হবে ৫৮৯ টাকা। তবে এখানে ক্যাশে পেমেন্ট করা হয় না, সবটাই অনলাইনে।
আরও পড়ুন: গরমের ছুটির মাঝেই স্কুলে আধার কার্ড আপডেট পড়ুয়াদের
কীভাবে যাবেন জুরাসিক পার্ক?
দমদম জংশন থেকে মেট্রো ধরে যেতে হবে রবীন্দ্র সরোবর। সেখানে ৬ নম্বর গেট দিয়ে বেরিয়ে বাস বা অটো করে যেতে হবে সাউথ সিটি মল। অন্যদিকে যারা যাদবপুর থেকে আসতে চাইছেন তাঁরা সাউথ সিটি মলে আসার জন্য সরাসরি অটো পেয়ে যাবেন। মলের গ্রাউন্ড ফ্লোরেই রয়েছে এই প্রদর্শনী।










