জুড়বে হুগলী-পূর্ব বর্ধমান, বহু বছর পর ফের চালু কালনা-চুঁচুড়া SBSTC বাস, দেখুন সময়সূচি

Published:

Kalna-Chinsurah Bus

সহেলি মিত্র, কলকাতা: বাস যাত্রীদের জন্য রইল দারুণ সুখবর। বিশেষ করে পূর্ব বর্ধমান ও হুগলী জেলার মধ্যে আরও উন্নত হল যোগাযোগ ব্যবস্থা। নিশ্চয়ই ভাবছেন কীভাবে? তাহলে জানিয়ে রাখি, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হলো কালনা থেকে চুঁচুড়া যাওয়ার সরকারি বাস (Kalna-Chinsurah Bus) পরিষেবা। হ্যাঁ একদম ঠিক শুনেছেন।

কালনা চুঁচূড়ার মধ্যে শুরু হল সরকারি বাস পরিষেবা

দীর্ঘদিন ধরে দুই জেলার মধ্যে সরকারি বাস পরিষেবার দাবি জানিয়ে আসছিলেন মানুষ। অবশেষে সকলের সেই ইচ্ছাকে গুরুত্ব দিয়ে সরকার দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা বা SBSTC -র বাস দিল। বাসটির রুট সম্পর্কে বললে, এটি কালনা থেকে চুঁচুড়া যাবে ভায়া  জিউধারা, গুপ্তিপাড়া, নাটাগড়, জিরাট, খামারগাছি, ডুমুরদহ, কুন্তীঘাট, ত্রিবেণী, মগরা হয়ে।

বাসের সময়সূচী কী?

এবার আসা যাক অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আর সেটা হল বাসটির সময়সূচি কী হবে সে সম্পর্কে। রিপোর্ট অনুযায়ী, সরকারি বাসটি কালনা থেকে ছাড়বে সকাল ৮:১৫ এবং দুপুর ৩টে নাগাদ। কালনা ডিপোট থেকে ছাড়বে বাসটি। অন্যদিকে চুঁচুড়া থেকে ছাড়বে সকাল ১০:৩০ এবং বিকেল ৫টা নাগাদ। সবথেকে বড় কথা, এই বাসে করে মহিলা যাত্রীরা একদম বিনামূল্যে সফর করতে পারবেন।

আরও পড়ুনঃ হাওড়া ডিভিশনে পাওয়ার ব্লকে দু’দিন বাতিল একাধিক ট্রেন, বিজ্ঞপ্তি পূর্ব রেলের

কেউ কেউ লিখেছেন, ‘চুঁচুড়া থেকে আরও দূরপাল্লার বন্ধ হয়ে যাওয়া বাস রুট চালু করা খুবই দরকার। বিশেষ করে চুঁচুড়া- বহরমপুর, চুঁচুড়া- দুর্গাপুর আসানসোল, চুঁচুড়া মেদিনীপুর। এছাড়াও চুঁচুড়া থেকে খুবই গুরুত্বপূর্ণ দক্ষিণেশ্বরে পুনরায় বাস চালু করা দরকার।’ অপর একজন লিখেছেন, ‘ভায়া মগরা বলতে কি জিটিরোড? না কি কালিতলা আসাম রোডকেই বলা হচ্ছে?’