অবশেষে KMC এলাকার পেনশন প্রাপকরা পাচ্ছেন বকেয়া ডিএ, টাকা ছাড়ল SBI

Published:

KMC Pension Dearness allowance

সহেলি মিত্র, কলকাতা: আবারও একবার সুখবর পেলেন বাংলার পেনশন প্রাপকরা। আজ বৃহস্পতিবার থেকে ঢুকতে শুরু করল বকেয়া টাকা। মূলত কেএমসি এলাকায় বসবাসকারী পেনশনভোগীদের টাকা নিয়ে যে জলঘোলা শুরু হয়েছিল, অবশেষে সেটার ‘দ্য এন্ড’ হতে চলেছে বলে আশা করা হচ্ছে। দেশের সবথেকে বড় সরকারি ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফে পেনশন ভোগীদের অ্যাকাউন্টে লক্ষাধিক টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এমনটাই জানালেন ডিএ মামলাকারী মুখোপাধ্যায়।

আবারও বকেয়া ডিএ পেতে শুরু করলেন পেনশনভোগীরা

মলয় মুখোপাধ্যায় নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আজ থেকে kmc এলাকায় বসবাসকারী পেনশনারদের STATE BANK  থেকে বকেয়া ডিএ ঢুকতে আরম্ভ করেছে। যাঁরা আজ পাননি হয়তো তারা কাল পাবেন।   এসবিআই সমৃদ্ধি ভবন তাঁরা বলেছেন যে মিডিল অফ সেপ্টেম্বরের মধ্যে সবাইকেই বকেয়া ডিএ আমরা মিটিয়ে দিতে পারব তাই ধৈর্য হারাবেন না সবাই পাবেন।’

আরও পড়ুন: নেপালে ঘুরতে গিয়ে নিখোঁজ মুকুল রায়ের পুত্রবধূ 

মলয় মুখোপাধ্যায় আরও জানান, ‘গত ২৪ আগস্ট এসবিআই-এর সঙ্গে বৈঠক পরবর্তী আমরা বলেছিলাম ২১ হাজার পেনশনারদের মধ্যে ৫০০০ জনেরটা এই মাসে শেষের মধ্যেই ছাড়া হবে। বাকিটা ছাড়তে ২ সেপ্টেম্বর মিডিল হয়ে যাবে। SBI- কে অনেক ধন্যবাদ। যারা আজ পাননি তারা উদ্বিগ্ন হবেন না কথা দিচ্ছি সবাই পাবেন।’ ডিএ মামলাকারী বেশ কয়েকটি ছবি শেয়ার করেন, যেখানে দেখা যাচ্ছে কেউ কেউ পেয়েছেন ৭৩ হাজার টাকার একটু বেশি বকেয়া হিসেবে পেয়েছেন। তো কেউ ২ লক্ষ টাকার ওপর পেয়েছেন।

কী প্রতিক্রিয়া কর্মীদের?

ব্যাঙ্কগুলির তরফে টাকা রিলিজ করা নিয়ে অনেকে অনেক কথা বলছেন। একজন লিখেছেন, ‘দাদা গ্র্যান্ট ইন এইডরা কি আদৌও পাবে?’ একজন লিখেছেন, ‘আমি পুরো সরকারি কর্মী। আমি ২০১৯ এ রিটায়ার্ড করেছি। পাব কি এরিয়ার ২০০৮ থেকে ২০১৫? জানাবেন প্লিজ।’ অন্য আরেকজন লিখেছেন, ‘আমি ২০১৪ সালের রিটায়ার করেছি টিএমসি এরিয়াতে থাকি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে পেনশন পাই। কিন্তু আমার অ্যাকাউন্টে কোনওরকম বকেয়া মহার্ঘ ভাতা ঢোকেনি।’