কলকাতা এয়ারপোর্টে ছিড়ে পড়ল লিফট, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি তিন কর্মী

Published:

Kolkata Airport

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভয়াবহ দুর্ঘটনার কবলে কলকাতা বিমানবন্দরের (Kolkata Airport) কর্মীরা! মঙ্গলবার, বিমানবন্দরের ভেতরেই লিফট ছিড়ে গিয়ে ঘটে বিপত্তি। তাতে গুরুতর আহত হন তিনজন কর্মী। হঠাৎ চলন্ত লিফট ছিড়ে পড়ার মতো ঘটনায় আতঙ্কিত বিমানবন্দরের বাকি কর্মীরাও। এদিকে ভয়াবহ দুর্ঘটনার কারণে ফের আরও একবার কাঠগড়ায় বিমানবন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা ব্যবস্থা।

কখন ঘটে এই দুর্ঘটনা?

প্রাপ্ত তথ্য অনুযায়ী, আজ অর্থাৎ মঙ্গলবার দুপুর 1টা নাগাদ ব্যস্ত সময় বিমানবন্দরের ডোমেস্টিক ডিপার্চার এলাকায় ছিঁড়ে পড়ে লিফট। জানা গিয়েছে, ওই সময় 34 নম্বর লিফটিতে রক্ষণাবেক্ষণের কাজ হচ্ছিল। আসলে বিগত দিনগুলিতে লিফটে রক্ষণাবেক্ষণ সহ আনুষাঙ্গিক কাজের জন্য 34 নম্বর লিফটে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ ছিল। কয়েকটি সূত্র মারফত খবর, এদিন দুপুরবেলায় লিফটের ভেতরেই কাজ করছিলেন কর্মীরা। ঠিক সেই সময়ে হঠাৎ ছিড়ে যায় লিফটের কেবেল। যেই ঘটনায় বেশ জখম হয়েছেন তিন কর্মী।

প্রত্যক্ষদর্শীদের তরফে জানানো হয়েছে, লিফট ছিড়ে পড়ায় তড়িঘড়ি গুরুতর আহত তিন কর্মীকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে নিকটবর্তী একটি হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে তাঁদের। এদিকে পুণরায় বিমানবন্দরের রেডিয়েসে ভয়াবহ দুর্ঘটনা ঘটায় প্রশ্নের মুখে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা ব্যবস্থা।

অবশ্যই পড়ুন: বাদুড়িয়া পৌরসভা থেকে উদ্ধার টাকার পাহাড়! অভিযোগের তীর তৃণমূল চেয়ারম্যানের দিকেই

এই ঘটনায় আতঙ্কিত বিমানবন্দরের যাত্রী থেকে শুরু করে অন্যান্য কর্মীদের দাবি, প্রত্যেকদিন এই বিমানবন্দর থেকে হাজার হাজার যাত্রী লিফটের সাহায্যেই যাতায়াত করেন। কর্তৃপক্ষের এমন অব্যবস্থা থাকলে আগামীদিনে তাঁদের নিরাপত্তা দেবে কে? জানা গিয়েছে, লিফটের কেবল ছিঁড়ে ঠিক কীভাবে দুর্ঘটনাটি ঘটলো, এই ঘটনার পেছনে অন্য কোনও তৃতীয় পক্ষের হাত রয়েছে কিনা সবটাই খতিয়ে দেখা হচ্ছে।