‘মাননীয়া জানতেন …’ গ্রুপ সি, গ্রুপ ডি কর্মীদের ভাতা নিয়ে বিস্ফোরক DA আন্দোলনকারী

Published:

group c group d

সহেলি মিত্র, কলকাতাঃ চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি শিক্ষা কর্মীদের ভাতা মামলায় (SSC Case) বিরাট ধাক্কা খেয়েছে পশ্চিমবঙ্গ সরকার। শুক্রবার কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গ সরকারকে জানিয়েছে, গ্রুপ সি এবং ডি কর্মচারীদের ভাতা দিতে পারবে না। চাকরি সুপ্রিম কোর্ট ৩ এপ্রিল, ২০২৫ তারিখে বরখাস্ত করেছিল। যদিও এরকম ঘটনা যে হবে তা আগে থেকেই পশ্চিমবঙ্গ সরকার জানত বলে বিস্ফোরক দাবি করলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িসের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। তাঁর মতে, বিশেষ অভিসন্ধি নিয়ে সরকার এই সাম্মানিক ভাতা দেওয়ার ঘোষণা করেছিল।

গ্রুপ সি, গ্রুপ ডি কর্মীদের ভাতা দিতে পারবে না রাজ্য

শুক্রবার বিচারপতি অমৃতা সিনহা জানান, “একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে, রাজ্যকে ২৬শে সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত, যেটি আগে হয়, কোনও প্রভাব এবং/অথবা বিতর্কিত প্রকল্পের উপর আরও প্রভাব দেওয়া থেকে বিরত রাখা হয়েছে।”

সুপ্রিম কোর্টের ৩ এপ্রিলের আদেশে ২৫,৭৫২ জন কর্মচারীর নিয়োগ বাতিল করা হয়েছিল , যার মধ্যে শিক্ষক এবং গ্রুপ সি এবং ডি কর্মচারী ছিলেন রাষ্ট্র পরিচালিত স্কুলগুলিতে। যদিও ১৭ এপ্রিল শীর্ষ আদালত নতুন নিয়োগ না হওয়া পর্যন্ত ৩১ ডিসেম্বর পর্যন্ত শিক্ষকদের চাকরি চালিয়ে যাওয়ার অনুমতি দেয়, তবে গ্রুপ সি এবং ডি কর্মচারীদের ভাগ্য সম্পর্কে কোনও কথা বলা হয়নি।

আরও পড়ুনঃ পর্যটন শিল্পে জোয়ার, ভারতে বিদেশি পর্যটকদের তৃতীয় সেরা গন্তব্য বাংলা, প্রথম দুইয়ে …

বিস্ফোরক মলয় মুখোপাধ্যায়

মলয় মুখোপাধ্যায় ফেসবুক বার্তায় লেখেন, ‘গ্রুপ ডি এবং গ্রুপ সি-দের ভাতা দেওয়ার প্রেক্ষিত মামলা যে হবে মাননীয়া তা খুব ভালো করেই জানতেন। মাননীয়া আরও জানতেন যে এই মামলায় হার নিশ্চিত। তথাপি চাকরি চলে যাওয়া গ্রুপ ডি ও গ্রুপ সি-দের ক্ষোভকে কিছুট সামাল দিতেই এই ধরনের অবান্তুর সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন। আসলে দুর্নীতির মধু এবং আদালতের চপেটাঘাত এই দুইয়ের মধ্যে নির্লজ্জ মুখ্যমন্ত্রী আদালতের চপেটাঘাত তাঁর সহ্য হয়ে গিয়েছে।’