সহেলি মিত্র, কলকাতা: যাত্রীদের জন্য রইল একদম দুর্দান্ত সুখবর। এবার সুন্দর এবং দীর্ঘ প্রতীক্ষিত রুটে শুরু হল সরকারি বাস পরিষেবা। সব থেকে বড় কথা, যে বাস পরিষেবাটি শুরু হয়েছে সেটায় একদম বিনামূল্যে আগামী ১ জুন থেকে ভ্রমণ করতে পারবেন মহিলারা। আর অপেক্ষা না করিয়ে জানিয়ে রাখি, অবশেষে মায়াপুর থেকে এবার সরাসরি দিঘা (Mayapur-Digha Bus) যাওয়ার বাস পরিষেবা শুরু করল SBSTC। হ্যাঁ একদম সরকারি বাস পরিষেবা শুরু হয়েছে।
শুরু হল মায়াপুর-দিঘা সরকারি বাস
এই রুটে দীর্ঘদিন ধরে বাস পরিষেবা চালু করার জন্য দাবি জানিয়ে আসছিলেন সাধারণ মানুষ। অবশেষে সকলের সেই দাবীকে মান্যতা দিয়ে শুরু হল বাস পরিষেবাটি। এই মায়াপুর দিঘা রুটে বাস পরিষেবা শুরু হওয়ার জেরে উপকৃত হবেন বহু মানুষ। সমুদ্র দর্শন করে ইসকন এবং ইসকন দর্শন করে সরাসরি সকলের প্ৰিয় সমুদ্র সৈকত দীঘাতে পৌঁছে যেতে পারবেন পর্যটকরা। অর্থাৎ এই গ্রীষ্মের ছুটিতে আপনি অনায়াসেই এই দুই জায়গা থেকে ঘুরে আসতে পারবেন।
বাসের সময়সূচি ও রুট কী?
এবার জেনে নেওয়া যাক বাসের সময়সূচী ও রুট সম্পর্কে। এক রিপোর্ট অনুযায়ী, মায়াপুর থেকে সকাল ৬:৩০টা নাগাদ সরকারি বাসটি ছাড়বে। এরপর সেটি দিঘা পৌঁছাবে দুপুর ২:০০টো নাগাদ। এরপর ফিরতি পথে বাসটি দিঘা থেকে ছাড়বে সকাল ৮:০০টা নাগাদ। সেটি মায়াপুর পৌঁছাবে বিকেল ৩:৩০টে নাগাদ। রুট সম্পর্কে বললে, বাসটি মায়াপুর, রানাঘাট,বারাসাত, এয়ারপোর্ট,দক্ষিণেশ্বর, কোলাঘাট, মেচেদা, নন্দকুমার, কাঁথি, দীঘা।
আরও পড়ুনঃ গ্যারান্টি ছাড়াই মিলবে ব্যবসার জন্য ২০ লাখ টাকা ঋণ! কেন্দ্রের প্রকল্প এবার বাংলায়
ভাড়া কত?
যাত্রী ও ভক্তবৃন্দের যাতায়াত এখন আরও সহজ ও সুবিধাজনক হয়ে উঠেছে। যাইহোক, এখন নিশ্চয়ই ভাবছেন মায়াপুর-দিঘা বাসের ভাড়া আকাশছোঁয়া হবে? তাহলে ভুল ভাবছেন। জানা গিয়েছে, এই রুটে ভ্রমণ করতে আপনার মাথাপিছু ভাড়া পড়বে মাত্র ২৪০ টাকা করে। অর্থাৎ কম খরচে এখন মায়াপুর ও দিঘা ঘুরে আসতে পারবেন। যদিও মহিলা যাত্রীদের তো আরও পোয়া বারো। কারণ ১ জুন থেকে সরকারি নিয়ম হিসেবে মহিলারা সরকারি বাসে বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন। সেক্ষেত্রে আগামী দিন থেকে দিঘা থেকে মায়াপুর হোক বা মায়াপুর থেকে দিঘা হোক, এই সরকারি বাসে করে মহিলারা একদম ফ্রিতে ভ্রমণ করতে পারবেন।










