সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যে সরকার (Government of West Bengal) গঠন করেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন যে, কেন্দ্রীয় সমস্ত প্রকল্পগুলি এবার পশ্চিমবঙ্গে বাস্তবায়িত হবে। সেই সূত্রে আয়ুষ্মান ভারত থেকে শুরু করে অন্যান্য প্রকল্পগুলি চালু করা হয়েছে। কিন্তু কেন্দ্রের আরও একটি জনপ্রিয় প্রকল্প হল প্রধানমন্ত্রী মুদ্রার ঋণ যোজনা (Pradhan Mantri Mudra Yojana), যেখানে ব্যবসার জন্য ২০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়। ২০১৫ সালে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটি চালু করেছিলেন। আর এর মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তা, ছোট বা মাঝারি দোকানদার কিংবা ব্যবসায়ীরা উপকৃত হয়। বিশেষ করে যারা নতুন ব্যবসা শুরু করার কথা ভাবছেন, তারা কোনও জামানত ছাড়াই ঋণ পেতে পারেন।
দারুণ প্রকল্প কেন্দ্র সরকারের
উল্লেখ্য, ২০১৫ সালের এপ্রিল মাসে কেন্দ্রীয় সরকার এই মুদ্রা যোজনা প্রকল্পটি চালু করেছিল। এটি আসলে একটি ব্যবসায়ীক স্কিম। আগে এই যোজনার আওতায় ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হত। কিন্তু এখন তা বাড়িয়ে ২০ লক্ষ টাকা করা হয়েছে। তবে এই প্রকল্পের কিছু ক্যাটাগরি রয়েছে। শিশু, কিশোর, তরুণ এবং তরুণ প্লাস। শিশুদের জন্য ৫০ হাজার টাকা থেকে ঋণ শুরু হয়, আর তরুণ প্লাসের ক্ষেত্রে একেবারে ২০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ মেলে, যেখানে কোনও গ্যারান্টি বা জামানতের দরকার পড়ে না।
কোন কোন ক্ষেত্রে ঋণ মেলে এবং কত টাকা মেলে?
উল্লেখ্য, মুদ্রা যোজনা প্রকল্পের আওতায় ব্যবসা শুরু করার জন্যই ঋণ দেওয়া হয়। সেক্ষেত্রে উৎপাদন ইউনিট, খাদ্য প্রক্রিয়াকরণ ব্যবসা, পরিবহন বা লজিস্টিক খাত, কোনও ক্ষুদ্র ব্যবসা বা সেবা খাতের জন্য ঋণ দেওয়া হয়। তবে শিশু ক্যাটাগরির জন্য ৫০ হাজার টাকা, কিশোর ক্যাটাগরি জন্য ৫০ হাজার টাকা থেকে ৫ লক্ষ টাকা, তরুণ ক্যাটাগরি জন্য ৫ লক্ষ টাকা থেকে ১০ লক্ষ টাকা এবং তরুণ প্লাস ক্যাটাগরির জন্য ১০ লক্ষ টাকা থাকে ২০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যায় এই প্রকল্পের আওতায়।
সুদের হার এবং মেয়াদ
প্রথমত, মুদ্রা যোজনা প্রকল্পে সুদের হার ব্যাংক ভেদে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। সাধারণত ৯% থেকে ১২% পর্যন্ত বার্ষিক সুদ দেওয়া হয়। আর এই লোনটি পাঁচ বছরের মধ্যে পরিশোধ করতে হয়। এমনকি মাসিক কিস্তির মাধ্যমেও পরিশোধ করা যায়। তবে অন্যান্য বাণিজ্যিক স্কিমের তুলনায় এতে আবেদন করার ঝামেলা খুবই কম। কাগজপত্র খুব একটা দরকার হয় না। পাশাপাশি ব্যাংকগুলি সাধারণত শিশুর জন্য কোনও রকম প্রসেসিং ফি নেয় না।
আরও পড়ুন: LPG থেকে UPI, প্যান কার্ড্ ATM! ১ জুন থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম
কীভাবে আবেদন করবেন?
বাড়িতে বসে অনলাইনের মাধ্যমেই এই প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা প্রকল্পে আবেদন করে ঋণ নিতে পারেন। এর জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন—
- সর্বপ্রথম যে কোনও ব্রাউজারে গিয়ে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার অফিসিয়াল ওয়েবসাইট https://udyamimitra.in/ -এ ভিজিট করুন।
- এরপর ‘মুদ্রা লোনের জন্য আবেদন করুন’ অপশনটিতে ক্লিক করতে হবে।
- এরপর আপনার সামনে যে ফর্ম আসবে সেটির নিজের ব্যক্তিগত বিবরণ এবং ঋণের পরিমাণ পূরণ করতে হবে।
- তারপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আপলোড করে ফর্ম জমা দিতে হবে।
তবে আবেদন করার সময় অবশ্যই আধার কার্ড, প্যান কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেইলস, পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে। এছাড়া যদি আপনি অফলাইনের মাধ্যমে আবেদন করতে চান, তবে আবেদন করার ক্ষেত্রে অবশ্যই যে ব্যবসা শুরু করবেন তার প্রমাণ আপনাকে দিতে হবে। আর অফলাইনে আবেদন করার জন্য নিকটবর্তী কোনও ব্যাংকের শাখায় গিয়ে আবেদন করে নিতে পারবেন।










