কলকাতা থেকে পারাদ্বীপ যান স্লিপার বাসে, জেনে নিন রুট ও সময়সূচি

Published:

Kolkata Paradip Bus

অনন্যা সরকার, কলকাতা: রাজ্যের বিভিন্ন প্রান্তের মধ্যে যোগাযোগ বাড়াতে ও পরিবহন ব্যবস্থার উন্নতির জন্য একাধিক নতুন পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। তার মধ্যে বাস পরিষেবাকে পুনরায় চাঙ্গা করা অন্যতম। বর্তমানে প্রায় প্রতি সপ্তাহেই নতুন বাস রাস্তায় নামানো হচ্ছে, পাশাপাশি নতুন রুটও উদ্বোধন হচ্ছে। সরকারির পাশাপাশি অনেক বেসরকারি বাসও চালু হচ্ছে। বিশেষ করে কলকাতার সাথে রাজ্যের বিভিন্ন প্রান্তের যোগাযোগ ব্যবস্থাকে আরও দৃঢ় করা হচ্ছে। বর্তমানে কলকাতা থেকে পারাদ্বীপ যাওয়ার একটি নন এসি বাস (Kolkata Paradeep Bus) পরিষেবা রয়েছে। এই বাসটি সাঁতরাগাছি, খড়গপুর বাইপাস থেকে মার্শাঘাই হয়ে পৌঁছায় পারদ্বীপ। আসুন তাহলে এই বাসটির রুট ও টাইমটেবিল দেখে নেওয়া যাক। 

কলকাতা – পারাদ্বীপ বাসের রুট ও সময়সূচি

ডলফিন বাস সার্ভিসের কলকাতা – পারাদ্বীপ বাসটি যায় ভায়া সাঁতরাগাছি – কোলাঘাট – খড়গপুর বাইপাস – জলেশ্বর – বালাসোর – ভদ্রক – পানিকইলি – চন্ডিখোল –  বালিয়া – কাসতী – দুহুরিয়া বাইপাস – মার্শাঘাই। যাওয়ার সময় কলকাতা থেকে বাসটি ছাড়ে রাত ৯:০০ টা নাগাদ এবং ফেরার সময় পারাদ্বীপ থেকে ছাড়ে রাত ৮:০০-এ।  এটি একটি ২/১ স্লিপার সিটার বাস।  

কলকাতা – পারাদ্বীপ নন এসি বাসটি রাত ৯ টায় ছেড়ে পরদিন সকাল ৮:৩০ নাগাদ পারাদ্বীপ পৌঁছায়। অর্থাৎ, গন্তব্যে পৌঁছাতে লাগে প্রায় ১১ ঘণ্টা ৩০ মিনিট মতো। বাসটির ভাড়া ৫৬০ টাকা থেকে শুরু। এটি বাবুঘাট/ এসপ্ল্যানেড চত্বর থেকে ছাড়ে। ডলফিন বাস সার্ভিসের এই বাসে অগ্রিম সিট বুকিং করা যায় রেডবাস (redBus) ও মেক মাই ট্রিপ (Make my Trip) ও ডলফিনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। 

আরও পড়ুন: বাঁকুড়ার ঝিলিমিলি থেকে কলকাতার SBSTC বাস, দেখুন রুট-ভাড়া ও সময়সূচি

জানিয়ে রাখি, সম্প্রতি দিঘা থেকে শিলিগুড়ি যাওয়ার একটি এসি প্রিমিয়াম স্লিপার সিটার বাস পরিষেবা চালু হয়েছে। এই বাসটি দিঘা থেকে রামনগর, কাঁথি, খড়গপুর, মেদিনীপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া হয়ে শিলিগুড়ি পৌঁছায়। ইউভান ট্রাভেলের এই শীতাতপ নিয়ন্ত্রিত বাসটিতে রয়েছে বায়ো-টয়লেটের সুবিধাও। বাসটি দিঘা থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে ছাড়ে দুপুর ১২:১০ টায়। আর শিলিগুড়ি থেকে দিঘার উদ্দেশ্যে ছাড়ে বিকেল ৪:২৫ মিনিটে।

আরও BUS Kolkata Paradeep
google button