সহেলি মিত্র, কলকাতাঃ বর্ষাকাল মানেই হল ইলিশ। বর্ষাকাল আর ইলিশের মেলবন্ধন আলাদাই বিষয়। এই সময়ে ইলিশ পাতে না পড়লে মন খারাপ হয়ে যায় মাছপ্রেমীদের। তবে আপনি কি জানেন, এই ইলিশের মরসুমে মৎস্যজীবীদের জালে উঠল কয়েক টন বিরল ভোলা মাছ। তাও আবার যে সে ভোলা মাছ নয়, একদম নড়ে ভোলা (Nore Bhola Fish)। এত পরিমাণে মাছ জালে উঠেছে যে সেগুলি বিক্রি হল প্রায় ১৬ লক্ষ টাকায়।
মৎস্যজীবীদের জালে উঠল কয়েক টন বিরল নড়ে ভোলা
জানা গিয়েছে, মৎস্যজীবীদের জালে উঠল কয়েক টন নড়ে ভোলা মাছ। পরিমাণ দেখে ব্যবসায়ী থেকে শুরু করে মৎস্যজীবী, সাধারণ মানুষের চোখ কপালে উঠেছে। মাছগুলিকে নিয়ে আনা হয়েছে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার সংলগ্ন নিশ্চিন্তপুরের মাছের আড়তে। কোনও বড় নৌকা নয়, এই মাছগুলি ধরা পড়েছে মৎস্যজীবীদের ছোট ছোট ভুটভুটিতে। জালে এত পরিমাণে নড়ে ভোলা মাছ ওঠায় খুশি মৎস্যজীবী থেকে শুরু করে ব্যবসায়ীরা।
মাছ বিক্রি হল ১৬ লক্ষ টাকায়
প্রায় দুই টনের মাছ জালে উঠেছে মৎস্যজীবীদের বলে খবর। দাবি করা হচ্ছে, এক একটি মাছের ওজন ২০ থেকে ২২ কিলো মতো। মাছগুলো যে দামে বিক্রি হয়েছে তা শুনলে চমকে উঠবেন আপনিও। জানা গিয়েছে, এত পরিমাণে মাছ বিক্রি হল প্রায় ১৬ থেকে ১৭ লক্ষ টাকায়। আপনাদের জানিয়ে রাখি, নড়ে ভোলা পশ্চিমবঙ্গের নদী ও মোহনায় পাওয়া যায়।
আরও পড়ুনঃ এবার অন্নপূর্ণা যোজনা বন্ধের দাবি মহিলাদের! হঠাৎ হল টা কী?
নড়ে ভোলা এক বিরল ও দামি মাছ এটি এই মাছের শরীরে থাকা মূল্যবান বায়ুথলি বা Fish Maw-এর জন্য এর চাহিদা ও দাম অনেক বেশি। মূলত হুগলি, রূপনারায়ণ, রায়দিঘি ও ডায়মন্ড হারবারের মতো এলাকায় মাঝে মাঝে মৎস্যজীবীদের জালে একসঙ্গে অনেক নড়ে ভোলা ধরা পড়ে। মাছের ওজন ও সংখ্যা বেশি হলে একবারের ধরাতেই কয়েক লাখ টাকা পর্যন্ত আয় হতে পারে। বললে ভুল হবে না, এই মাছ জেলেদের রাতারাতি লাখপতি, এমনকী কোটিপতিও করে দিতে পারে।










